উদ্দীপকে কোন বিষয়ের ইঙ্গিত পাওয়া যায়? ব্যাখ্যা করো
উত্তর: উদ্দীপকে যুক্তিবিদ্যার ইঙ্গিত পাওয়া যায়। যুক্তিবিদ্যার মূল উদ্দেশ্য হচ্ছে সত্যকে প্রতিষ্ঠা করা। এটি সত্যের আদর্শকে সামনে রেখে সঠিক যুক্তি পদ্ধতির নিয়ম কানুন আবিষ্কার করে ও তাদের মূল্যায়ন করে। সত্যতা দুই প্রকার; রূপগত সত্যতা ও বস্তুগত সত্যতা। রূপগত সত্যতা বলতে আমরা বুঝি নিয়ম কানুনের দিক দিয়ে সত্যতা আর বস্তুগত সত্যতা বলতে বাস্তবের সাথে মিল বা সঙ্গতিকে বোঝায়। সত্য প্রতিষ্ঠার এই আদর্শকে সামনে রেখে কীভাবে অনুমান করলে ভ্রম পরিহার করে সত্যকে অর্জন করা যায় তা নিয়েই যুক্তিবিদ্যা আলোচনা করে। উদ্দীপকে বলা হয়েছে যে একটি বিষয় আছে যার লক্ষ্য সত্যকে প্রতিষ্ঠা করা এবং সেটি একটি আদর্শমূলক বিজ্ঞান। সুতরাং যথার্থই বলা যায় বিষয়টি হলো যুক্তিবিদ্যা।
HSC Logic 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Logic 1st Paper · সৃজনশীল
উদ্দীপকে কোন বিষয়ের ইঙ্গিত পাওয়া যায়? ব্যাখ্যা করো
উদ্দীপক
Dinajpur · 2019
উত্তর
উত্তর
উত্তর
উত্তর