ছক-১ এ যুক্তিবিদ্যার যে দিকটি ফুটে উঠেছে, তার ব্যাখ্যা দাও।
উত্তর: উদ্দীপকের 'ছক-১'-এ যুক্তিবিদ্যার আদর্শনিষ্ঠ বিজ্ঞানের দিকটি ফুটে উঠেছে। উদ্দীপকে যেসব বিষয় উপস্থাপন করা হয়েছে সেগুলো যুক্তিবিদ্যার আদর্শনিষ্ঠ বিজ্ঞানের সাথে সম্পর্কিত।আমরা জানি আদর্শনিষ্ঠ বিজ্ঞান বলতে সেইসব বিজ্ঞানকে বোঝায় যে বিজ্ঞান কোনো আদর্শ বা মানদন্ডের ভিত্তিতে নিজস্ব বিষয়বস্তুর মূল্যায়ন করে।তেমনি যুক্তিবিদ্যাও আদর্শনিষ্ঠ বিজ্ঞানের মতো আদর্শ বা মানদন্ডের ভিত্তিতে নিজস্ব বিষয়বস্তুর মূল্যায়ন করে। যুক্তিবিদ্যার এই আদর্শ হলো সত্যের আদর্শ। সত্যের আদর্শ অনুযায়ী যুক্তিবিদ্যা বৈধ যুক্তিপদ্ধতির নিয়মাবলি আবিষ্কার করে এবং এই নিয়মাবলির আলোকে সেগুলোর মূল্য নিরূপণ করে।যুক্তিবিদ্যা যেহেতু আদর্শ বা মানদন্ডের ভিত্তিতে নিজস্ব বিষয়বস্তুর মূল্যায়ন করে, তাই যুক্তিবিদ্যা একটি আদর্শনিষ্ঠ বিজ্ঞান ।উদ্দীপকের 'ছক-১'-এ আদর্শ, সততা, বৈধতা, অবৈধতা শব্দগুলো উপস্থাপন করা হয়েছে। যুক্তিবিদ্যার আদর্শ আছে। আর এই আদর্শ হলো সত্যের আদর্শ। সত্যের আদর্শ অনুযায়ী যুক্তিবিদ্যা যুক্তির বৈধতা-অবৈধতা নির্ণয়ের জন্য নিয়ম নির্ধারণ করে। তাই বলা যেতে পারে 'ছক-১'-এ যুক্তিবিদ্যার আদর্শনিষ্ঠ বিজ্ঞানের দিকটি ফুটে উঠেছে।
HSC Logic 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Logic 1st Paper · সৃজনশীল
ছক-১ এ যুক্তিবিদ্যার যে দিকটি ফুটে উঠেছে, তার ব্যাখ্যা দাও।
Jessore · 2022
উত্তর
উত্তর
উত্তর
উত্তর