উদ্দীপক-১ ও ২ এর স্বরূপ পাঠ্যবইয়ের আলোকে ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপক-১ ও উদ্দীপক-২ কলা ও বিজ্ঞান হিসেবে যুক্তিবিদ্যার স্বরূপকে নির্দেশ করে। যুক্তিবিদ্যাকে বিভিন্ন যুক্তিবিদ নিজস্ব দৃষ্টিকোণ থেকে সংজ্ঞায়িত করেছেন। যুক্তিবিদ্যার স্বরূপ নিয়ে বিভিন্ন যুক্তিবিদ ভিন্ন ভিন্ন মত দিয়েছেন। যুক্তিবিদ হ্যামিলটন, টমসন মনে করেন, যুক্তিবিদ্যা একটি বিজ্ঞান। কারণ চিন্তা সম্পর্কিত কতগুলো নিয়মনীতি প্রদান করাই হলো যুক্তিবিদ্যার কাজ। অর্থাৎ, বিজ্ঞানের মতো যুক্তিবিদ্যা নিজস্ব বিষয়বস্তুকে ব্যাখ্যা করার জন্য কিছু স্বতন্ত্র নিয়মকানুন প্রণয়ন করে। তাই তাত্ত্বিক দিকের ওপর গুরুত্ব দিয়ে তারা যুক্তিবিদ্যাকে বিজ্ঞান বলে অভিহিত করেছেন। অন্যদিকে, কিছু যুক্তিবিদ যুক্তিবিদ্যাকে কলা বলে অভিহিত করেছেন। যুক্তিবিদ অ্যালড্রিচ মনে করেন, যুক্তিবিদ্যা হলো কলা। তিনি ব্যবহারিক দিকের ওপর গুরুত্ব দিয়ে যুক্তিবিদ্যাকে কলা বলে অভিহিত করেছেন। তার মতে, যুক্তিবিদ্যা কলাবিদ্যার মতো যুক্তিপদ্ধতির নিয়মাবলীকে বাস্তবে প্রয়োগ করার শিক্ষা দেয়। তাই যুক্তিবিদ্যা হলো কলাবিদ্যা। কিছু যুক্তিবিদ যুক্তিবিদ্যাকে কলা ও বিজ্ঞান উভয়ই বলে অভিহিত করেছেন। যুক্তিবিদ মিল ও হোয়েটলি যুক্তিবিদ্যাকে কলা ও বিজ্ঞান উভয়ই বলেছেন। তাদের মতে, যুক্তিবিদ্যা বিজ্ঞান এই কারণে যে, এটি নির্ভুল চিন্তার নির্দেশ প্রদান করে। আবার, যুক্তিবিদ্যা কলা এই কারণে যে, এটি যুক্তির সাধারণ নিয়মাবলীকে সার্বিকভাবে প্রয়োগের কলাকৌশলের জ্ঞান দান করে। তাই যুক্তিবিদ্যা কলা ও বিজ্ঞান উভয়ই।
HSC Logic 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Logic 1st Paper · সৃজনশীল
উদ্দীপক-১ ও ২ এর স্বরূপ পাঠ্যবইয়ের আলোকে ব্যাখ্যা কর।
উদ্দীপক
Dhaka · 2018
উত্তর
উত্তর
উত্তর
উত্তর