উদ্দীপকে নির্দেশিত বিষয়টি পাঠ্যপুস্তকের কোন বিষয়কে ইঙ্গিত করছে? ব্যাখ্যা করো।
উত্তর: উদ্দীপকে নির্দেশিত বিষয়টি যুক্তিবিদ্যার বিজ্ঞান ও কলার দিকটি ইঙ্গিত করছে।যে বিদ্যা বৈধ যুক্তি থেকে অবৈধ যুক্তিকে পৃথক করার পদ্ধতি ও নিয়মসমূহ সম্পর্কে আলোচনা করে তাকে যুক্তিবিদ্যা (Logic) বলে। যুক্তিবিদ্যা সঠিক যুক্তি পদ্ধতির নিয়মাবলি প্রণয়ন করে এবং এসব 'নিয়মের সাহায্যে যুক্তির বৈধতা' যাচাই করে। এ কারণে যুক্তিবিদ্যা একটি বিজ্ঞান ও কলাবিদ্যা। এ বিদ্যা তাত্ত্বিক বা বিজ্ঞান বিষয়ক ও ব্যাবহারিক জ্ঞান দান করে। তাত্ত্বিক জ্ঞানের মাধ্যমে সুশৃঙ্খল, সুসংবদ্ধ ও সুনিশ্চিত জ্ঞান লাভ করা যায়। যেহেতু, যুক্তিবিদ্যা একটি চিন্তার বিজ্ঞান তাই চিন্তার আকারগত এবং বস্তুগত উভয় দিক এ শাস্ত্রে আলোচনা করা হয়। এ বিদ্যায় আলোচ্য বিষয়সমূহ সুশৃঙ্খল ও সুসংঘবদ্ধভাবে আলোচনা করা হয়, ফলে এ বিদ্যা বাস্তব জীবনে কাজে লাগে।উদ্দীপকে র্যামন ম্যাগসেসে-২০২১ পুরস্কারপ্রাপ্ত বাংলাদেশের বিজ্ঞানী ড. ফেরদৌস কাদরী একজন গবেষক। সুসংবদ্ধ, সুশৃঙ্খল ও সুনিশ্চিত জ্ঞান লাভের জন্য তিনি সারাজীবন প্রচেষ্টা চালিয়েছেন। ব্যাবহারিক জীবনে গবেষণালব্ধ তথ্য সাধারণ মানুষের কল্যাণে প্রয়োগের কৌশলে সফল হয়েছেন। এখানে সুসংঘবদ্ধ, সুশৃঙ্খল ও সুনিশ্চিত জ্ঞান ও ব্যাবহারিক জ্ঞানের কথা বলা হয়েছে যা যুক্তিবিদ্যার মাধ্যমে পাওয়া যায়। তাই বলা যায়, উদ্দীপকে নির্দেশিত বিষয়টির মাধ্যমে যুক্তিবিদ্যা বিষয়টিই প্রতিফলিত হয়েছে।
HSC Logic 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Logic 1st Paper · সৃজনশীল
উদ্দীপকে নির্দেশিত বিষয়টি পাঠ্যপুস্তকের কোন বিষয়কে ইঙ্গিত করছে? ব্য…
উদ্দীপক
Chittagong · 2022
উত্তর
উত্তর
উত্তর
উত্তর