উদ্দীপকে নির্দেশিত তোমার পাঠ্য কোন বিষয়কে নির্দেশ করে?
উত্তর: উদ্দীপকে যে বিষয়টি নির্দেশিত হয়েছে তা হলো যুক্তিবিদ্যা।নিচে তা ব্যাখ্যা করা হলো-যে বিদ্যা বৈধ যুক্তি থেকে অবৈধ যুক্তিকে পৃথক করার পদ্ধতি ও নিয়মসমূহ সম্পর্কে আলোচনা করে তাকে যুক্তিবিদ্যা বলে। যুক্তিবিদ্যা সঠিক যুক্তি পদ্ধতির নিয়মাবলি প্রণয়ন এবং এসব নিয়মের সাহায্যে যুক্তির বৈধতা যাচাই করে। এ কারণে যুক্তিবিদ্যাকে বিজ্ঞান বলা হয়। এ বিদ্যা তাত্ত্বিক বা বিজ্ঞান বিষয়ক ও ব্যাবহারিক জ্ঞান দান করে। পাশাপাশি তাত্ত্বিক জ্ঞান সুশৃঙ্খল ও সুসংঘবদ্ধভাবে ব্যাবহারিক জীবনে কাজে লাগাতে সাহায্য করে।তেমনি উদ্দীপকে বলা হয়েছে, ঐশী কলেজে ভর্তির সময় বাবাকে বললো, মানবিক বিভাগের যে বিষয়টি বুদ্ধিবৃত্তিকে শানিত করে তা অবশ্যই থাকবে। কারণ এ বিষয়ের ব্যাবহারিক দিকও আছে। এখানে বুদ্ধিবৃত্তিকে কিংবা ব্যাবহারিক দিক নির্দেশ করার বিষয়টি যুক্তিবিদ্যার মাধ্যমে পাওয়া যায়।যুক্তিবিদ্যার বৈশিষ্ট্যের সাথে উদ্দীপকের যথেষ্ট মিল রয়েছে। তাই বলা যায়, ঐশীর বক্তব্যের মাধ্যমে পাঠ্যবইয়ের যুক্তিবিদ্যার বিষয়টি নির্দেশ করে।
HSC Logic 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Logic 1st Paper · সৃজনশীল
উদ্দীপকে নির্দেশিত তোমার পাঠ্য কোন বিষয়কে নির্দেশ করে?
উদ্দীপক
Sylhet · 2021
উত্তর
উত্তর
উত্তর
উত্তর