দৃশ্যকল্প-১ এ আক্কাস আলীর ভাবনা ও মঞ্চের ঘোষণার পার্থক্য যুক্তিবিদ্যার আলোকে বিশ্লেষণ করো।
উত্তর: দৃশ্যকল্প-১ এ আক্কাস আলীর ভাবনায় অবধারণ এবং মঞ্চের ঘোষণায় যুক্তিবাক্যের দৃষ্টান্ত পরিলক্ষিত হয়েছে। নিচে আক্কাস আলীর ভাবনা ও মঞ্চের ঘোষণার পার্থক্য যুক্তিবিদ্যার আলোকে বিশ্লেষণ করা হলো—দৃশ্যকল্প-১ বলা হয়েছে আক্কাস আলী গ্রামের সবাইকে শিক্ষিত করবে বলে অনেক ভেবেছে। তার এই ভাবনা অবধারণকে নির্দেশ করে। কারণ অবধারণ হলো একটি মানসিক অবস্থা। যেখানে কোনো বিষয় সম্পর্কে স্বীকৃতি বা অস্বীকৃতিজ্ঞাপক কোনো ধারণাই প্রকাশ পায় না। তাই অবধারণ হলো চিন্তার ব্যক্তিগত বা আত্মগত দিক। অন্যদিকে, আক্কাস আলীর মঞ্চের ঘোষণায় যুক্তিবাক্যের দৃষ্টান্ত পরিলক্ষিত হয়। কারণ তিনি মঞ্চের ঘোষণায় বলেন, 'আজ এই গ্রামের সকল মানুষ হয় শিক্ষিত।' তার এই বক্তব্যে উদ্দেশ্য ও বিধেয় পদের মধ্যে স্বীকৃতিজ্ঞাপক সম্পর্কের প্রকাশ পেয়েছে। এ কারণে এটি যুক্তিবাক্য । যুক্তিবাক্যকে ভাষায় প্রকাশ করতে হয়। পাশাপাশি প্রকাশিত ভাষার মাধ্যমে উদ্দেশ্য ও বিধেয় পদের মধ্যে স্বীকৃতিজ্ঞাপক বা অস্বীকৃতিজ্ঞাপক সম্পর্ক প্রকাশ পায়।অবধারণ একটি মানসিক বিষয় বলে এর কোনো অংশ বা সুনির্দিষ্ট রূপ নির্ধারণ করা যায় না। অন্যদিকে, যুক্তিবাক্যের মূল উপাদান হলো পদ। আর যুক্তির উপাদান হলো যুক্তিবাক্য। যার সুনির্দিষ্ট রূপ আছে। এটি সর্বদা 'উদ্দেশ্য-সংযোজক-বিধেয় আকারে প্রকাশিত হয়। এ কারণে যুক্তিবাক্যের তুলনায় অবধারণের পরিধি ব্যাপক।তাই বলা যায়, অবধারণ ও যুক্তিবাক্যের মধ্যে বিভিন্ন পার্থক্য রয়েছে। তাই দৃশ্যকল্প-১ এ আক্কাস আলীর ভাবনায় এবং মঞ্চের ঘোষণার মধ্যে পার্থক্য দেখা যায়।
HSC Logic 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Logic 1st Paper · সৃজনশীল
দৃশ্যকল্প-১ এ আক্কাস আলীর ভাবনা ও মঞ্চের ঘোষণার পার্থক্য যুক্তিবিদ্…
উদ্দীপক
Rajshahi · 2022
উত্তর
উত্তর
উত্তর
উত্তর