ছক-১ আলোকে আদর্শনিষ্ঠ বিজ্ঞানের বৈশিষ্ট্য ব্যাখ্যা করো।
উত্তর: ছক-১ এ উল্লেখিত নীতিবিদ্যা, নন্দনতত্ত্ব ও যুক্তিবিদ্যার মাধ্যমে আদর্শনিষ্ঠ বিজ্ঞানের ধারণা পাওয়া যায়।নিচে তা ব্যাখ্যা করা হলো-যে বিজ্ঞান একটি বিশেষ আদর্শের ভিত্তিতে বিশেষ ঘটনাবলি পর্যালোচনা করে তাকে আদর্শমূলক বিজ্ঞান বলে। অর্থাৎ আদর্শমূলক বিজ্ঞান ঘটনাসমষ্টি কেমন হওয়া উচিত সে সম্পর্কে আলোচনা করে। উদ্দীপকে উল্লেখিত নীতিবিদ্যা একটা আদর্শমূলক বিজ্ঞান। কারণ মানুষের আচরণ কেমন হওয়া উচিত সে সম্পর্কে এ বিজ্ঞান আলোচনা করে। অর্থাৎ নীতিবিদ্যা নৈতিক আদর্শের ভিত্তিতে আমাদের কাজের ভালো-মন্দ বিচার করে।তেমনি, নন্দনতত্ত্ব ও যুক্তিবিদ্যা উভয়ই আদর্শমূলক বিজ্ঞান। নন্দনতত্ত্বের আদর্শ হচ্ছে সুন্দরকে আয়ত্ত করা। সৌন্দর্যের আদর্শকে সামনে রেখে নন্দনতত্ত্ব সৌন্দর্য চর্চার নিয়মাবলি আবিষ্কার করে এবং সেগুলো অনুসরণ করে কীভাবে জীবনকে সুন্দর করে গড়ে তোলা যায় তার নির্দেশনা দান করে। আর যুক্তিবিদ্যার আদর্শ হচ্ছে সত্যকে অর্জন করা। সত্যতার আদর্শকে সামনে রেখে যুক্তিবিদ্যা অনুমান বা যুক্তিপদ্ধতি সম্পর্কে নিয়মকানুন প্রণয়ন করে এবং সেগুলোর সাহায্যে যুক্তির সত্যাসত্য বিচার করে। এভাবে যুক্তির নিয়মাবলি সঠিকভাবে প্রয়োগের মাধ্যমে যুক্তিবিদ্যা আমাদের সত্যের সন্ধান পেতে সাহায্য করে।
HSC Logic 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Logic 1st Paper · সৃজনশীল
ছক-১ আলোকে আদর্শনিষ্ঠ বিজ্ঞানের বৈশিষ্ট্য ব্যাখ্যা করো।
Mymensingh · 2021
উত্তর
উত্তর
উত্তর
উত্তর