উদ্দীপকে নির্দেশিত বিষয়টি সম্পর্কে এরিস্টটল-এর ধারণা ব্যাখ্যা করো।
উত্তর: উদ্দীপকের মাধ্যমে যুক্তিবিদ্যা নির্দেশিত হয়েছে। আর যুক্তিবিদ্যাকে এরিস্টটল চিন্তার বিজ্ঞান বলে অভিহিত করেছেন।নিচে এরিস্টটল এর ধারণার ব্যাখ্যা দেওয়া হলো-উদ্দীপকের শিক্ষক এমন একটি বিষয়ের কথা বলেছেন যেটি তাত্ত্বিক এবং ব্যাবহারিক। আবার, এটি সব ধরনের কুসংস্কার দূর করে এবং এটি জ্ঞানের স্বতন্ত্র শাখা হিসেবে প্রতিষ্ঠিত। এই বিষয়টির মাধ্যমে যুক্তিবিদ্যা নির্দেশিত হয়েছে । আর যুক্তিবিদ্যাকে এরিস্টটল চিন্তার বিজ্ঞান বলে অভিহিত করেছেন। এরিস্টটলের মতে, চিন্তার আকার ও উপাত্ত নিয়ে আলোচনা করা যুক্তিবিদ্যার কাজ। তাই সঠিকভাবে চিন্তা করতে না পারলে যথার্থ জ্ঞান অর্জন করা সম্ভব নয়। তাই চিন্তাকে সঠিক করার জন্য একটি স্বতন্ত্র বিদ্যা বা বিজ্ঞান প্রয়োজন । যুক্তিবিদ্যা হলো চিন্তাকে সুশৃঙ্খল করার বিদ্যা। তাই এরিস্টটল যুক্তিবিদ্যাকে চিন্তার বিজ্ঞান বলে অভিহিত করেছেন।আবার এরিস্টটল যুক্তিবিদ্যাকে একটি কলাবিদ্যা বলে মনে করেন। তার মতে কলাবিদ্যা বস্তুর সত্তার মধ্যে পরিবর্তন ঘটায়। এভাবে যুক্তিবিদ্যা সম্পর্কে গঠনমূলক পাঠপ্রক্রিয়া সূচনার কারণে এরিস্টটলকে যুক্তিবিদ্যার জনক বলা হয়।
HSC Logic 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Logic 1st Paper · সৃজনশীল
উদ্দীপকে নির্দেশিত বিষয়টি সম্পর্কে এরিস্টটল-এর ধারণা ব্যাখ্যা করো।
উদ্দীপক
Comilla · 2021
উত্তর
উত্তর
উত্তর
উত্তর