যুক্তিবিদ্যার আলোকে এরিস্টটল ও আই. এম. কপির ধারণার পার্থক্য বিশ্লেষণ করো।
উত্তর: যুক্তিবিদ্যায় এরিস্টটল ও আই. এম. কপির ধারণায় যথেষ্ট পার্থক্য রয়েছে। যুক্তিবিদ এরিস্টটলকে যুক্তিবিদ্যার জনক বলে অভিহিত করা হয়। তিনি যুক্তিবিদ্যাকে চিন্তার বিজ্ঞান বলে অভিহিত করেছেন। চিন্তার আকার ও উপাত্ত নিয়ে আলোচনা করা যুক্তিবিদ্যার কাজ। চিন্তা হলো সকল কাজ ও গবেষণার ভিত্তি। জ্ঞান আহরণের ভিত্তি হলো চিন্তা। তাই চিন্তা পদ্ধতি সঠিক না হলে যথার্থ জ্ঞান অর্জন করা সম্ভব নয়। আর চিন্তাকে সঠিক ও সুশৃঙ্খল করার জন্য একটি স্বতন্ত্র বিদ্যা বা বিজ্ঞান প্রয়োজন। যুক্তিবিদ্যা হলো চিন্তাকে সুশৃঙ্খল করার বিদ্যা। তাই যুক্তিবিদ্যা চিন্তার বিজ্ঞান। এভাবে যুক্তিবিদ এরিস্টটল যুক্তিবিদ্যাকে চিন্তার বিজ্ঞান বলে মতামত ব্যক্ত করেছেন। অপরপক্ষে, যুক্তিবিদ আই.এম. কপি যুক্তিবিদ্যাকে বৈধ ও অবৈধ যুক্তির সাথে যুক্ত করে মতামত দিয়েছেন। তিনি যুক্তিবিদ্যাকে বৈধ ও অবৈধ যুক্তির পার্থক্যকরণের বিদ্যা হিসেবে অভিহিত করেছেন। কপির মতে, চিন্তার সামগ্রিক ক্ষেত্রসমূহ মনোবিজ্ঞানের বিষয়। এছাড়া চিন্তা একটি মানসিক প্রক্রিয়া। তাই সকল প্রকার চিন্তা যুক্তিবিদ্যার আলোচ্য বিষয় নয়। এজন্য কপি চিন্তার পরিবর্তে যুক্তিবিদ্যাকে যুক্তির বিজ্ঞান বলে অভিহিত করেছেন। তার মতে, অবৈধ যুক্তি থেকে বৈধ যুক্তিকে পৃথক করার পদ্ধতি ও নীতিসমূহের একটি বিশিষ্ট বিদ্যা হলো যুক্তিবিদ্যা। সুতরাং দেখা যাচ্ছে যে, এরিস্টটল যুক্তিবিদ্যাকে চিন্তার বিজ্ঞান বলে অভিহিত করেছেন। আর যুক্তিবিদ কপি যুক্তিবিদ্যাকে যুক্তির বিজ্ঞান বলে অভিহিত করেছেন।
HSC Logic 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Logic 1st Paper · সৃজনশীল
যুক্তিবিদ্যার আলোকে এরিস্টটল ও আই. এম. কপির ধারণার পার্থক্য বিশ্লেষ…
Chittagong · 2019
উত্তর
উত্তর
উত্তর
উত্তর