'উদ্দীপকে ছক-২ যুক্তিবিদ্যার পরিধির অন্তর্ভুক্ত'- মন্তব্যটি মূল্যায়ন করো।
উত্তর: উদ্দীপকে ছক-২ এ উল্লেখিত 'চিন্তা, যুক্তি ও ভাষা যুক্তিবিদ্যার পরিধির অন্তর্ভুক্ত'— নিচে মন্তব্যটির যথার্থতা মূল্যায়ণ করা হলো-।আমরা যুক্তিবিদ্যা হলো একটি চিন্তার বিজ্ঞান । চিন্তা কথাটি অর্থ অত্যন্ত ব্যাপক । মনোবিজ্ঞানে চিন্তা বলতে স্মৃতি, কল্পনা, অনুমান প্রভৃতি মানসিক প্রক্রিয়াকে বোঝায় । কিন্তু যুক্তিবিদ্যায় চিন্তা বলতে আমরা শুধু অনুমানকেই বুঝি। সুতরাং যুক্তিবিদ্যা অনুমান নিয়েই আলোচনা করে, অপরাপর চিন্তা-পদ্ধতি নিয়ে নয়। ভাষায় প্রকাশিত একটি অনুমানকে বলা হয় যুক্তি। একটি যুক্তি কয়েকটি যুক্তিবাক্য দ্বারা গঠিত। প্রতিটি যুক্তিবাক্যে আবার থাকে দু'টি পদ। সুতরাং যুক্তিবিদ্যা যুক্তির অংশবিশেষ যুক্তিবাক্য ও পদ নিয়েও আলোচনা করে।চিন্তা বা অনুমানের বাহন হলো ভাষা। সঠিক যুক্তি-পদ্ধতি প্রণয়নের ক্ষেত্রে ভাষার সঠিক ব্যবহারের প্রয়োজন। সঠিকভাবে ব্যবহৃত না হলে একইরূপ ভাষা ভিন্নরূপ অর্থে প্রকাশিত হতে পারে। তাছাড়া ভাষায় ব্যবহৃত কোনো কোনো শব্দ একাধিক অর্থ প্রকাশ করতে পারে। ভাষার দ্ব্যর্থকতা ও অস্পষ্টতা পরিহার করে চলা যুক্তিবিদ্যার জন্য খুবই জরুরি।উপরিউক্ত আলোচনা থেকে বলা যায়, যুক্তিবিদ্যা চিন্তা বা অনুমানের স্বরূপ ও আকার নিয়ে আলোচনা করে। তাই চিন্তা, যুক্তি ও ভাষা যুক্তিবিদ্যার পরিধির অন্তর্ভুক্ত।
HSC Logic 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Logic 1st Paper · সৃজনশীল
'উদ্দীপকে ছক-২ যুক্তিবিদ্যার পরিধির অন্তর্ভুক্ত'- মন্তব্যটি মূল্যায…
Mymensingh · 2021
উত্তর
উত্তর
উত্তর
উত্তর