শেয়ারFacebookWhatsApp

উদ্দীপকে নির্দেশিত বিষয়টির প্রকৃতি ব্যাখ্যা করো ।

উত্তর: উদ্দীপকের মাধ্যমে যুক্তিবিদ্যার ধারণা নির্দেশিত হয়েছে। নিচে যুক্তিবিদ্যার প্রকৃতি ব্যাখ্যা করা হলো-যুক্তিবিদ্যাকে যুক্তিসংক্রান্ত বিজ্ঞান বলা হয়। অবৈধ যুক্তি থেকে বৈধ যুক্তিকে পৃথক করার পদ্ধতি ও নীতি সমূহের একটি বিশিষ্ট বিদ্যা হলো যুক্তিবিদ্যা। যুক্তিবিদ্যা অন্যান্য বিজ্ঞানের মতো নিজস্ব বিষয়বস্তুকে ব্যাখ্যা করার জন্য কতকগুলো নিয়মকানুন প্রণয়ন করে। আবার যুক্তিবিদ্যা আদর্শনিষ্ঠ বিজ্ঞান। যে বিজ্ঞান কোনো আদর্শের ভিত্তিতে বিষয়বস্তুর মূল্যায়ন করে তাকে আদর্শনিষ্ঠ বিজ্ঞান বলে। যুক্তিবিদ্যার এই আদর্শ হলো সত্যের আদর্শ। অর্থাৎ কোন কোন নিয়ম অনুসরণ করলে ভুল বা মিথ্যা বর্জন করে সত্যকে অর্জন করা যায় তা নির্ধারণ করাই যুক্তিবিদ্যার কাজ।তেমনি উদ্দীপকের আরিয়া যে বিষয় নির্বাচনের জন্য পছন্দের এক নম্বরে রেখেছে সেটির লক্ষ্য হলো সত্যকে আবিষ্কার করা এবং তা একটি আদর্শনিষ্ঠ বিজ্ঞান। তাই বলা যায় উদ্দীপকে নির্দেশিত বিষয়টি যুক্তিবিদ্যাকেই নির্দেশ করেছে। যুক্তিবিদ্যা প্রকৃতিগত দিক থেকে বিজ্ঞান এবং কলা হিসেবে নিজস্ব বিষয়বস্তুকে ব্যাখ্যা করার জন্য কতকগুলো নিয়মকানুন প্রণয়ন করে এবং তা এসব নিয়মাবলিকে বাস্তবে প্রয়োগের কলাকৌশল শিক্ষা দেয়। তাই যুক্তিবিদ্যা প্রকৃতিগত দিক থেকে কলা ও বিজ্ঞান উভয়ই।

HSC Logic 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Logic 1st Paper · সৃজনশীল

উদ্দীপকে নির্দেশিত বিষয়টির প্রকৃতি ব্যাখ্যা করো ।

উদ্দীপক

আরিয়া একাদশ শ্রেণির মানবিক বিভাগের ছাত্রী। সে খুবই মেধাবী। নতুন নতুন বিষয় সে জানতে চায় ও জানতে পেরে আনন্দ পায়। তাই বিষয় নির্বাচনে এমন একটি বিষয়কে সে পছন্দের তালিকায় এক নম্বরে রাখে যা সম্পর্কে পূর্বে সে শুনেছিল যে, উক্ত বিষয়টির লক্ষ্য হলো সত্যকে আবিষ্কার করা এবং এটি একটি আদর্শনিষ্ঠ বিজ্ঞান।

Jessore · 2021

উত্তর

উদ্দীপকে উল্লেখিত বিষয়টি বাস্তব জীবনে প্রয়োগের গুরুত্ব বিশ্লেষণ করো।

উত্তর

বিজ্ঞান হলো প্রকৃতির কোনো বিশেষ বিভাগ সম্পর্কে সুশৃঙ্খল ও সুসংবদ্ধ জ্ঞান। প্রতিটি বিজ্ঞানের কিছু নিজস্ব নিয়ম ও পদ্ধতি রয়েছে। বিজ্ঞানের সেসব নিয়মনীতি যৌক্তিক ভিত্তির ওপর প্রতিষ্ঠিত। বিজ্ঞান সত্যকে প্রতিষ্ঠিত করতে চায়। আর সত্যকে প্রতিষ্ঠিত করার জন্য প্রতিটি বিজ্ঞানকে যুক্তির ওপর নির্ভর হতে হয়। অর্থাৎ, সকল বিজ্ঞানই তার নিয়মের কাঠামোর জন্য যুক্তিবিদ্যার ওপর নির্ভরশীল। এজন্য যুক্তিবিদ্যাকে সকল বিজ্ঞানের বিজ্ঞান বলা হয় ।

উত্তর

উদ্দীপকের মাধ্যমে যুক্তিবিদ্যার ধারণা নির্দেশিত হয়েছে। নিচে যুক্তিবিদ্যার প্রকৃতি ব্যাখ্যা করা হলো-যুক্তিবিদ্যাকে যুক্তিসংক্রান্ত বিজ্ঞান বলা হয়। অবৈধ যুক্তি থেকে বৈধ যুক্তিকে পৃথক করার পদ্ধতি ও নীতি সমূহের একটি বিশিষ্ট বিদ্যা হলো যুক্তিবিদ্যা। যুক্তিবিদ্যা অন্যান্য বিজ্ঞানের মতো নিজস্ব বিষয়বস্তুকে ব্যাখ্যা করার জন্য কতকগুলো নিয়মকানুন প্রণয়ন করে। আবার যুক্তিবিদ্যা আদর্শনিষ্ঠ বিজ্ঞান। যে বিজ্ঞান কোনো আদর্শের ভিত্তিতে বিষয়বস্তুর মূল্যায়ন করে তাকে আদর্শনিষ্ঠ বিজ্ঞান বলে। যুক্তিবিদ্যার এই আদর্শ হলো সত্যের আদর্শ। অর্থাৎ কোন কোন নিয়ম অনুসরণ করলে ভুল বা মিথ্যা বর্জন করে সত্যকে অর্জন করা যায় তা নির্ধারণ করাই যুক্তিবিদ্যার কাজ।তেমনি উদ্দীপকের আরিয়া যে বিষয় নির্বাচনের জন্য পছন্দের এক নম্বরে রেখেছে সেটির লক্ষ্য হলো সত্যকে আবিষ্কার করা এবং তা একটি আদর্শনিষ্ঠ বিজ্ঞান। তাই বলা যায় উদ্দীপকে নির্দেশিত বিষয়টি যুক্তিবিদ্যাকেই নির্দেশ করেছে। যুক্তিবিদ্যা প্রকৃতিগত দিক থেকে বিজ্ঞান এবং কলা হিসেবে নিজস্ব বিষয়বস্তুকে ব্যাখ্যা করার জন্য কতকগুলো নিয়মকানুন প্রণয়ন করে এবং তা এসব নিয়মাবলিকে বাস্তবে প্রয়োগের কলাকৌশল শিক্ষা দেয়। তাই যুক্তিবিদ্যা প্রকৃতিগত দিক থেকে কলা ও বিজ্ঞান উভয়ই।

উত্তর

উদ্দীপকে আরিয়ার পছন্দের বিষয়টির মাধ্যমে যুক্তিবিদ্যা নির্দেশিত হয়েছে। বাস্তব জীবনের বিভিন্ন ক্ষেত্রে যুক্তিবিদ্যার গুরুত্ব অপরিসীম।নিচে বাস্তব জীবনে যুক্তিবিদ্যার গুরুত্ব বিশ্লেষণ করা হলো-যুক্তিবিদ্যা অবৈধ যুক্তি থেকে বৈধ যুক্তির পার্থক্য করার শিক্ষা দেয়। এই বিদ্যা আমাদের ব্যাবহারিক জীবনে ভুল যুক্তি প্রয়োগ রোধে সহায়তা করে। এই বিদ্যা বৈধ যুক্তির যে নীতিমালা প্রদান করে তা যে কোনো বিজ্ঞান বা গবেষণার ক্ষেত্রে সহায়ক পদ্ধতি হিসেবে কাজ করে। যে সব ক্ষেত্রে পরীক্ষা-নিরীক্ষা সঠিকভাবে প্রয়োগ করা যায় না সেসব ক্ষেত্রে যুক্তিবিদ্যার শিক্ষা পরোক্ষভাবে আমাদের জ্ঞানের অগ্রগতিতে সহায়তা করে। এটি মানুষের যৌক্তিক মানসিকতা উন্নত করে এবং অহেতুক ভাবাবেগ রোধ করে। যৌক্তিক মানসিকতা যুক্তি নিয়ে বিভিন্ন বিষয় বিচার করার মানসিকতার শিক্ষা দেয় বলে এটি অন্ধবিশ্বাস ও কুসংস্কারকে পরিহার করতে সাহায্য করে।বৈজ্ঞানিক গবেষণায় প্রকল্প প্রণয়ন থেকে শুরু করে সিদ্ধান্ত গ্রহণ ও যাচাইকরণ পর্যন্ত যৌক্তিক পদ্ধতিতে অগ্রসর হয়। তাই যুক্তিবিদ্যা বৈজ্ঞানিক গবেষণার ক্ষেত্রেও সহায়তা করে। যুক্তিবিদ্যা চিন্তা সম্পর্কে কিছু মৌলিক সূত্র বা নীতি প্রণয়ন করে। যেমন— বিরোধ নিয়ম, অভেদ নিয়ম ইত্যাদি। তাই উপরিউক্ত আলোচনা থেকে বলা যায়, বাস্তব জীবনে যুক্তিবিদ্যার জ্ঞান প্রয়োগের অনেক গুরুত্ব রয়েছে এবং বাস্তব জীবনে যুক্তিবিদ্যার গুরুত্ব অপরিসীম।
HSCLogic 1st Paper
12টি সম্পর্কিত প্রশ্ন — ব্যাখ্যা লকড

1.প্রাকল্পিক যুক্তিবাক্যের প্রথম অংশকে কী বলে?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওহয় X প্রথম হবে না হয় Y প্রথম হবে। X প্রথম হয়েছে; সুতরাং Y প্রথম হয়নি।Q. উদ্দীপকের অনুমানটি কোন ধরণের?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.সহানুমানে পদের সংখ্যা কয়টি?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.সব বাদাম হয় স্বাস্থ্যসম্মত, সব কাজু হয় বাদাম;সুতরাং সব কাজু হয় স্বাস্থ্যসম্মত।উদ্দীপকে উল্লিখিত যুক্তিটি কোন সংস্থানের?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওQ.উদ্দীপকে 'খ' ও 'গ' এর পার্থক্য হলো-

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওQ. উদ্দীপক 'ক' এর সাথে খ ও গ এর সম্পর্ক কী?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.অবরোহ অনুমান কয় প্রকার?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.উদ্দীপকটি ভালো করে লক্ষ কর এবং প্রশ্নের উত্তর দাও-ΟΥ = শিক্ষার্থীর সংখ্যা, OX = নম্বরের শতকরা হার উদ্দীপকে শিক্ষার্থীর সংখ্যা এবং নম্বরের শতকরা হারের যে সম্পর্ক দেখানো হয়েছে, তা হলো-
i. শিক্ষার্থীর সংখ্যা বাড়লে নম্বরের হার কমে
ii. শিক্ষার্থীর সংখ্যা কমলে নম্বরের হার বাড়ে
iii. শিক্ষার্থীর সংখ্যা বাড়লে নম্বরের হার বাড়েনিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.'উত্তম' ও 'অধম' পদ দুটি কী ধরনের?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.অন্য পদের সাহায্য ছাড়া বোঝা যায়, এমন পদ হচ্ছে-

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওসৃজন একজন মিষ্টির দোকানদার। মিষ্টি আকর্ষণীয় করার জন্য সে মিষ্টিতে কৃত্রিম রং ব্যবহার করে। তার বন্ধু সবুজ বলল যে, জনস্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর এ ধরনের রং মেশানো যৌক্তিক নয়।Q.সৃজন ও সবুজের কর্মকাণ্ড তুলনা করে পাই-

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওসৃজন একজন মিষ্টির দোকানদার। মিষ্টি আকর্ষণীয় করার জন্য সে মিষ্টিতে কৃত্রিম রং ব্যবহার করে। তার বন্ধু সবুজ বলল যে, জনস্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর এ ধরনের রং মেশানো যৌক্তিক নয়।Q. উদ্দীপকে সৃজনের কর্মকান্ডে কোন বিষয়ের প্রতিফলন ঘটেছে?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

প্রাকল্পিক যুক্তিবাক্যের প্রথম অংশকে কী বলে?নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওহয় X প্রথম হবে না হয় Y প্রথম হসহানুমানে পদের সংখ্যা কয়টি?সব বাদাম হয় স্বাস্থ্যসম্মত, সব কাজু হয় বাদাম;সুতরাং সব কাজু হয় স্বাস্থ্যসম্মত।উদনিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওQ.উদ্দীপকে 'খ' ও 'গ' এর পার্থকনিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওQ. উদ্দীপক 'ক' এর সাথে খ ও গ এঅবরোহ অনুমান কয় প্রকার?উদ্দীপকটি ভালো করে লক্ষ কর এবং প্রশ্নের উত্তর দাও-ΟΥ = শিক্ষার্থীর সংখ্যা, OX = 'উত্তম' ও 'অধম' পদ দুটি কী ধরনের?অন্য পদের সাহায্য ছাড়া বোঝা যায়, এমন পদ হচ্ছে-নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওসৃজন একজন মিষ্টির দোকানদার। মিনিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওসৃজন একজন মিষ্টির দোকানদার। মি

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।