উদ্দীপকে রাতুল ও মামুনের বক্তব্য পঠিত বিষয়ের আলোকে বিশ্লেষণ করো।
উত্তর: উদ্দীপকের রাতুলের বক্তব্যের মাধ্যমে যুক্তিবিদ্যার বিজ্ঞানের দিকটি নির্দেশিত হয়েছে। আর মামুনের বক্তব্যে যুক্তিবিদ্যার কলাবিদ্যার দিকটি নির্দেশিত হয়েছে।নিচে উদ্দীপকের রাতুল ও মামুনের বক্তব্য পঠিত বিষয়ের আলোকে বিশ্লেষণ করা হলো-অনেক যুক্তিবিদ যুক্তিবিদ্যাকে বিজ্ঞান হিসেবে অভিহিত করেছেন। কারণ চিন্তা সম্পর্কিত কতকগুলো নীতি ও নিয়মের নির্দেশ প্রদান করাই হলো যুক্তিবিদ্যার কাজ। অর্থাৎ বিজ্ঞানের মতো যুক্তিবিদ্যাও নিজস্ব বিষয়বস্তুকে ব্যাখ্যা করার জন্য কতকগুলো নিয়মকানুনের উল্লেখ করে। তাই বলা যায়, উদ্দীপকের রাতুলের বক্তব্যে যুক্তিবিদ্যার বিজ্ঞানের দিকটি প্রকাশিত হয়। আর প্রত্যেক বিজ্ঞানের মতো যুক্তিবিদ্যার নিজস্ব নীতিমালা রয়েছে বলে যুক্তিবিদ্যা একটি বিজ্ঞান ।অন্যদিকে অনেক যুক্তিবিদ ব্যাবহারিক দিক থেকে যুক্তিবিদ্যাকে কলা হিসেবে অভিহিত করেছেন । কারণ যুক্তিবিদ্যার প্রয়োগ বা ব্যাবহারিক দিক রয়েছে। কলা বিদ্যার মতো যুক্তিবিদ্যা যুক্তি পদ্ধতির নিয়মাবলিকে বাস্তবে প্রয়োগ ও ব্যবহার করার শিক্ষা দেয়। যুক্তিবিদ্যার কাজ হলো বাস্তব চিন্তার ক্ষেত্রে নিয়মাবলিকে প্রয়োগ করে সত্যকে অর্জন করা। তাই যুক্তিবিদ্যার কাজ হলো যুক্তির নিয়মাবলিকে ব্যাবহারিক ক্ষেত্রে প্রয়োগ করা । তেমনি উদ্দীপকের মামুন তার বক্তব্যে কর্ম সম্পাদনের কলাকৌশলের বিষয়টি উল্লেখ করে। তাই মামুনের বক্তব্যে যুক্তিবিদ্যার কলাবিদ্যার দিকটি প্রকাশিত হয়েছে। আর যুক্তিবিদ্যা যেহেতু যুক্তির নিয়মাবলিকে সঠিকভাবে প্রয়োগের কলাকৌশলের জ্ঞান দান করে, তাই যুক্তিবিদ্যা হলো কলা ।তাই উপরিউক্ত আলোচনা থেকে বলা যায় যে, উদ্দীপকের রাতুল ও মামুনের বক্তব্যে যথাক্রমে যুক্তিবিদ্যার বিজ্ঞান ও কলাবিদ্যার দিকটি প্রকাশিত হয়েছে।
HSC Logic 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Logic 1st Paper · সৃজনশীল
উদ্দীপকে রাতুল ও মামুনের বক্তব্য পঠিত বিষয়ের আলোকে বিশ্লেষণ করো।
উদ্দীপক
Jessore · 2021
উত্তর
উত্তর
উত্তর
উত্তর