চিত্র-১ ও চিত্র-২ এর বিষয় দুটির পারস্পরিক বিপরীত সম্পর্ক বিশ্লেষণ করো।
উত্তর: চিত্র-১ এবং চিত্র-২ এর বিষয় দুটির পারস্পরিক বিপরীত সম্পর্ক রয়েছে কেননা চিত্র-১ দ্বারা ব্যক্ত্যর্থ ও চিত্র-২ দ্বারা জাত্যর্থের দিকটি প্রতিফলিত হয়েছে। ব্যক্ত্যর্থ ও জাত্যর্থের মধ্যে বিপরীতমুখী সম্পর্ক বিদ্যমান।নিচে তা বিশ্লেষণ করা হলো:আমরা জানি সাধারণত প্রতিটি পদের দুটি দিক থাকে। একটি পদের সংখ্যা বা পরিমাণগত দিক এবং অন্যটি গুণগত দিক। পদের সংখ্যা বা পরিমাণগত দিক হলো ব্যক্ত্যর্থ । চিত্র-১ এ 'সকল ছাত্র', 'সকল মনোযোগী ছাত্র', 'সকল সৎ মনোযোগী ছাত্র' পদের মাধ্যমে ব্যক্ত্যর্থ প্রকাশ পেয়েছে। অন্যদিকে, একটি পদ যে আবশ্যিক গুণ বা গুণাবলিকে প্রকাশ করে তাকে ঐ পদের জাত্যর্থ বলে। চিত্র-২ এ উল্লেখিত 'সততা', 'মনোযোগ' ও 'ছাত্রত্ব' গুণের মাধ্যমে 'সৎ মনোযোগী ছাত্র' পদের জাত্যর্থ প্রকাশ পেয়েছে। সাধারণত যখন কোনো পদের ব্যক্ত্যর্থ বাড়ে তখন পদটির জাত্যর্থ কমে আবার পদের ব্যক্ত্যর্থ কমলে তার জাত্যর্থ বাড়ে ।চিত্র-১ এ 'ছাত্র' পদটির ব্যক্ত্যর্থ হিসেবে 'সকল ছাত্র' উল্লেখ করা হয়েছে এবং চিত্র-২ এ জাত্যর্থ হিসেবে 'ছাত্রত্ব' উল্লেখ করা হয়েছে। পরবর্তী পর্যায়ে ব্যক্ত্যর্থ কমে চিত্র-১ এ 'ছাত্র' পদটির ব্যক্ত্যর্থ হিসেবে 'সকল মনোযোগী ছাত্র' উল্লেখ করা হলেও বিপরীত সম্পর্কের কারণে চিত্র-২ এ জাত্যর্থ বৃদ্ধি পেয়ে 'মনোযোগ + ছাত্রত্ব' উল্লেখ করা হয়েছে। অর্থাৎ, এদের একটির হ্রাস বা বৃদ্ধিতে অন্যটির বৃদ্ধি বা হ্রাস ঘটে।তাই বলা যায় উদ্দীপকের চিত্র-১ ও চিত্র-২ এর বিষয় দুটির পারস্পরিক বিপরীত সম্পর্ক বিদ্যমান।
HSC Logic 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Logic 1st Paper · সৃজনশীল
চিত্র-১ ও চিত্র-২ এর বিষয় দুটির পারস্পরিক বিপরীত সম্পর্ক বিশ্লেষণ …
Rajshahi · 2022
উত্তর
উত্তর
উত্তর
উত্তর