"যুক্তিবিদ্যা সকল বিজ্ঞানের বিজ্ঞান এবং সকল কলার কলা”— উদ্দীপকের আলোকে বিশ্লেষণ করো।
উত্তর: যুক্তিবিদ্যা সকল বিজ্ঞানের বিজ্ঞান এবং সকল কলার কলা।বিজ্ঞান হলো কোনো সাধারণ নিয়মের ভিত্তিতে প্রকৃতির কোনো একটি বিশেষ বিষয় সম্পর্কে অর্জিত সুনির্দিষ্ট ও সুশৃঙ্খল জ্ঞান। অপরদিকে, কলা বলতে দক্ষতা, পারদর্শিতা, নৈপুণ্য বা কোনো বিশেষ জ্ঞানকে বাস্তব ক্ষেত্রে প্রয়োগ করার কৌশলকে বোঝায়।আবার, সকল বিজ্ঞানই তার নিয়মের কাঠামোর জন্য যুক্তিবিদ্যার ওপর নির্ভরশীল কারণ, সত্যকে প্রতিষ্ঠা করার জন্য প্রতিটি বিজ্ঞানকে যুক্তির ওপর নির্ভর হতে হয়। এজন্য যুক্তিবিদ্যাকে সকল বিজ্ঞানের বিজ্ঞান বলা' হয়। অপরদিকে প্রতিটি কলাবিদ্যারই মূল লক্ষ্য হচ্ছে সত্য অর্জন করা যার জন্য যুক্তিসঙ্গত চিন্তা ও তা যথাযথভাবে প্রয়োগের কলাকৌশল জানা দরকার। অর্থাৎ সত্যকে অর্জন ও ভ্রান্তিকে বর্জনের লক্ষ্যে প্রতিটি কলাবিদ্যাকেই যুক্তিবিদ্যার নীতিমালা অনুসরণ করতে হয়, এজন্য যুক্তিবিদ্যাকে সকল কলার কলা বলা হয়। যুক্তিবিদ ডান্সস্কোটাস যুক্তিবিদ্যাকে 'বিজ্ঞানের বিজ্ঞান' এবং কলার মধ্যে শ্রেষ্ঠ কলা বলেছেন। উদ্দীপকে জামাল সুসংঘবদ্ধ, সুশৃঙ্খল ও সুনিশ্চিত জ্ঞানের কথা বলেন যা যুক্তিবিদ্যার বৈজ্ঞানিক দিককে ফুটিয়ে তুলেছে। আবার কামাল বাস্তবজীবনে জ্ঞানকে কাজ লাগানোর কথা বলেছেন যা যুক্তিবিদ্যার কলার দিককে নির্দেশ করেছে।উপরের আলোচনার পরিপ্রেক্ষিতে বলা যায়, যুক্তিবিদ্যা বিজ্ঞান ও কলা উভয়কেই নির্দেশ করে। আবার বিজ্ঞান ও কলার নিয়মকানুন কৌশল যুক্তিবিদ্যার ওপর নির্ভরশীল তাই যুক্তিবিদ্যাকে "সকল বিজ্ঞানের বিজ্ঞান এবং সকল কলার কলা" বলা হয়েছে।
HSC Logic 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Logic 1st Paper · সৃজনশীল
"যুক্তিবিদ্যা সকল বিজ্ঞানের বিজ্ঞান এবং সকল কলার কলা”— উদ্দীপকের আল…
উদ্দীপক
Sylhet · 2019
উত্তর
উত্তর
উত্তর
উত্তর