উদ্দীপকে উল্লেখিত বিষয়টি বাস্তব জীবনে প্রয়োগের গুরুত্ব বিশ্লেষণ করো।
উত্তর: উদ্দীপকে উল্লেখিত বিষয়টি হলো যুক্তিবিদ্যা যা বাস্তব জীবনে গুরুত্বপূর্ণ প্রভাব বিস্তার করে।যুক্তিবিদ্যা একটি নিয়ম পদ্ধতির বিজ্ঞান যা আমাদের সঠিক নিয়ম পদ্ধতির জ্ঞান দান করে। এ সব নিয়ম কানুনের অনুসরণ করলে বাস্তব জীবনে যুক্তির ভুল ত্রুটি খুঁজে বের করে তা পরিহার করা সম্ভব হয়। ফলে আমরা দক্ষতা অর্জন করি। যুক্তিবিদ্যা পাঠের ফলে আমাদের মন থেকে অন্ধবিশ্বাস ও কুসংস্কার দূর হয়ে যায়। যুক্তিবিদ্যা মনকে প্রশিক্ষণের মাধ্যমে উন্নততর করে তোলে। যুক্তিবিদ্যার চর্চা আমাদের বুদ্ধিবৃত্তিকে শক্তিশালী করে এবং নির্ভুল চিন্তাধারার পক্ষে উপযোগী করে তোলে। যুক্তিবিদ্যা চর্চার ফলে আমাদের বস্তুনিরপেক্ষ চিন্তার ক্ষমতা বেড়ে যায়। যুক্তিবিদ্যা পাঠ করে আমরা এমন কিছু কলাকৌশল আয়ত্ব করি যা জ্ঞানের প্রতিটি বিভাগেই প্রয়োজন। উদ্দীপকে সত্যকে প্রতিষ্ঠার জন্য যে আদর্শনিষ্ঠ বিজ্ঞানের কথা বলা হয়েছে তার একটি প্রাচীন ও মহান ঐতিহ্য রয়েছে। যুক্তিবিদ কার্ভেথ রিড বলেন স্পষ্টতই যুক্তিবিদ্যা মানবিক শিক্ষার জন্য অপরিহার্য।পরিশেষে বলা যায়, একটি সুন্দর ও মানবিক জীবন গঠনে যুক্তিবিদ্যার চর্চা ও অনুশীলন অতীব প্রয়োজন। কিছু কিছু সমালোচক এর প্রয়োগের দিকটিকে সম্পূর্ণরূপে অস্বীকার করলেও বাস্তব জীবনে এর যথেষ্ট গুরুত্ব রয়েছে।
HSC Logic 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Logic 1st Paper · সৃজনশীল
উদ্দীপকে উল্লেখিত বিষয়টি বাস্তব জীবনে প্রয়োগের গুরুত্ব বিশ্লেষণ করো।
উদ্দীপক
Dinajpur · 2019
উত্তর
উত্তর
উত্তর
উত্তর