শেয়ারFacebookWhatsApp

যুক্তিবিদ্যা কী?

উত্তর: যুক্তিবিদ্যা হলো ভাষায় প্রকাশিত চিন্তা সম্পর্কিত বিজ্ঞান।

HSC Logic 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Logic 1st Paper · সৃজনশীল

যুক্তিবিদ্যা কী?

উদ্দীপক

S.S.C পরীক্ষার পর জামাল এবং কামাল গ্রুপ নির্ধারণ নিয়ে কথা বলছিল। জামাল বলল, "যে গ্রুপে সুসংবদ্ধ, সুশৃঙ্খল ও সুনিশ্চিত জ্ঞান লাভ করা যায় সে গ্রুপে ভর্তি হব।" উত্তরে কামাল বলল, "জ্ঞানকে বাস্তব জীবনে কাজে লাগানো যায় তেমন গ্রুপে আমি ভর্তি হব।"

Sylhet · 2019

উত্তর

যুক্তিবিদ্যা হলো ভাষায় প্রকাশিত চিন্তা সম্পর্কিত বিজ্ঞান।

উত্তর

যুক্তিবিদ্যা ভাষায় প্রকাশিত চিন্তা সম্পর্কীয় বিজ্ঞান। যুক্তিবিদ্যা বা Logic শব্দটি এসেছে গ্রিক শব্দ 'LogosLogos^{\prime} থেকে যার অর্থ চিন্তা, ভাষা বা শব্দ। তাই বুৎপত্তিগতভাবে যুক্তিবিদ্যা শব্দটি দিয়ে ভাষায় প্রকাশিত চিন্তার বিজ্ঞানকে বোঝায়। এরিস্টটল চিন্তা অর্থেই যুক্তিবিদ্যার প্রচলন করেন। তবে এখানে চিন্তা বলতে অনুমানমূলক বা যৌক্তিক চিন্তার কথা বলেছেন। ব্রিটিশ যুক্তিবিদ যোসেফ চিন্তার বিভাজন হিসেবে যুক্তিবিদ্যাকে সংজ্ঞায়িত করেন।

উত্তর

উদ্দীপকে জামালের বক্তব্যে নির্দেশিত বিষয় হলো যুক্তিবিদ্যা। যে বিদ্যা বৈধ যুক্তি থেকে অবৈধ যুক্তিকে পৃথক করার পদ্ধতি ও নিয়মসমূহ সম্পর্কে আলোচনা করে তাকে যুক্তিবিদ্যা বা Logic বলে। যুক্তিবিদ্যা সঠিক যুক্তি পদ্ধতির নিয়মাবলি প্রণয়ন করে এবং এসব নিয়মের সাহায্যে যুক্তির বৈধতা যাচাই করে। এ কারণে যুক্তিবিদ্যা একটি বিজ্ঞান ও কলাবিদ্যা। এ বিদ্যা তাত্ত্বিক বা বিজ্ঞান বিষয়ক ও ব্যবহারিক জ্ঞান দান করে। তাত্ত্বিক জ্ঞানের মাধ্যমে সুশৃঙ্খল ও সুসংবদ্ধভাবে সুনিশ্চিত জ্ঞান লাভ করা যায়। যেহেতু, যুক্তিবিদ্যা একটি চিন্তার বিজ্ঞান তাই চিন্তার আকারগত এবং বস্তুগত উভয় দিক এ শাস্ত্রে আলোচনা করা হয়। এ বিদ্যায় আলোচ্য বিষয় সুশৃঙ্খল ও সুসংঘবদ্ধভাবে আলোচনা করা হয় ফলে এ বিদ্যা বাস্তব জীবনে কাজে লাগে। উদ্দীপকে SSC পরীক্ষার পর জামাল ও কামাল গ্রুপ নির্ধারণ নিয়ে কথা বলার এক পর্যায়ে জামাল বলল 'যে গ্রুপে সুসংঘবদ্ধ, সুশৃঙ্খল ও সুনিশ্চিত জ্ঞান লাভ করা যায়, সে গ্রুপে ভর্তি হব। এ বক্তব্যে সুসংঘবদ্ধ, সুশৃঙ্খল ও সুনিশ্চিত জ্ঞানের কথা বলা হয়েছে যা যুক্তিবিদ্যার মাধ্যমে পাওয়া যায়। তাই জামালের বক্তব্যের মাধ্যমে যুক্তিবিদ্যার বিষয়টিই প্রতিফলিত হয়েছে।

উত্তর

যুক্তিবিদ্যা সকল বিজ্ঞানের বিজ্ঞান এবং সকল কলার কলা।বিজ্ঞান হলো কোনো সাধারণ নিয়মের ভিত্তিতে প্রকৃতির কোনো একটি বিশেষ বিষয় সম্পর্কে অর্জিত সুনির্দিষ্ট ও সুশৃঙ্খল জ্ঞান। অপরদিকে, কলা বলতে দক্ষতা, পারদর্শিতা, নৈপুণ্য বা কোনো বিশেষ জ্ঞানকে বাস্তব ক্ষেত্রে প্রয়োগ করার কৌশলকে বোঝায়।আবার, সকল বিজ্ঞানই তার নিয়মের কাঠামোর জন্য যুক্তিবিদ্যার ওপর নির্ভরশীল কারণ, সত্যকে প্রতিষ্ঠা করার জন্য প্রতিটি বিজ্ঞানকে যুক্তির ওপর নির্ভর হতে হয়। এজন্য যুক্তিবিদ্যাকে সকল বিজ্ঞানের বিজ্ঞান বলা' হয়। অপরদিকে প্রতিটি কলাবিদ্যারই মূল লক্ষ্য হচ্ছে সত্য অর্জন করা যার জন্য যুক্তিসঙ্গত চিন্তা ও তা যথাযথভাবে প্রয়োগের কলাকৌশল জানা দরকার। অর্থাৎ সত্যকে অর্জন ও ভ্রান্তিকে বর্জনের লক্ষ্যে প্রতিটি কলাবিদ্যাকেই যুক্তিবিদ্যার নীতিমালা অনুসরণ করতে হয়, এজন্য যুক্তিবিদ্যাকে সকল কলার কলা বলা হয়। যুক্তিবিদ ডান্সস্কোটাস যুক্তিবিদ্যাকে 'বিজ্ঞানের বিজ্ঞান' এবং কলার মধ্যে শ্রেষ্ঠ কলা বলেছেন। উদ্দীপকে জামাল সুসংঘবদ্ধ, সুশৃঙ্খল ও সুনিশ্চিত জ্ঞানের কথা বলেন যা যুক্তিবিদ্যার বৈজ্ঞানিক দিককে ফুটিয়ে তুলেছে। আবার কামাল বাস্তবজীবনে জ্ঞানকে কাজ লাগানোর কথা বলেছেন যা যুক্তিবিদ্যার কলার দিককে নির্দেশ করেছে।উপরের আলোচনার পরিপ্রেক্ষিতে বলা যায়, যুক্তিবিদ্যা বিজ্ঞান ও কলা উভয়কেই নির্দেশ করে। আবার বিজ্ঞান ও কলার নিয়মকানুন কৌশল যুক্তিবিদ্যার ওপর নির্ভরশীল তাই যুক্তিবিদ্যাকে "সকল বিজ্ঞানের বিজ্ঞান এবং সকল কলার কলা" বলা হয়েছে।
HSCLogic 1st PaperSylhet 2019
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.প্রাকল্পিক যুক্তিবাক্যের প্রথম অংশকে কী বলে?

Dinajpur · 2017

  • প্রাকল্পিক যুক্তিবাক্যের প্রথম অংশকে কী বলে?
  • বাক্য
  • পূর্বগ
  • অনুগ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওহয় X প্রথম হবে না হয় Y প্রথম হবে। X প্রথম হয়েছে; সুতরাং Y প্রথম হয়নি।Q. উদ্দীপকের অনুমানটি কোন ধরণের?

Dinajpur · 2017

  • আবর্তন
  • দ্বিকল্প
  • প্রাকল্পিক নিরপেক্ষ সহানুমান
  • বৈকল্পিক নিরপেক্ষ সহানুমান

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.সহানুমানে পদের সংখ্যা কয়টি?

Dinajpur · 2017

  • দুইটি
  • তিনটি
  • চারটি
  • ছয়টি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.সব বাদাম হয় স্বাস্থ্যসম্মত, সব কাজু হয় বাদাম;সুতরাং সব কাজু হয় স্বাস্থ্যসম্মত।উদ্দীপকে উল্লিখিত যুক্তিটি কোন সংস্থানের?

Dinajpur · 2017

  • ১ম সংস্থান
  • ২য় সংস্থান
  • ৩য় সংস্থান
  • ৪র্থ সংস্থান

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওQ.উদ্দীপকে 'খ' ও 'গ' এর পার্থক্য হলো-

Dinajpur · 2017

  • বিভেদক লক্ষণের
  • অবান্তর লক্ষণের
  • উপলক্ষণের
  • বিচ্ছেদ্য অবান্তর লক্ষণের

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওQ. উদ্দীপক 'ক' এর সাথে খ ও গ এর সম্পর্ক কী?

Dinajpur · 2017

  • মধ্যবর্তী উপজাতি
  • আসন্নতম জাতি
  • ক্ষুদ্রতম উপজাতি
  • অবর জাতি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.অবরোহ অনুমান কয় প্রকার?

Dinajpur · 2017

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.উদ্দীপকটি ভালো করে লক্ষ কর এবং প্রশ্নের উত্তর দাও-ΟΥ = শিক্ষার্থীর সংখ্যা, OX = নম্বরের শতকরা হার উদ্দীপকে শিক্ষার্থীর সংখ্যা এবং নম্বরের শতকরা হারের যে সম্পর্ক দেখানো হয়েছে, তা হলো-
i. শিক্ষার্থীর সংখ্যা বাড়লে নম্বরের হার কমে
ii. শিক্ষার্থীর সংখ্যা কমলে নম্বরের হার বাড়ে
iii. শিক্ষার্থীর সংখ্যা বাড়লে নম্বরের হার বাড়েনিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.'উত্তম' ও 'অধম' পদ দুটি কী ধরনের?

Dinajpur · 2017

  • সমজাতীয়
  • বিপরীত
  • বিরুদ্ধ
  • অসম

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.অন্য পদের সাহায্য ছাড়া বোঝা যায়, এমন পদ হচ্ছে-

Dinajpur · 2017

  • সাপেক্ষ পদ
  • বিরুদ্ধ পদ
  • নিরপেক্ষ পদ
  • ব্যহতার্থক পদ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওসৃজন একজন মিষ্টির দোকানদার। মিষ্টি আকর্ষণীয় করার জন্য সে মিষ্টিতে কৃত্রিম রং ব্যবহার করে। তার বন্ধু সবুজ বলল যে, জনস্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর এ ধরনের রং মেশানো যৌক্তিক নয়।Q.সৃজন ও সবুজের কর্মকাণ্ড তুলনা করে পাই-

Dinajpur · 2017

  • দর্শন ও যুক্তিবিদ্যার ধারণা
  • ধর্ম ও যুক্তিবিদ্যার ধারণা
  • ব্যবসা ও নীতিবিদ্যার ধারণা
  • ব্যবসায় নীতিবিদ্যা ও যুক্তিবিদ্যার ধারণা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওসৃজন একজন মিষ্টির দোকানদার। মিষ্টি আকর্ষণীয় করার জন্য সে মিষ্টিতে কৃত্রিম রং ব্যবহার করে। তার বন্ধু সবুজ বলল যে, জনস্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর এ ধরনের রং মেশানো যৌক্তিক নয়।Q. উদ্দীপকে সৃজনের কর্মকান্ডে কোন বিষয়ের প্রতিফলন ঘটেছে?

Dinajpur · 2017

  • যুক্তিবিদ্যা
  • দর্শন
  • ব্যবসায় নীতিবদ্যা
  • সমাজকল্যাণ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

প্রাকল্পিক যুক্তিবাক্যের প্রথম অংশকে কী বলে?নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওহয় X প্রথম হবে না হয় Y প্রথম হসহানুমানে পদের সংখ্যা কয়টি?সব বাদাম হয় স্বাস্থ্যসম্মত, সব কাজু হয় বাদাম;সুতরাং সব কাজু হয় স্বাস্থ্যসম্মত।উদনিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওQ.উদ্দীপকে 'খ' ও 'গ' এর পার্থকনিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওQ. উদ্দীপক 'ক' এর সাথে খ ও গ এঅবরোহ অনুমান কয় প্রকার?উদ্দীপকটি ভালো করে লক্ষ কর এবং প্রশ্নের উত্তর দাও-ΟΥ = শিক্ষার্থীর সংখ্যা, OX = 'উত্তম' ও 'অধম' পদ দুটি কী ধরনের?অন্য পদের সাহায্য ছাড়া বোঝা যায়, এমন পদ হচ্ছে-নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওসৃজন একজন মিষ্টির দোকানদার। মিনিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওসৃজন একজন মিষ্টির দোকানদার। মি

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।