দ্বিতীয় বন্ধুর বক্তব্যে উল্লেখিত বিষয়টি তোমার পাঠ্যবইয়ের আলোকে বিশ্লেষণ করো।
উত্তর: উদ্দীপকে দ্বিতীয় বন্ধুর বক্তব্যে যুক্তিবিদ্যার কলা ও বিজ্ঞানের দিকটি প্রকাশিত হয়েছে।পাঠ্যবইয়ের আলোকে তা বিশ্লেষণ করা হলো-যুক্তিবিদ্যাকে যুক্তিবিদগন বিজ্ঞান বলে অভিহিত করেছেন। যুক্তিবিদ হ্যামিলটন, টমসন প্রমুখ মনে করেন, যুক্তিবিদ্যা হলো একটি বিজ্ঞান। যুক্তিবিদ্যার তাত্ত্বিক দিকের ওপর গুরুত্ব দিয়ে তারা যুক্তিবিদ্যাকে খাঁটি বিজ্ঞান বলে অভিহিত করেছেন। অন্যান্য বিজ্ঞানের মতো যুক্তিবিদ্যা নিজস্ব বিষয়বস্তুকে ব্যাখ্যা করার জন্য সুশৃঙ্খল কিছু নিয়মকানুন প্রণয়ন করে। এদিক থেকে যুক্তিবিদগণ যুক্তিবিদ্যাকে বিজ্ঞান বলে অভিহিত করেছেন। আবার, কোনো কোনো যুক্তিবিদ যুক্তিবিদ্যাকে কলাবিদ্যা বলে অভিহিত করেছেন। যুক্তিবিদ আলড্রিক যুক্তিবিদ্যার ব্যাবহারিক দিকের ওপর গুরুত্ব দিয়ে যুক্তিবিদ্যাকে কলাবিদ্যা বলে অভিহিত করেছেন। তার মতে, যুক্তিবিদ্যার কাজ হলো বাস্তব চিন্তার ক্ষেত্রে যুক্তির নিয়মাবলিকে বাস্তবে প্রয়োগ করে সত্যকে অর্জন করা। তাই, যুক্তিবিদ্যা হলো কলাবিদ্যা।উদ্দীপকে দ্বিতীয় বন্ধুর বক্তব্যে করোনা ভ্যাকসিন কাজ করার নিয়মের কথাটি উল্লেখ রয়েছে। যার মাধ্যমে যুক্তিবিদ্যার বিজ্ঞানের দিকটির ইঙ্গিত পাওয়া যায়। আবার, তার বক্তব্যে ভ্যাকসিনের প্রয়োগের কথাটিরও উল্লেখ রয়েছে। যার মাধ্যমে যুক্তিবিদ্যার কলাবিদ্যা দিকটির ইঙ্গিত পাওয়া যায়।প্রকৃতপক্ষে যুক্তিবিদ্যা নিজস্ব বিষয়বস্তুকে ব্যাখ্যা করার জন্য যেহেতু সুশৃঙ্খল ও সাধারণ কিছু নিয়ম ব্যবহার করে বিধায় এটি বিজ্ঞান। আর যুক্তির নিয়মগুলোকে কীভাবে বাস্তবে প্রয়োগ করে সত্যকে অর্জন করা যায় এই শিক্ষা দেয় বিধায় যুক্তিবিদ্যা কলাবিদ্যা । তাই যুক্তিবিদ্যা কলা ও বিজ্ঞান উভয়ই।
HSC Logic 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Logic 1st Paper · সৃজনশীল
দ্বিতীয় বন্ধুর বক্তব্যে উল্লেখিত বিষয়টি তোমার পাঠ্যবইয়ের আলোকে ব…
উদ্দীপক
Dhaka · 2021
উত্তর
উত্তর
উত্তর
উত্তর