শেয়ারFacebookWhatsApp

দৃশ্যকল্প-১ এ বর্ণিত বিষয়টির সাথে যুক্তিবিদ্যার সাদৃশ্য ব্যাখ্যা করো।

উত্তর: দৃশ্যকল্প-১ এ বর্ণিত বিষয়টির সাথে যুক্তিবিদ্যার তাত্ত্বিক বা বিজ্ঞানের (Science) দিকটির সাদৃশ্য বিদ্যমান।কোনো সাধারণ নিয়মের ভিত্তিতে প্রকৃতির একটি বিশেষ বিভাগ সম্বন্ধে সুনিশ্চিত, সুশৃঙ্খল ও সুসংবদ্ধ জ্ঞানকে বিজ্ঞান বলে। অর্থাৎ বিজ্ঞান কোনো নির্দিষ্ট বিষয় সম্পর্কে তাত্ত্বিক জ্ঞান প্রদান করে। যেমন- পদার্থবিজ্ঞান পদার্থের গঠন ও প্রকৃতি সম্পর্কে আলোচনা করে। এর মাধ্যমে আমরা পদার্থ সম্পর্কে তাত্ত্বিক জ্ঞান অর্জন করি। যুক্তিবিদ্যাও অনুরূপ চিন্তা সম্পর্কিত কতগুলো সাধারণ নিয়ম প্রণয়নের মাধ্যমে যৌক্তিক সত্যতা অর্জনের চেষ্টা করে।উদ্দীপকে দেখা যায়, গণমাধ্যম ব্যক্তিত্ব শাইখ সিরাজ পৃথিবীর বিভিন্ন দেশ থেকে কৃষি সম্পর্কিত যুক্তিসঙ্গত সুশৃঙ্খল জ্ঞান বা তথ্য সংগ্রহ করেছেন। যেসব নিয়ম অনুসরণ করলে ভালো ফসল উৎপাদন সম্ভব তা জেনেছেন। কৃষি সম্পর্কিত বিভিন্ন যুক্তিসঙ্গত সুশৃঙ্খল পদ্ধতি, নিয়ম-কানুন, তত্ত্ব- উপাত্ত সংগ্রহ করেছেন। যা যুক্তিবিদ্যার তাত্ত্বিক বা বিজ্ঞান বিষয়ক দিককে নির্দেশ করে।

HSC Logic 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Logic 1st Paper · সৃজনশীল

দৃশ্যকল্প-১ এ বর্ণিত বিষয়টির সাথে যুক্তিবিদ্যার সাদৃশ্য ব্যাখ্যা করো।

উদ্দীপক

দৃশ্যকল্প-১: গণমাধ্যম ব্যক্তিত্ব শাইখ সিরাজ পৃথিবীর বিভিন্ন দেশ থেকে কৃষি সম্পর্কিত যুক্তিসঙ্গত সুশৃঙ্খল জ্ঞান সংগ্রহ করেছেন। যে সব নিয়ম অনুসরণ করলে ভালো ফসল উৎপাদন সম্ভব তা জেনেছেন। কৃষি সম্পর্কিত বিভিন্ন যুক্তিসঙ্গত সুশৃঙ্খল পদ্ধতি, নিয়ম-কানুন, তত্ত্ব-উপাত্ত সংগ্রহ করেছেন।দৃশ্যকল্প-২: শাইখ সিরাজ তার সংগৃহীত তত্ত্ব-উপাত্ত, কৌশল বাস্তবে কীভাবে প্রয়োগ করা যায় তা গণমাধ্যমে প্রচার করেন। আমাদের দেশের কৃষকেরা ও সাধারণ মানুষ ব্যাবহারিক জীবনে এ কৌশল প্রয়োগ করে সফলতা পেয়েছেন। ছাদ-কৃষি এর একটি উজ্জ্বল দৃষ্টান্ত।

Chittagong · 2022

উত্তর

বিশেষ কোনো উদ্দেশ্য সাধনের জন্য আমাদের জ্ঞানকে বাস্তব ক্ষেত্রে প্রয়োগ করার নিয়ম-কানুন বা কলাকৌশলকে কলা (Art) বলে।

উত্তর

সকল বিজ্ঞানকে যুক্তিবিদ্যার সাধারণ নিয়মাবলি অনুসরণ করতে হয় বলে যুক্তিবিদ্যাকে সকল বিজ্ঞানের বিজ্ঞান (Science of all Sciences) বলা হয়। বিজ্ঞান হলো প্রকৃতির কোনো বিশেষ বিভাগ সম্পর্কে সুনিশ্চিত, সুশৃঙ্খল ও সুসংবদ্ধ জ্ঞান। প্রতিটি বিজ্ঞানের কিছু নিজস্ব নিয়ম ও পদ্ধতি রয়েছে। বিজ্ঞান এসব নিয়মনীতির আলোকে কোনো সত্যকে প্রতিষ্ঠিত করতে চায়। আর সত্যকে প্রতিষ্ঠিত করার জন্য প্রতিটি বিজ্ঞানকে যুক্তির ওপর নির্ভর হতে হয়। অর্থাৎ, সকল বিজ্ঞানই তার নিয়মের কাঠামোর জন্য যুক্তিবিদ্যার ওপর নির্ভরশীল। এজন্য যুক্তিবিদ্যাকে সকল বিজ্ঞানের বিজ্ঞান বলা হয়।

উত্তর

দৃশ্যকল্প-১ এ বর্ণিত বিষয়টির সাথে যুক্তিবিদ্যার তাত্ত্বিক বা বিজ্ঞানের (Science) দিকটির সাদৃশ্য বিদ্যমান।কোনো সাধারণ নিয়মের ভিত্তিতে প্রকৃতির একটি বিশেষ বিভাগ সম্বন্ধে সুনিশ্চিত, সুশৃঙ্খল ও সুসংবদ্ধ জ্ঞানকে বিজ্ঞান বলে। অর্থাৎ বিজ্ঞান কোনো নির্দিষ্ট বিষয় সম্পর্কে তাত্ত্বিক জ্ঞান প্রদান করে। যেমন- পদার্থবিজ্ঞান পদার্থের গঠন ও প্রকৃতি সম্পর্কে আলোচনা করে। এর মাধ্যমে আমরা পদার্থ সম্পর্কে তাত্ত্বিক জ্ঞান অর্জন করি। যুক্তিবিদ্যাও অনুরূপ চিন্তা সম্পর্কিত কতগুলো সাধারণ নিয়ম প্রণয়নের মাধ্যমে যৌক্তিক সত্যতা অর্জনের চেষ্টা করে।উদ্দীপকে দেখা যায়, গণমাধ্যম ব্যক্তিত্ব শাইখ সিরাজ পৃথিবীর বিভিন্ন দেশ থেকে কৃষি সম্পর্কিত যুক্তিসঙ্গত সুশৃঙ্খল জ্ঞান বা তথ্য সংগ্রহ করেছেন। যেসব নিয়ম অনুসরণ করলে ভালো ফসল উৎপাদন সম্ভব তা জেনেছেন। কৃষি সম্পর্কিত বিভিন্ন যুক্তিসঙ্গত সুশৃঙ্খল পদ্ধতি, নিয়ম-কানুন, তত্ত্ব- উপাত্ত সংগ্রহ করেছেন। যা যুক্তিবিদ্যার তাত্ত্বিক বা বিজ্ঞান বিষয়ক দিককে নির্দেশ করে।

উত্তর

দৃশ্যকল্প-১ বিজ্ঞান ও দৃশ্যকল্প-২ কলা হিসেবে যুক্তিবিদ্যার পরিপূর্ণ স্বরূপকে নির্দেশ করে।যুক্তিবিদ্যার প্রধানত দুটি দিক রয়েছে। একটি হলো তাত্ত্বিকু বা বিজ্ঞান বিষয়ক দিক এবং অন্যটি হলো ব্যাবহারিক বা কলাবিদ্যা বিষয়ক দিক। প্রকৃতির কোনো বিশেষ বিভাগ সম্পর্কে অর্জিত সুশৃঙ্খল ও সুনির্দিষ্ট জ্ঞানকে বিজ্ঞান বলে। উদ্দীপকের দৃশ্যকল্প-১ এ দেখতে পাই, গণমাধ্যম ব্যক্তিত্ব শাইখ সিরাজ পৃথিবীর বিভিন্ন দেশ থেকে কৃষি সম্পর্কিত যুক্তিসজাত সুশৃঙ্খল জ্ঞান সংগ্রহ করেছেন। যেসব নিয়ম অনুসরণ করলে ভালো ফসল উৎপাদন সম্ভব তা জেনেছেন। কৃষি সম্পর্কিত বিভিন্ন যুক্তিসঙ্গত সুশৃঙ্খল পদ্ধতি, নিয়ম-কানুন, তত্ত্ব-উপাত্ত সংগ্রহ করেছেন। এভাবে বিজ্ঞান হিসেবে যুক্তিবিদ্যা যৌক্তিক সত্যতা অর্জনের লক্ষ্যে কিছু সাধারণ নিয়ম আবিষ্কার করে।অপরদিকে, বিশেষ কোনো উদ্দেশ্য সাধনের জন্য আমাদের জ্ঞানকে বাস্তব ক্ষেত্রে প্রয়োগ করার নিয়ম-কানুন বা কলাকৌশলকে কলা বলে। উদ্দীপকের দৃশ্যকল্প-২ এ শাইখ সিরাজ তার সংগৃহীত তত্ত্ব-উপাত্ত, কৌশল বাস্তবে কীভাবে প্রয়োগ করা যায় তা গণমাধ্যমে প্রচার করেন। আমাদের দেশের কৃষকেরা ও সাধারণ মানুষ ব্যাবহারিক জীবনে এ কৌশল প্রয়োগ করে সফলতা পায়। তাই বলা যায়, কলা হিসেবে যুক্তিবিদ্যা এসব নিয়মকে আমাদের বাস্তব চিন্তাক্ষেত্রে সুষ্ঠুভাবে প্রয়োগের মাধ্যমে সত্যতাকে আবিষ্কার করতে সহায়তা করে।আলোচনা শেষে বলা যায়, যুক্তিবিদ্যা একাধারে একটি তাত্ত্বিক ও ব্যাবহারিক বিজ্ঞান। এজন্য যুক্তিবিদ্যায় তত্ত্ব ও প্রয়োগ উভয়ই বিদ্যমান। তাই যুক্তিবিদ্যাকে কেউ বিজ্ঞান ও কেউ কলা বললেও এটি উভয়ের একটি সামগ্রিক রূপ। আর উদ্দীপকে এর পরিপূর্ণ প্রকাশ ঘটেছে।
HSCLogic 1st Paper
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.প্রাকল্পিক যুক্তিবাক্যের প্রথম অংশকে কী বলে?

Dinajpur · 2017

  • প্রাকল্পিক যুক্তিবাক্যের প্রথম অংশকে কী বলে?
  • বাক্য
  • পূর্বগ
  • অনুগ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওহয় X প্রথম হবে না হয় Y প্রথম হবে। X প্রথম হয়েছে; সুতরাং Y প্রথম হয়নি।Q. উদ্দীপকের অনুমানটি কোন ধরণের?

Dinajpur · 2017

  • আবর্তন
  • দ্বিকল্প
  • প্রাকল্পিক নিরপেক্ষ সহানুমান
  • বৈকল্পিক নিরপেক্ষ সহানুমান

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.সহানুমানে পদের সংখ্যা কয়টি?

Dinajpur · 2017

  • দুইটি
  • তিনটি
  • চারটি
  • ছয়টি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.সব বাদাম হয় স্বাস্থ্যসম্মত, সব কাজু হয় বাদাম;সুতরাং সব কাজু হয় স্বাস্থ্যসম্মত।উদ্দীপকে উল্লিখিত যুক্তিটি কোন সংস্থানের?

Dinajpur · 2017

  • ১ম সংস্থান
  • ২য় সংস্থান
  • ৩য় সংস্থান
  • ৪র্থ সংস্থান

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওQ.উদ্দীপকে 'খ' ও 'গ' এর পার্থক্য হলো-

Dinajpur · 2017

  • বিভেদক লক্ষণের
  • অবান্তর লক্ষণের
  • উপলক্ষণের
  • বিচ্ছেদ্য অবান্তর লক্ষণের

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওQ. উদ্দীপক 'ক' এর সাথে খ ও গ এর সম্পর্ক কী?

Dinajpur · 2017

  • মধ্যবর্তী উপজাতি
  • আসন্নতম জাতি
  • ক্ষুদ্রতম উপজাতি
  • অবর জাতি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.অবরোহ অনুমান কয় প্রকার?

Dinajpur · 2017

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.উদ্দীপকটি ভালো করে লক্ষ কর এবং প্রশ্নের উত্তর দাও-ΟΥ = শিক্ষার্থীর সংখ্যা, OX = নম্বরের শতকরা হার উদ্দীপকে শিক্ষার্থীর সংখ্যা এবং নম্বরের শতকরা হারের যে সম্পর্ক দেখানো হয়েছে, তা হলো-
i. শিক্ষার্থীর সংখ্যা বাড়লে নম্বরের হার কমে
ii. শিক্ষার্থীর সংখ্যা কমলে নম্বরের হার বাড়ে
iii. শিক্ষার্থীর সংখ্যা বাড়লে নম্বরের হার বাড়েনিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.'উত্তম' ও 'অধম' পদ দুটি কী ধরনের?

Dinajpur · 2017

  • সমজাতীয়
  • বিপরীত
  • বিরুদ্ধ
  • অসম

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.অন্য পদের সাহায্য ছাড়া বোঝা যায়, এমন পদ হচ্ছে-

Dinajpur · 2017

  • সাপেক্ষ পদ
  • বিরুদ্ধ পদ
  • নিরপেক্ষ পদ
  • ব্যহতার্থক পদ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওসৃজন একজন মিষ্টির দোকানদার। মিষ্টি আকর্ষণীয় করার জন্য সে মিষ্টিতে কৃত্রিম রং ব্যবহার করে। তার বন্ধু সবুজ বলল যে, জনস্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর এ ধরনের রং মেশানো যৌক্তিক নয়।Q.সৃজন ও সবুজের কর্মকাণ্ড তুলনা করে পাই-

Dinajpur · 2017

  • দর্শন ও যুক্তিবিদ্যার ধারণা
  • ধর্ম ও যুক্তিবিদ্যার ধারণা
  • ব্যবসা ও নীতিবিদ্যার ধারণা
  • ব্যবসায় নীতিবিদ্যা ও যুক্তিবিদ্যার ধারণা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওসৃজন একজন মিষ্টির দোকানদার। মিষ্টি আকর্ষণীয় করার জন্য সে মিষ্টিতে কৃত্রিম রং ব্যবহার করে। তার বন্ধু সবুজ বলল যে, জনস্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর এ ধরনের রং মেশানো যৌক্তিক নয়।Q. উদ্দীপকে সৃজনের কর্মকান্ডে কোন বিষয়ের প্রতিফলন ঘটেছে?

Dinajpur · 2017

  • যুক্তিবিদ্যা
  • দর্শন
  • ব্যবসায় নীতিবদ্যা
  • সমাজকল্যাণ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

প্রাকল্পিক যুক্তিবাক্যের প্রথম অংশকে কী বলে?নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওহয় X প্রথম হবে না হয় Y প্রথম হসহানুমানে পদের সংখ্যা কয়টি?সব বাদাম হয় স্বাস্থ্যসম্মত, সব কাজু হয় বাদাম;সুতরাং সব কাজু হয় স্বাস্থ্যসম্মত।উদনিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওQ.উদ্দীপকে 'খ' ও 'গ' এর পার্থকনিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওQ. উদ্দীপক 'ক' এর সাথে খ ও গ এঅবরোহ অনুমান কয় প্রকার?উদ্দীপকটি ভালো করে লক্ষ কর এবং প্রশ্নের উত্তর দাও-ΟΥ = শিক্ষার্থীর সংখ্যা, OX = 'উত্তম' ও 'অধম' পদ দুটি কী ধরনের?অন্য পদের সাহায্য ছাড়া বোঝা যায়, এমন পদ হচ্ছে-নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওসৃজন একজন মিষ্টির দোকানদার। মিনিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওসৃজন একজন মিষ্টির দোকানদার। মি

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।