উদ্দীপকে জামালের বক্তব্যে নির্দেশিত বিষয় পাঠ্যবইয়ের আলোকে ব্যাখ্যা করো।
উত্তর: উদ্দীপকে জামালের বক্তব্যে নির্দেশিত বিষয় হলো যুক্তিবিদ্যা। যে বিদ্যা বৈধ যুক্তি থেকে অবৈধ যুক্তিকে পৃথক করার পদ্ধতি ও নিয়মসমূহ সম্পর্কে আলোচনা করে তাকে যুক্তিবিদ্যা বা Logic বলে। যুক্তিবিদ্যা সঠিক যুক্তি পদ্ধতির নিয়মাবলি প্রণয়ন করে এবং এসব নিয়মের সাহায্যে যুক্তির বৈধতা যাচাই করে। এ কারণে যুক্তিবিদ্যা একটি বিজ্ঞান ও কলাবিদ্যা। এ বিদ্যা তাত্ত্বিক বা বিজ্ঞান বিষয়ক ও ব্যবহারিক জ্ঞান দান করে। তাত্ত্বিক জ্ঞানের মাধ্যমে সুশৃঙ্খল ও সুসংবদ্ধভাবে সুনিশ্চিত জ্ঞান লাভ করা যায়। যেহেতু, যুক্তিবিদ্যা একটি চিন্তার বিজ্ঞান তাই চিন্তার আকারগত এবং বস্তুগত উভয় দিক এ শাস্ত্রে আলোচনা করা হয়। এ বিদ্যায় আলোচ্য বিষয় সুশৃঙ্খল ও সুসংঘবদ্ধভাবে আলোচনা করা হয় ফলে এ বিদ্যা বাস্তব জীবনে কাজে লাগে। উদ্দীপকে SSC পরীক্ষার পর জামাল ও কামাল গ্রুপ নির্ধারণ নিয়ে কথা বলার এক পর্যায়ে জামাল বলল 'যে গ্রুপে সুসংঘবদ্ধ, সুশৃঙ্খল ও সুনিশ্চিত জ্ঞান লাভ করা যায়, সে গ্রুপে ভর্তি হব। এ বক্তব্যে সুসংঘবদ্ধ, সুশৃঙ্খল ও সুনিশ্চিত জ্ঞানের কথা বলা হয়েছে যা যুক্তিবিদ্যার মাধ্যমে পাওয়া যায়। তাই জামালের বক্তব্যের মাধ্যমে যুক্তিবিদ্যার বিষয়টিই প্রতিফলিত হয়েছে।
HSC Logic 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Logic 1st Paper · সৃজনশীল
উদ্দীপকে জামালের বক্তব্যে নির্দেশিত বিষয় পাঠ্যবইয়ের আলোকে ব্যাখ্যা …
উদ্দীপক
Sylhet · 2019
উত্তর
উত্তর
উত্তর
উত্তর