উদ্দীপকে 'চারাগাছ' দ্বারা যুক্তিবিদ্যার ক্রমবিকাশের কোন যুগকে বোঝানো হয়েছে? ব্যাখ্যা করো।
উত্তর: উদ্দীপকের 'চারাগাছ' দ্বারা যুক্তিবিদ্যার ক্রমবিকাশের মধ্যযুগকে (৮৭০-১৬৪৬ খ্রিষ্টাব্দ) বোঝানো হয়েছে।ব্যাখ্যা করা হলো-যুক্তিবিদ্যার আলোচনা প্রাচীনকাল থেকে শুরু করে সমকালীন যুগ পর্যন্ত বিভিন্ন ধারায় বিকশিত হয়েছে। যুক্তিবিদ্যার ইতিহাসে মধ্যযুগে বিভিন্ন মুসলিম মনীষী গুরুত্বপূর্ণ অবদান রাখেন। মধ্যযুগে যুক্তিবিদ্যায় যে সব মনীষী গুরুত্বপূর্ণ অবদান রাখেন তাদের মধ্যে উল্লেখযোগ্য হলেন- আল কিন্দি, আল-ফারাবি, ইবনে সিনা, আল-গাযযালি ও ইবনে রুশদ। মধ্যযুগে যেসব দার্শনিক যুক্তিবিদ্যার ওপর সবচেয়ে বেশি কাজ করেছেন তাদের মধ্যে আল- ফারাবি ছিলেন প্রধান। তিনি সহানুমান, আরোহ অনুমান সংক্রান্ত আলোচনা, পদ ও বচনের ভাষাতাত্ত্বিক ও যৌক্তিক আলোচনা ইত্যাদি ক্ষেত্রে বিভিন্ন মৌলিক আলোচনা করেন। তবে ফারাবির চিন্তায় গ্রিক যুক্তিবিদ এরিস্টটলের প্রভাব ছিল। মধ্যযুগে আল-গাযযাদি 'তাহফাতুল ফালাসিফা' গ্রন্থে দার্শনিকদের ভ্রান্তিগুলো নির্ণয় করার ক্ষেত্রে যে যুক্তি প্রদর্শন করেছেন তার দার্শনিক মূল্য অনেক। এছাড়া মধ্যযুগে ইবনে রুশদও গুরুত্বপূর্ণ অবদান রাখেন। তাই বলা যায়, উদ্দীপকের 'চারাগাছ' দ্বারা যুক্তিবিদ্যার ক্রমবিকাশের মধ্যযুগকে বোঝানো হয়েছে। কেননা উদ্দীপকের চারাগাছ' দ্বারা দ্বিতীয় পর্যায়কে নির্দেশ করে।
HSC Logic 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Logic 1st Paper · সৃজনশীল
উদ্দীপকে 'চারাগাছ' দ্বারা যুক্তিবিদ্যার ক্রমবিকাশের কোন যুগকে বোঝান…
Dinajpur · 2021
উত্তর
উত্তর
উত্তর
উত্তর