উদ্দীপকে উল্লেখিত সালামের বক্তব্য পাঠ্যপুস্তকের আলোকে ব্যাখ্যা করো ।
উত্তর: উদ্দীপকে উল্লেখিত সালাম যুক্তিবিদ্যাকে কলাবিদ্যা বলে আখ্যায়িত করেছে।নিচে তা পাঠ্যপুস্তকের আলোকে ব্যাখ্যা করা হলো- যুক্তিবিদ্যা যুক্তিপদ্ধতির নিয়মাবলিকে বাস্তব চিন্তাক্ষেত্রে প্রয়োগ করার কলাকৌশল শিক্ষা দেয় । তাছাড়া যুক্তিবিদ্যা যে কলা কৌশল শিক্ষা দেয় তা বিজ্ঞানসম্মত চিন্তাধারার ওপর নির্ভরশীল । কাজেই উদ্দীপকে বর্ণিত সালামের বক্তব্যের মতোই যুক্তিবিদ্যাকে একটি কলাবিদ্যা বলা যায় । যুক্তিবিদ অলড্রিচ এবং অন্যান্য পোর্ট রয়্যাল যুক্তিবিদেরা যুক্তিবিদ্যাকে একটি কলা হিসেবে উল্লেখ করেছেন । তাদের মতে যুক্তিবিদ্যা যুক্তির নিয়মাবলিকে বাস্তব চিন্তাক্ষেত্রে প্রয়োগ করে সত্যকে অর্জন করার নির্দেশ দান করে । তাঁরা যুক্তিবিদ্যায় তত্ত্বগত দিককে উপেক্ষা করে বলেন যে , যুক্তি - পদ্ধতি সম্বন্ধে জ্ঞান দান করা যুক্তিবিদ্যার কাজ নয় । বরং যুক্তিপদ্ধতির নিয়মাবলি ব্যাবহারিক ক্ষেত্রে প্রয়োগ করা যুক্তিবিদ্যার উদ্দেশ্য।তাই বলা যায় উদ্দীপকে সালাম যুক্তিবিদ্যাকে যে একটি কলা হিসেবে উল্লেখ করেছেন তার যথার্থতা রয়েছে।
HSC Logic 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Logic 1st Paper · সৃজনশীল
উদ্দীপকে উল্লেখিত সালামের বক্তব্য পাঠ্যপুস্তকের আলোকে ব্যাখ্যা করো ।
উদ্দীপক
Comilla · 2022
উত্তর
উত্তর
উত্তর
উত্তর