ছক-২ এবং ছক-৩ এ তোমার পাঠ্যবইয়ের যে দিকগুলো নির্দেশ করেছে, তাদের তুলনামূলক বিশ্লেষণ করো।
উত্তর: ছক-২ ও ছক-৩ দ্বারা যুক্তিবিদ্যার যথাক্রমে বিজ্ঞান ও কলাবিদ্যার দিকটি নির্দেশিত হয়েছে। যুক্তিবিদ্যার প্রকৃতি পর্যালোচনা করলে দেখা যায় যে, এর মধ্যে কলা ও বিজ্ঞান উভয়ই দিকই বিদ্যমান রয়েছে।নিচে কলা ও বিজ্ঞানের তুলনামূলক বিশ্লেষণ করা হল-উদ্দীপকে ছক-২ এ বিজ্ঞানের বৈশিষ্ট্য গুলো লক্ষ্য করা যায়। বিজ্ঞানের মতো যুক্তিবিদ্যা নিজস্ব বিষয়বস্তুকে সুশৃঙ্খলভাবে আলোচনা করে। বৈধ যুক্তি থেকে অবৈধ যুক্তির পার্থক্য করণের জন্য কিছু নিয়ম নির্ধারণ করে এবং বিশেষ বিশেষ ক্ষেত্রে সূত্র প্রবর্তন করে। যুক্তিবিদ্যার মধ্যে যেহেতু বিজ্ঞানের বৈশিষ্ট্য বিদ্যমান রয়েছে, তাই যুক্তিবিদ্যাও একটি বিজ্ঞান ।অপরদিকে, ছক-৩ এ দক্ষতা, কর্ম-নৈপুণ্যতা, সৃজনশীলতা, প্রায়োগিক জ্ঞান শব্দগুলো উপস্থাপন করা হয়েছে। এই শব্দগুলোর দ্বারা কলাবিদ্যার বৈশিষ্ট্য লক্ষ্য করা যায়। কেননা দক্ষতা, কর্মনৈপুণ্যতা, সৃজনশীলতা, প্রায়োগিক জ্ঞান হলো কলাবিদ্যার বৈশিষ্ট্য। কলাবিদ্যা বলতে তাত্ত্বিক জ্ঞানকে বাস্তবে প্রয়োগ করার দক্ষতাকে বোঝায়। যুক্তিবিদ্যা যুক্তির বৈধতা-অবৈধতা নির্ণয়ের জন্য কিছু নিয়ম নির্ধারণ করে। তাই যুক্তিবিদ্যাও একটি কলাবিজ্ঞান ।তাই বলা যায় যে, ছক-২ দ্বারা বিজ্ঞানকে বুঝানো হয়েছে। এবং ছক-৩ দ্বারা কলাবিদ্যাকে বুঝানো হয়েছে।
HSC Logic 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Logic 1st Paper · সৃজনশীল
ছক-২ এবং ছক-৩ এ তোমার পাঠ্যবইয়ের যে দিকগুলো নির্দেশ করেছে, তাদের ত…
Jessore · 2022
উত্তর
উত্তর
উত্তর
উত্তর