মি. রাসেল ও মি. জামিলের কাজের মধ্যে যুক্তিবিদ্যার স্বরূপের যে দিকগুলো ফুটে উঠেছে তা বিশ্লেষণ করো।
উত্তর: মি. রাসেল ও মি. জামিলের কাজের মাধ্যমে 'যুক্তিবিদ্যা বিজ্ঞান ও কলা উভয়ই' এই দিকটি ফুটে উঠেছে।নিচে এর স্বরূপ বিশ্লেষণ করা হলো-যুক্তিবিদ্যার স্বরূপ নিয়ে বিভিন্ন যুক্তিবিদ ভিন্ন ভিন্ন মতামত দিয়েছেন। যুক্তিবিদ হ্যামিলটন ও টমসন মনে করেন, যুক্তিবিদ্যা একটি বিজ্ঞান। আর বিজ্ঞান হলো প্রকৃতির একটি নির্দিষ্ট বিভাগ সম্পর্কে অর্জিত সুনির্দিষ্ট ও সুশৃঙ্খল জ্ঞান বা চিন্তা। আর চিন্তা সম্পর্কিত কতগুলো নিয়মনীতি প্রদান করাই হলো যুক্তিবিদ্যার কাজ। অর্থাৎ, বিজ্ঞানের মতো যুক্তিবিদ্যা নিজস্ব বিষয়বস্তুকে ব্যাখ্যা করার জন্য কিছু স্বতন্ত্র নিয়মকানুন প্রণয়ন করে। তাই তাত্ত্বিক দিকের ওপর গুরুত্ব দিয়ে তারা যুক্তিবিদ্যাকে বিজ্ঞান বলে অভিহিত করা হয়।তেমনও উদ্দীপকের মি. রাসেল কোম্পানির পণ্য-সামগ্রী উৎপাদন ও মাননিয়ন্ত্রণের জন্য প্রয়োজনীয় গবেষণা ও তাত্ত্বিক বিষয় নিয়ে কাজ করেন। যা বিজ্ঞানের দিকটি প্রকাশ পেয়েছে।অপরদিকে, যুক্তিবিদ অ্যালড্রিচ মনে করেন, যুক্তিবিদ্যা হলো কলা। তিনি ব্যাবহারিক দিকের ওপর গুরুত্ব দিয়ে যুক্তিবিদ্যাকে কলা বলে অভিহিত করেছেন। তার মতে, যুক্তিবিদ্যা কলাবিদ্যার মতো যুক্তিপদ্ধতির নিয়মাবলি বাস্তবে প্রয়োগ করার শিক্ষা দেয়। তাই যুক্তিবিদ্যা হলো কলাবিদ্যা। যুক্তিবিদ্যার এ দিকটি দৃষ্টান্ত উদ্দীপকে মি. জামিলের কাজে প্রকাশ পায়।উপরের আলোচনা শেষে বলা যায়, যুক্তিবিদ্যা একটি বিজ্ঞান এই কারণে যে, এটি নির্ভুল চিন্তার নির্দেশ প্রদান করে। পাশাপাশি যুক্তিবিদ্যা একটি কলা এই কারণ, এটি যুক্তির সাধারণ নিয়মাবলিকে সার্বিকভাবে প্রয়োগের জ্ঞান দান করে। তাই বলা যায়, যুক্তিবিদ্যা কলা ও বিজ্ঞান উভয়ই।
HSC Logic 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Logic 1st Paper · সৃজনশীল
মি. রাসেল ও মি. জামিলের কাজের মধ্যে যুক্তিবিদ্যার স্বরূপের যে দিকগু…
উদ্দীপক
Rajshahi · 2021
উত্তর
উত্তর
উত্তর