উদ্দীপকে উল্লিখিত প্রধান শিক্ষকের বক্তব্য তোমার পাঠ্যপুস্তকের আলোকে বিশ্লেষণ কর।
উত্তর: উদ্দীপকে উল্লিখিত প্রধান শিক্ষকের বক্তব্য যুক্তিবিদ্যার ব্যবহারিক বা প্রায়োগিক দিককে নির্দেশ করে। নিচে ব্যবহারিক বা প্রায়োগিক দিক বিশ্লেষণ করা হলো- যুক্তিবিদ্যা কেবল তাত্ত্বিক বিজ্ঞান নয়, আবার কলাবিদ্যাও নয়। অর্থাৎ, যুক্তিবিদ্যা বিজ্ঞান ও কলা উভয়ই। আমরা জানি, যুক্তিবিদ্যার দুটি প্রধান দিক হলো- তাত্ত্বিক বা বিজ্ঞান বিষয়ক এবং ব্যবহারিক বা কলাবিদ্যা বিষয়ক দিক। কলাবিদ্যা হচ্ছে একটি প্রায়োগিক বিদ্যা যা কোনো বিশেষ উদ্দেশ্য সাধনের জন্য বৈজ্ঞানিক জ্ঞানকে বাস্তব ক্ষেত্রে প্রয়োগ করার নিয়ম-কানুন ও কৌশল শিক্ষা দেয়। যেমন- নৌবিদ্যা শেখায় কীভাবে নৌযান চালনা করতে হবে এবং শল্যচিকিৎসাবিদ্যা (Surgery) সঠিকভাবে অস্ত্রোপাচার করার নিয়ম-কানুন ও কৌশল শিক্ষা দেয়। উদ্দীপকে প্রধান শিক্ষক তার বক্তব্যে ছাত্র-ছাত্রীদের উদ্দেশ্যে বলেন যে, প্রকৃত জ্ঞান অর্জনের জন্য ব্যবহারিক ও প্রায়োগিক দিকের সাথে শিখন কৌশলও অবলম্বন করতে হয়। সুতরাং, প্রকৃত জ্ঞান অর্জনের ক্ষেত্রে তাত্ত্বিক ও ব্যবহারিক উভয় দিকের প্রয়োজন রয়েছে।
HSC Logic 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Logic 1st Paper · সৃজনশীল
উদ্দীপকে উল্লিখিত প্রধান শিক্ষকের বক্তব্য তোমার পাঠ্যপুস্তকের আলোকে…
উদ্দীপক
Sylhet · 2017
উত্তর
উত্তর
উত্তর
উত্তর