শেয়ারFacebookWhatsApp

উদ্দীপকে মি. জামিলের কার্যক্রমে যুক্তিবিদ্যার কোন দিকটি ফুটে উঠেছে? ব্যাখ্যা করো।

উত্তর: উদ্দীপকে মি, জামিলের কার্যক্রমে যুক্তিবিদ্যার কলাবিদ্যার দিকটি প্রকাশিত হয়েছে।নিচে তা ব্যাখ্যা করা হলো- কোনো বিশেষ জ্ঞানকে বাস্তবে প্রয়োগ করার কলাকৌশলকে কলাবিদ্যা বলে। আবার, কলা বলতে দক্ষতা, পারদর্শিতা বা নৈপুণ্যও বোঝায়। যুক্তিবিদ্যার জনক এরিস্টটল মনে করেন, কলাবিদ্যা এমন একটা কিছু যার সাহায্যে কোনো ব্যক্তি একটি বিষয়ের পরিবর্তন ঘটাতে পারে। অর্থাৎ, নিজের দক্ষতা দ্বারা কোনো বিষয়কে নিজস্ব রূপ দিতে পারে। অনেক ক্ষেত্রে কলা বলতে কোনো বিধিবদ্ধ জ্ঞানকে বাস্তবে প্রয়োগ করাকে বোঝায়। যুক্তিবিদ্যা বৈধ যুক্তির বিভিন্ন নিয়মকানুন শিক্ষার পাশাপাশি এসব নিয়ম বাস্তবে প্রয়োগ করার শিক্ষা দেয় । এদিক থেকে যুক্তিবিদ্যাকে কলাও বলা হয়। তেমনি উদ্দীপকে বলা হয়েছে, মি. জামিল একটি প্রাইভেট কোম্পানিতে কাজ করেন। তিনি পণ্য উৎপাদনের প্রায়োগিক দিকটি দেখাশোনা করেন। এ কারণে তিনি মি. রাসেলের কাছ থেকে প্রাপ্ত জ্ঞান ও কলাকৌশল কাজে লাগিয়ে মানসম্পন্ন পণ্য-সামগ্রী তৈরির কাজ পরিচালনা করেন।তাই বলা যায়, এভাবে তাত্ত্বিক জ্ঞান বাস্তবে কাজে লাগানোর কারণে বলা যায়, মি. জামিলের কাজে যুক্তিবিদ্যার কলাবিদ্যার দিকটি প্রকাশ পায়।

HSC Logic 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Logic 1st Paper · সৃজনশীল

উদ্দীপকে মি. জামিলের কার্যক্রমে যুক্তিবিদ্যার কোন দিকটি ফুটে উঠেছে?…

উদ্দীপক

মি.জামিল ও মি.রাসেল একটি প্রাইভেট কোম্পানিতে কাজ করেন। কোম্পানির পণ্য-সামগ্রী উৎপাদন ও মাননিয়ন্ত্রণের জন্য প্রয়োজনীয় গবেষণা ও তাত্ত্বিক বিষয় নিয়ে কাজ করেন মি. রাসেল । অন্যদিকে পণ্য উৎপাদনের প্রায়োগিক দিকটি দেখার দায়িত্ব হচ্ছে মি. জামিলের। কারণ রাসেলের কাছ থেকে প্রাপ্ত জ্ঞান ও কলাকৌশল কাজে লাগিয়ে মানসম্পন্ন পণ্য-সামগ্রী তৈরির কাজ পরিচালনা করেন মি. জামিল।

Rajshahi · 2021

উত্তর

যুক্তিবিদ্যার জনক হলেন গ্রিক দার্শনিক এরিস্টটল।

উত্তর

উদ্দীপকে মি, জামিলের কার্যক্রমে যুক্তিবিদ্যার কলাবিদ্যার দিকটি প্রকাশিত হয়েছে।নিচে তা ব্যাখ্যা করা হলো- কোনো বিশেষ জ্ঞানকে বাস্তবে প্রয়োগ করার কলাকৌশলকে কলাবিদ্যা বলে। আবার, কলা বলতে দক্ষতা, পারদর্শিতা বা নৈপুণ্যও বোঝায়। যুক্তিবিদ্যার জনক এরিস্টটল মনে করেন, কলাবিদ্যা এমন একটা কিছু যার সাহায্যে কোনো ব্যক্তি একটি বিষয়ের পরিবর্তন ঘটাতে পারে। অর্থাৎ, নিজের দক্ষতা দ্বারা কোনো বিষয়কে নিজস্ব রূপ দিতে পারে। অনেক ক্ষেত্রে কলা বলতে কোনো বিধিবদ্ধ জ্ঞানকে বাস্তবে প্রয়োগ করাকে বোঝায়। যুক্তিবিদ্যা বৈধ যুক্তির বিভিন্ন নিয়মকানুন শিক্ষার পাশাপাশি এসব নিয়ম বাস্তবে প্রয়োগ করার শিক্ষা দেয় । এদিক থেকে যুক্তিবিদ্যাকে কলাও বলা হয়। তেমনি উদ্দীপকে বলা হয়েছে, মি. জামিল একটি প্রাইভেট কোম্পানিতে কাজ করেন। তিনি পণ্য উৎপাদনের প্রায়োগিক দিকটি দেখাশোনা করেন। এ কারণে তিনি মি. রাসেলের কাছ থেকে প্রাপ্ত জ্ঞান ও কলাকৌশল কাজে লাগিয়ে মানসম্পন্ন পণ্য-সামগ্রী তৈরির কাজ পরিচালনা করেন।তাই বলা যায়, এভাবে তাত্ত্বিক জ্ঞান বাস্তবে কাজে লাগানোর কারণে বলা যায়, মি. জামিলের কাজে যুক্তিবিদ্যার কলাবিদ্যার দিকটি প্রকাশ পায়।

উত্তর

মি. রাসেল ও মি. জামিলের কাজের মাধ্যমে 'যুক্তিবিদ্যা বিজ্ঞান ও কলা উভয়ই' এই দিকটি ফুটে উঠেছে।নিচে এর স্বরূপ বিশ্লেষণ করা হলো-যুক্তিবিদ্যার স্বরূপ নিয়ে বিভিন্ন যুক্তিবিদ ভিন্ন ভিন্ন মতামত দিয়েছেন। যুক্তিবিদ হ্যামিলটন ও টমসন মনে করেন, যুক্তিবিদ্যা একটি বিজ্ঞান। আর বিজ্ঞান হলো প্রকৃতির একটি নির্দিষ্ট বিভাগ সম্পর্কে অর্জিত সুনির্দিষ্ট ও সুশৃঙ্খল জ্ঞান বা চিন্তা। আর চিন্তা সম্পর্কিত কতগুলো নিয়মনীতি প্রদান করাই হলো যুক্তিবিদ্যার কাজ। অর্থাৎ, বিজ্ঞানের মতো যুক্তিবিদ্যা নিজস্ব বিষয়বস্তুকে ব্যাখ্যা করার জন্য কিছু স্বতন্ত্র নিয়মকানুন প্রণয়ন করে। তাই তাত্ত্বিক দিকের ওপর গুরুত্ব দিয়ে তারা যুক্তিবিদ্যাকে বিজ্ঞান বলে অভিহিত করা হয়।তেমনও উদ্দীপকের মি. রাসেল কোম্পানির পণ্য-সামগ্রী উৎপাদন ও মাননিয়ন্ত্রণের জন্য প্রয়োজনীয় গবেষণা ও তাত্ত্বিক বিষয় নিয়ে কাজ করেন। যা বিজ্ঞানের দিকটি প্রকাশ পেয়েছে।অপরদিকে, যুক্তিবিদ অ্যালড্রিচ মনে করেন, যুক্তিবিদ্যা হলো কলা। তিনি ব্যাবহারিক দিকের ওপর গুরুত্ব দিয়ে যুক্তিবিদ্যাকে কলা বলে অভিহিত করেছেন। তার মতে, যুক্তিবিদ্যা কলাবিদ্যার মতো যুক্তিপদ্ধতির নিয়মাবলি বাস্তবে প্রয়োগ করার শিক্ষা দেয়। তাই যুক্তিবিদ্যা হলো কলাবিদ্যা। যুক্তিবিদ্যার এ দিকটি দৃষ্টান্ত উদ্দীপকে মি. জামিলের কাজে প্রকাশ পায়।উপরের আলোচনা শেষে বলা যায়, যুক্তিবিদ্যা একটি বিজ্ঞান এই কারণে যে, এটি নির্ভুল চিন্তার নির্দেশ প্রদান করে। পাশাপাশি যুক্তিবিদ্যা একটি কলা এই কারণ, এটি যুক্তির সাধারণ নিয়মাবলিকে সার্বিকভাবে প্রয়োগের জ্ঞান দান করে। তাই বলা যায়, যুক্তিবিদ্যা কলা ও বিজ্ঞান উভয়ই।
HSCLogic 1st Paper
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.প্রাকল্পিক যুক্তিবাক্যের প্রথম অংশকে কী বলে?

Dinajpur · 2017

  • প্রাকল্পিক যুক্তিবাক্যের প্রথম অংশকে কী বলে?
  • বাক্য
  • পূর্বগ
  • অনুগ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওহয় X প্রথম হবে না হয় Y প্রথম হবে। X প্রথম হয়েছে; সুতরাং Y প্রথম হয়নি।Q. উদ্দীপকের অনুমানটি কোন ধরণের?

Dinajpur · 2017

  • আবর্তন
  • দ্বিকল্প
  • প্রাকল্পিক নিরপেক্ষ সহানুমান
  • বৈকল্পিক নিরপেক্ষ সহানুমান

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.সহানুমানে পদের সংখ্যা কয়টি?

Dinajpur · 2017

  • দুইটি
  • তিনটি
  • চারটি
  • ছয়টি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.সব বাদাম হয় স্বাস্থ্যসম্মত, সব কাজু হয় বাদাম;সুতরাং সব কাজু হয় স্বাস্থ্যসম্মত।উদ্দীপকে উল্লিখিত যুক্তিটি কোন সংস্থানের?

Dinajpur · 2017

  • ১ম সংস্থান
  • ২য় সংস্থান
  • ৩য় সংস্থান
  • ৪র্থ সংস্থান

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওQ.উদ্দীপকে 'খ' ও 'গ' এর পার্থক্য হলো-

Dinajpur · 2017

  • বিভেদক লক্ষণের
  • অবান্তর লক্ষণের
  • উপলক্ষণের
  • বিচ্ছেদ্য অবান্তর লক্ষণের

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওQ. উদ্দীপক 'ক' এর সাথে খ ও গ এর সম্পর্ক কী?

Dinajpur · 2017

  • মধ্যবর্তী উপজাতি
  • আসন্নতম জাতি
  • ক্ষুদ্রতম উপজাতি
  • অবর জাতি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.অবরোহ অনুমান কয় প্রকার?

Dinajpur · 2017

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.উদ্দীপকটি ভালো করে লক্ষ কর এবং প্রশ্নের উত্তর দাও-ΟΥ = শিক্ষার্থীর সংখ্যা, OX = নম্বরের শতকরা হার উদ্দীপকে শিক্ষার্থীর সংখ্যা এবং নম্বরের শতকরা হারের যে সম্পর্ক দেখানো হয়েছে, তা হলো-
i. শিক্ষার্থীর সংখ্যা বাড়লে নম্বরের হার কমে
ii. শিক্ষার্থীর সংখ্যা কমলে নম্বরের হার বাড়ে
iii. শিক্ষার্থীর সংখ্যা বাড়লে নম্বরের হার বাড়েনিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.'উত্তম' ও 'অধম' পদ দুটি কী ধরনের?

Dinajpur · 2017

  • সমজাতীয়
  • বিপরীত
  • বিরুদ্ধ
  • অসম

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.অন্য পদের সাহায্য ছাড়া বোঝা যায়, এমন পদ হচ্ছে-

Dinajpur · 2017

  • সাপেক্ষ পদ
  • বিরুদ্ধ পদ
  • নিরপেক্ষ পদ
  • ব্যহতার্থক পদ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওসৃজন একজন মিষ্টির দোকানদার। মিষ্টি আকর্ষণীয় করার জন্য সে মিষ্টিতে কৃত্রিম রং ব্যবহার করে। তার বন্ধু সবুজ বলল যে, জনস্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর এ ধরনের রং মেশানো যৌক্তিক নয়।Q.সৃজন ও সবুজের কর্মকাণ্ড তুলনা করে পাই-

Dinajpur · 2017

  • দর্শন ও যুক্তিবিদ্যার ধারণা
  • ধর্ম ও যুক্তিবিদ্যার ধারণা
  • ব্যবসা ও নীতিবিদ্যার ধারণা
  • ব্যবসায় নীতিবিদ্যা ও যুক্তিবিদ্যার ধারণা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওসৃজন একজন মিষ্টির দোকানদার। মিষ্টি আকর্ষণীয় করার জন্য সে মিষ্টিতে কৃত্রিম রং ব্যবহার করে। তার বন্ধু সবুজ বলল যে, জনস্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর এ ধরনের রং মেশানো যৌক্তিক নয়।Q. উদ্দীপকে সৃজনের কর্মকান্ডে কোন বিষয়ের প্রতিফলন ঘটেছে?

Dinajpur · 2017

  • যুক্তিবিদ্যা
  • দর্শন
  • ব্যবসায় নীতিবদ্যা
  • সমাজকল্যাণ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

প্রাকল্পিক যুক্তিবাক্যের প্রথম অংশকে কী বলে?নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওহয় X প্রথম হবে না হয় Y প্রথম হসহানুমানে পদের সংখ্যা কয়টি?সব বাদাম হয় স্বাস্থ্যসম্মত, সব কাজু হয় বাদাম;সুতরাং সব কাজু হয় স্বাস্থ্যসম্মত।উদনিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওQ.উদ্দীপকে 'খ' ও 'গ' এর পার্থকনিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওQ. উদ্দীপক 'ক' এর সাথে খ ও গ এঅবরোহ অনুমান কয় প্রকার?উদ্দীপকটি ভালো করে লক্ষ কর এবং প্রশ্নের উত্তর দাও-ΟΥ = শিক্ষার্থীর সংখ্যা, OX = 'উত্তম' ও 'অধম' পদ দুটি কী ধরনের?অন্য পদের সাহায্য ছাড়া বোঝা যায়, এমন পদ হচ্ছে-নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওসৃজন একজন মিষ্টির দোকানদার। মিনিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওসৃজন একজন মিষ্টির দোকানদার। মি

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।