উদ্দীপক-১ যুক্তিবিদ্যার কোন বিষয়টিকে নির্দেশ করে? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপক-১ যুক্তিবিদ্যার কলাবিদ্যা বা কলার দিককে নির্দেশ করছে। সাধারণত কলাবিদ্যা বলতে কোনো বিশেষ জ্ঞানকে বাস্তবে প্রয়োগ করার কৌশলকে বোঝায়। আবার, কলা বলতে দক্ষতা, পারদর্শিতা বা নৈপুণ্যও বোঝায়। যুক্তিবিদ্যার জনক এরিস্টটল মনে করতেন, কলাবিদ্যা এমন একটা কিছু যা দ্বারা কোনো ব্যক্তি একটি বিষয়ের পরিবর্তন ঘটাতে পারেন। অর্থাৎ, নিজের দক্ষতা দ্বারা কোনো ব্যক্তি একটি বিষয়কে নিজস্ব রূপ দিতে পারেন। যখন একজন ব্যক্তি পাথর দিয়ে মূর্তি তৈরি করেন তখন তিনি তার দক্ষতা বা কৌশলকে প্রয়োগ করেন। আবার, অনেক ক্ষেত্রে কলা বলতে কেউ কেউ কোনো বিধিবদ্ধ জ্ঞানকে বাস্তবে প্রয়োগ করাকে বুঝে থাকেন। যুক্তিবিদ্যা বৈধ যুক্তির কিছু নিয়মকানুন শিক্ষা দেয়। এসব নিয়মের জ্ঞান বাস্তবে প্রয়োগ করা যায়। এদিক থেকে যুক্তিবিদ্যাকে কলা বলে অভিহিত করা যায়। উদ্দীপকে তায়কোয়ান্দোর কৌশল অবলম্বন করে শিক্ষার্থীদের শারীরিক আক্রমণের মতো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়ানোর বিষয়টি কলাবিদ্যার অনুরূপ।
HSC Logic 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Logic 1st Paper · সৃজনশীল
উদ্দীপক-১ যুক্তিবিদ্যার কোন বিষয়টিকে নির্দেশ করে? ব্যাখ্যা কর।
উদ্দীপক
Dhaka · 2018
উত্তর
উত্তর
উত্তর
উত্তর