উদ্দীপকে শিক্ষার্থীদের গান শেখার বিষয়টির মাধ্যমে পাঠ্যবইয়ের কোন দিকটি ফুটে উঠেছে? ব্যাখ্যা করো।
উত্তর: উদ্দীপকে শিক্ষার্থীদের গান শেখার মাধ্যমে পাঠ্যবইয়ের যুক্তিবিদ্যার বিজ্ঞানের দিকটি ফুটে উঠেছে। যুক্তিবিদ্যার প্রকৃতি পর্যালোচনা করলে দেখা যায় যে, যুক্তিবিদ্যা একটি বিজ্ঞান। বিভিন্ন যুক্তিবিদ যুক্তিবিদ্যাকে বিজ্ঞান বলে অভিহিত করেছেন। যুক্তিবিদ ওয়েলটন, হ্যামিলটন, টমসন প্রমুখ যুক্তিবিদ যুক্তিবিদ্যাকে বিজ্ঞান বলে অভিহিত করেছেন। তাদের মতে, চিন্তা বিষয়ক কতগুলো নিয়ম ও নীতি প্রদান করাই হলো যুক্তিবিদ্যার কাজ। এসব যুক্তিবিদ তাত্ত্বিক দিকের ওপর গুরুত্ব দিয়ে যুক্তিবিদ্যাকে বিজ্ঞান বলে অভিহিত করেছেন। তবে বিভিন্ন দিক বিচার করলেও বলা যায়, যুক্তিবিদ্যা একটি বিজ্ঞান। কেননা এটি নির্ভুল চিন্তার নিয়মাবলী নির্দেশ করে এবং বিশুদ্ধ চিন্তা বলতে কী বোঝায় তা তুলে ধরে। এছাড়া বিজ্ঞানের মতো যুক্তিবিদ্যার নিজস্ব বিষয়বস্তু রয়েছে এবং বিজ্ঞানের মতো বস্তুনিষ্ঠভাবে না হলেও আকারগতভাবে তার বিষয়বস্তুকে যথার্থই আলোচনা করতে পারে। উদ্দীপকের শিক্ষার্থীদের গান শেখার বিষয়টি গানের কতগুলো নিয়মকানুন শিক্ষাকে নির্দেশ করে। অর্থাৎ গানের তাল, লয়, সা-রে গা-মা ইত্যাদি বিষয়গুলো তারা ম্যাডামের কাছ থেকে বুঝে নেয়। গানের এসব নিয়ম কানুন শিক্ষা যুক্তিবিদ্যার দিক থেকে বিবেচনা করলে যুক্তিবিদ্যার বিজ্ঞানের দিককে নির্দেশ করে। তাই বলা যায় উদ্দীপকের শিক্ষার্থীদের গান শেখার বিষয়টির মাধ্যমে পাঠ্যবইয়ের যুক্তিবিদ্যার বিজ্ঞানের দিকটি ফুটে উঠেছে।
HSC Logic 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Logic 1st Paper · সৃজনশীল
উদ্দীপকে শিক্ষার্থীদের গান শেখার বিষয়টির মাধ্যমে পাঠ্যবইয়ের কোন দিক…
উদ্দীপক
Dhaka · 2019
উত্তর
উত্তর
উত্তর
উত্তর