রাসেলের কর্মকাণ্ডে যে বিষয়টি নির্দেশ করে তা যুক্তিবিদ্যার আলোকে বিশ্লেষণ করো।
উত্তর: রাসেলের কর্মকাণ্ডে যুক্তিবিদ্যার ব্যাবহারিক বা কলাবিদ্যা বিষয়ক দিকটির নির্দেশ করে।নিচে তা যুক্তিবিদ্যার আলোকে বিশ্লেষণ করা হলো-যুক্তিবিদ্যা কলাবিদ্যার মতো যুক্তিপদ্ধতির নিয়মাবলিকে বাস্তবে প্রয়োগ করার শিক্ষা দেয়। তাই যুক্তিবিদ্যা হলো কলাবিদ্যা যা কোনো বিশেষউদ্দেশ্য সাধনের জন্য বৈজ্ঞানিক জ্ঞানকে বাস্তব ক্ষেত্রে প্রয়োগ করার নিয়ম-কানুন ও কলা-কৌশলের শিক্ষা দেয়। যেমন— নৌবিদ্যা শেখায় কীভাবে নৌযান চালনা করতে হবে।তেমনি আমরা উদ্দীপকে দেখতে পাই, রাসেলের আর্থিক অবস্থা বেশি ভালো না হওয়ায় একটি গ্যারেজে হাতে-কলমে শিক্ষা গ্রহণ করে যন্ত্রপাতি সারানোর কাজ করে। এর মাধ্যমে যুক্তিবিদ্যার নীতি সমূহকে বাস্তবক্ষেত্রে প্রয়োগ করার কথা বলা হয়েছে। এক্ষেত্রে যুক্তিবিদ্যা হলো কলাবিদ্যা। এটি যুক্তির সাধারণ নিয়মাবলিকে সার্বিকভাবে প্রয়োগের কলাকৌশল জ্ঞান দান করে।তাই উপরের আলোচনার প্রেক্ষিতে বলা যায়, যুক্তিবিদ্যা চিন্তা সম্পর্কিত জ্ঞানকে বাস্তবে প্রয়োগ করার নিয়ম পদ্ধতির শিক্ষা দেয়। তাই যুক্তিবিদ্যাকে কলাবিদ্যা বলা হয়।
HSC Logic 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Logic 1st Paper · সৃজনশীল
রাসেলের কর্মকাণ্ডে যে বিষয়টি নির্দেশ করে তা যুক্তিবিদ্যার আলোকে বি…
উদ্দীপক
Barisal · 2022
উত্তর
উত্তর
উত্তর
উত্তর