প্রথম বন্ধুর বক্তব্যে কোন বিষয়টি ফুটে উঠেছে? ব্যাখ্যা করো।
উত্তর: উদ্দীপকে প্রথম বন্ধুর বক্তব্যে যুক্তিবিদ্যার আদর্শগত দিকটি ফুটে উঠেছে।নিচে তা ব্যাখ্যা করা হলো-মূল্যবিদ্যার একটি শাখা হিসেবে যুক্তিবিদ্যা আদর্শনিষ্ঠ বিজ্ঞান। একটি নির্দিষ্ট আদর্শের ভিত্তিতে যে বিজ্ঞান তার নিজস্ব বিষয়বস্তুর মূল্যায়ন করে তাকে আদর্শনিষ্ঠ বিজ্ঞান বলে। যুক্তিবিদ্যার আদর্শ হলো সত্যের আদর্শ। সত্যের আদর্শ অনুযায়ী যুক্তিবিদ্যা বৈধ যুক্তির নিয়মাবলি আবিষ্কার করে এবং এই নিয়মাবলির আলোকে সেগুলোর মূল্য নিরূপণ করে । কোন কোন বিষয় অনুসরণ করলে ভুল বা মিথ্যাকে বর্জন করে সত্যকে অর্জন করা যায় তা নির্ধারণ করাই যুক্তিবিদ্যার কাজ।উদ্দীপকে প্রথম বন্ধু তার বক্তব্যে সত্য আদর্শ এবং এই আদর্শকে সামনে রেখে সুনিশ্চিত, নির্ভুল ও সুশৃঙ্খল জ্ঞান লাভের কথা উল্লেখ করেছে। তাই প্রথম বন্ধুর বক্তব্যের মাধ্যমে যুক্তিবিদ্যার আদর্শ বা মানদণ্ডের দিকটি ফুটে উঠেছে। প্রকৃতপক্ষে যুক্তিবিদ্যা সত্যের আদর্শের ভিত্তিতে বিষয়বস্তুর মূল্যায়ন করে। তাই যুক্তিবিদ্যা আদর্শনিষ্ঠ বিজ্ঞান ।
HSC Logic 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Logic 1st Paper · সৃজনশীল
প্রথম বন্ধুর বক্তব্যে কোন বিষয়টি ফুটে উঠেছে? ব্যাখ্যা করো।
উদ্দীপক
Dhaka · 2021
উত্তর
উত্তর
উত্তর
উত্তর