উদ্দীপকে যুক্তিবিদ্যার যে দুটি দিকের নির্দেশ করে তা বিশ্লেষণ করো।
উত্তর: উদ্দীপকে যুক্তিবিদ্যার বিজ্ঞান এবং কলাবিদ্যা বিষয়ক উভয় দিক নির্দেশ করে।নিচে তা বিশ্লেষণ করা হলো-আমরা জানি,যুক্তিবিদ্যার দুটি প্রধান দিক রয়েছে।একটি হলো তাত্ত্বিক বা বিজ্ঞান বিষয়ক দিক অপরটি ব্যাবহারিক বা কলাবিদ্যা বিষয়ক দিক। কোনো সাধারণ নিয়মের ভিত্তিতে প্রকৃতির একটি বিশেষ বিষয়ের সুশৃঙ্খল ও সুসংবদ্ধ আলোচনা হচ্ছে বিজ্ঞান। অর্থাৎ বিজ্ঞান কোনো নির্দিষ্ট বিষয় সম্পর্কে তাত্ত্বিক জ্ঞান প্রদান করে। বিজ্ঞানের মতো যুক্তিবিদ্যা নিজস্ব বিষয়বস্তুকে ব্যাখ্যা করার জন কতকগুলো নিয়মকানুন প্রণয়ন করে। এছাড়া বিজ্ঞানের মতো যুক্তিবিদ্যার আলোচ্য বিষয়ও সুশৃঙ্খল। তাই যুক্তিবিদ্যা হলো এক প্রকার বিজ্ঞান।অপরদিকে, কলাবিদ্যা হচ্ছে একটি প্রায়োগিক বিদ্যা, যা কোনো বিশেষ উদ্দেশ্য সাধনের জন্য বৈজ্ঞানিক জ্ঞানকে বাস্তব ক্ষেত্রে প্রয়োগ করার নিয়মকানুন ও কলা-কৌশল শিক্ষা দেয়। কলাবিদ্যার নির্ভুলতা ও নিপুণতা নির্ভর করে বৈজ্ঞানিক জ্ঞানের ওপর, আর বৈজ্ঞানিক জ্ঞান নির্ভর করে যুক্তিপদ্ধতির ওপর বা যুক্তিবিদ্যার ওপর। এজন্য বলা হয়, যুক্তিবিদ্যা হলো সকল কলার কলা বা শীর্ষকলা। আলোচনা শেষে বলা যায়, উদ্দীপকে যুক্তিবিদ্যার বিজ্ঞান এবং কলাবিদ্যা বিষয়ক উভয় দিক নির্দেশ করে।
HSC Logic 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Logic 1st Paper · সৃজনশীল
উদ্দীপকে যুক্তিবিদ্যার যে দুটি দিকের নির্দেশ করে তা বিশ্লেষণ করো।
উদ্দীপক
Sylhet · 2021
উত্তর
উত্তর
উত্তর
উত্তর