উদ্দীপকে রাতুলের বক্তব্য যুক্তিবিদ্যার কোন বিষয়কে নির্দেশ করে? ব্যাখ্যা করো।
উত্তর: উদ্দীপকে রাতুলের বক্তব্য যুক্তিবিদ্যার বিজ্ঞানের দিককে নির্দেশ করে । নিচে তা ব্যাখ্যা করা হলো-প্রকৃতির একটি বিশেষ বিভাগ সম্বন্ধে সুনিশ্চিত ও সুশৃঙ্খল জ্ঞানকে বিজ্ঞান বলে।বিজ্ঞানীরা প্রকৃতিকে বিভিন্ন বিভাগে ভাগ করেছে। এক একটি বিজ্ঞান প্রকৃতির আলাদা আলাদা বিভাগ নিয়ে আলোচনা করে। প্রতিটি বিজ্ঞান তার নিজ নিজ বিভাগের গণ্ডির মধ্যে সীমাবদ্ধ থেকে পরীক্ষণ ও নিরীক্ষণের সাহায্যে কতকগুলো সাধারণ নিয়ম আবিষ্কার করে এবং ঐ নিয়মগুলোর সাহায্যে বিভাগীয় বিষয়াদি ও ঘটনাবলিকে ব্যাখ্যা দেবার চেষ্টা করে। অন্যান্য বিজ্ঞানের মতো যুক্তিবিদ্যা নিজস্ব বিষয়বস্তুকে ব্যাখ্যা করার জন্য কতকগুলো নিয়মকানুন প্রণয়ন করে। অর্থাৎ যুক্তিবিদ্যা অবৈধ যুক্তি থেকে বৈধ যুক্তির পার্থক্য নির্ধারণের জন্য কিছু নিয়ম নির্ধারণ করে। এছাড়া অন্যান্য বিজ্ঞানের আবিষ্কার ও উদ্ভাবন নিজস্ব নীতিমালার ওপর প্রতিষ্ঠিত।তেমনি উদ্দীপকের রাতুল তার বক্তব্যে এমন একটি বিষয়ের কথা বলেছে, যেখানে বিষয়টির নির্ধারিত ও সুশৃঙ্খল আলোচ্য বিষয় রয়েছে এবং আলোচ্য বিষয় ব্যাখ্যার জন্য পর্যাপ্ত নিয়মকানুন রয়েছে। আর যুক্তিবিদ্যার নির্ধারিত আলোচ্য বিষয় আছে এবং আলোচ্য বিষয় ব্যাখ্যার জন্য নিজস্ব নীতিমালা ও রয়েছে। অর্থাৎ যুক্তিবিদ্যার মধ্যে বিজ্ঞানের বৈশিষ্ট্য বিদ্যমান রয়েছে। তাই বলা যায় যুক্তিবিদ্যার মধ্যে বিজ্ঞানের সকল বৈশিষ্ট্য থাকায় রাতুলের বক্তব্যে যুক্তিবিদ্যার বিজ্ঞানের দিকটিই নির্দেশিত হয়েছে।
HSC Logic 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Logic 1st Paper · সৃজনশীল
উদ্দীপকে রাতুলের বক্তব্য যুক্তিবিদ্যার কোন বিষয়কে নির্দেশ করে? ব্য…
উদ্দীপক
Jessore · 2021
উত্তর
উত্তর
উত্তর
উত্তর