উদ্দীপকে তাথৈ ও অথৈর বক্তব্যের সাথে তুমি কি একমত? তোমার মতের সপক্ষে যুক্তি দাও।
উত্তর: হ্যা উদ্দীপকে তাথৈ ও অর্থৈ এর বক্তব্যের সাথে আমি একমত।নিচে আমার বক্তব্যের সপক্ষে যুক্তি দেওয়া হলো-কেননা তারা ভূষের বক্তব্যের দ্বারা নির্দেশিত যুক্তিবিদ্যা বিভিন্ন বিষয়ের কর্মপদ্ধতির সন্ধান দেয় এবং বিষয়টি বিজ্ঞানের সাথেও যুক্ত বলে উল্লেখ করেছে সেগুলো যুক্তিবিদ্যার মধ্যে বিদ্যমান রয়েছে।উদ্দীপকের তূর্যের বক্তব্যে অন্ধবিশ্বাস, কুসংস্কার ও ভাবাবেগ দূর করে সঠিক পথে চলতে সাহায্য করে এমন বিষয়ের কথা বলা হয়েছে। তুর্যের বক্তব্যের মাধ্যমে তাই যুক্তিবিদ্যা বিষয়টি নির্দেশিত হয়েছে। আর অথৈ বিষয়টি বিজ্ঞানের সাথেও যুক্ত বলে দাবি করে। বস্তুত যুক্তিবিদ্যা বৈধ ও অবৈধ যুক্তির পার্থক্যকরণের জন্য বিভিন্ন নিয়ম-কানুন শিক্ষা দেয়। যুক্তিবিদ্যার পদ্ধতি যৌক্তিক এবং যৌক্তিক নিয়মকানুনের ওপর প্রতিষ্ঠিত।আবার যুক্তিবিদ্যা বিজ্ঞানের সাথেও যুক্ত। বিজ্ঞানের মতো যুক্তিবিদ্যার নির্দিষ্ট বিষয়বস্তু রয়েছে। যুক্তিবিদ্যা আকারগতভাবে নিজস্ব বিষয়বস্তুকে যথার্থভাবে আলোচনা করে। যুক্তিবিদ্যার আলোচনা পদ্ধতিও সুশৃঙ্খল। যুক্তিবিদ্যা তার পদ্ধতি আলোচনার ক্ষেত্রে কিছু নিয়ম নির্ধারণ করে। পাশাপাশি সেগুলোর ভিত্তিতে নিজস্ব 'বিষয়বস্তুর আলোচনা করে। এসব দিক বিবেচনা করলে যুক্তিবিদ্যাও বিজ্ঞানের সাথে যুক্ত বলে অভিহিত করা যায়।যুক্তিবিদ্যা যেহেতু বিভিন্ন কর্ম পদ্ধতির সহায়ক ও বিজ্ঞানের সাথেও যুক্ত, তাই আমি অথৈ ও তাথৈ-এর বক্তব্যের সাথে একমত।
HSC Logic 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Logic 1st Paper · সৃজনশীল
উদ্দীপকে তাথৈ ও অথৈর বক্তব্যের সাথে তুমি কি একমত? তোমার মতের সপক্ষে…
উদ্দীপক
Mymensingh · 2022
উত্তর
উত্তর
উত্তর
উত্তর