শেয়ারFacebookWhatsApp

যুক্তিবিদ্যার ব্যুৎপত্তিগত অর্থ কী?

উত্তর: বুৎপত্তিগত অর্থে যুক্তিবিদ্যা হলো- ভাষায় প্রকাশিত চিন্তা সম্পর্কিত বিজ্ঞান।

HSC Logic 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Logic 1st Paper · সৃজনশীল

যুক্তিবিদ্যার ব্যুৎপত্তিগত অর্থ কী?

Chittagong · 2019

উত্তর

বুৎপত্তিগত অর্থে যুক্তিবিদ্যা হলো- ভাষায় প্রকাশিত চিন্তা সম্পর্কিত বিজ্ঞান।

উত্তর

বিষয়বস্তুকে আদর্শ বা মানদণ্ডের ভিত্তিতে মূল্যায়ন করার কারণে যুক্তিবিদ্যাকে আদর্শনিষ্ঠ বিজ্ঞান বলা হয়। যে বিজ্ঞান কোনো আদর্শ বা মানদণ্ডের আলোকে বিষয়বস্তু মূল্যায়ন করে তাকে আদর্শনিষ্ঠ বিজ্ঞান বলা হয়। যুক্তিবিদ্যা আদর্শের ভিত্তিতে বিষয়বস্তুর মান নির্ধারণ করে। যুক্তিবিদ্যার আদর্শ হলো সত্যের আদর্শ। সত্যের আদর্শ অনুযায়ী যুক্তিবিদ্যা বৈধ যুক্তির নিয়মাবলীর আবিষ্কার করে এবং এই নিয়মাবলী আলোকে সেগুলোর মূল্য নিরুপণ করে। তাই যুক্তিবিদ্যা যেহেতু আদর্শের ভিত্তিতে বিষয়বস্তুর মূল্যায়ন করে এই কারণে যুক্তিবিদ্যাকে আদর্শনিষ্ঠ বিজ্ঞান বলা হয়।

উত্তর

উদ্দীপকের খালি ঘরে পাঠ্যবইয়ের তথ্য অনুযায়ী বসবে গ্রিক দার্শনিক প্লেটোর যুক্তিবিদ্যা। কেননা গ্রিক দার্শনিকদের ক্রম অনুযায়ী এরিস্টটল পূর্ববর্তী দার্শনিক হলেন প্লেটো। মহান দার্শনিক সক্রেটিসের শিষ্য দার্শনিক প্লেটো। তিনি গ্রিসের এথেন্সের বাসিন্দা ছিলেন। দার্শনিক প্লেটো দর্শনের বিভিন্ন তত্ত্ব নিয়ে বা দর্শনের বিভিন্ন বিষয়ে গুরুত্বপূর্ণ অবদান রাখেন। দর্শনের বিভিন্ন বিষয়ের পাশাপাশি প্লেটো যুক্তি প্রয়োগের ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ অবদান রাখেন। প্লেটো যুক্তিবিদ্যার কিছু মৌলিক বিষয় নিয়ে আলোচনার সূত্রপাত করেন। প্লেটো যুক্তিবিদ্যার যেসব ক্ষেত্রে, আলোচনা করেছেন সেগুলোর মধ্যে রয়েছে সত্য-মিথ্যার স্বরূপ, আশ্রয়বাক্যের সাথে সিদ্ধান্তের সম্পর্ক, যৌক্তিক সংজ্ঞার প্রকৃতি ইত্যাদি বিষয়। এসব বিষয় সম্পর্কে প্লেটো বিভিন্ন রকম প্রশ্ন উত্থাপন করেন এবং নতুনভাবে সেগুলোকে ব্যাখ্যা করার প্রয়াস নেন। প্লেটো তার আলোচনায় আকারগতভাবে যুক্তিবিদ্যার কোনো নীতি উল্লেখ করেননি। যদিও প্লেটো আকারগতভাবে যুক্তিবিদ্যার কোনো নিয়ম উল্লেখ করেননি, তবুও তিনি অন্যান্য ক্ষেত্রে বিশেষ করে দার্শনিক যুক্তিবিদ্যায় গুরুত্বপূর্ণ অবদান রাখেন। যুক্তিবিদ্যার চর্চা শুরু হয় প্লেটো বা তার পূর্ববর্তী সময় থেকে কিন্তু যুক্তিবিদ্যাকে একটি সুনির্দিষ্ট ভিত্তির ওপর প্রতিষ্ঠিত করেন যুক্তিবিদ্যার জনক এরিস্টটল। পরিশেষে বলা যায় যে, উদ্দীপকের খালি ঘরে পাঠ্যবইয়ের তথ্য অনুযায়ী প্লেটোর যুক্তিবিদ্যার ধারণাটি বসবে। আর প্লেটো যুক্তিবিদ্যার বিভিন্ন মৌলিক বিষয়ে বিশেষ করে দার্শনিক যুক্তিবিদ্যায় গুরুত্বপূর্ণ অবদান রাখেন।

উত্তর

যুক্তিবিদ্যায় এরিস্টটল ও আই. এম. কপির ধারণায় যথেষ্ট পার্থক্য রয়েছে। যুক্তিবিদ এরিস্টটলকে যুক্তিবিদ্যার জনক বলে অভিহিত করা হয়। তিনি যুক্তিবিদ্যাকে চিন্তার বিজ্ঞান বলে অভিহিত করেছেন। চিন্তার আকার ও উপাত্ত নিয়ে আলোচনা করা যুক্তিবিদ্যার কাজ। চিন্তা হলো সকল কাজ ও গবেষণার ভিত্তি। জ্ঞান আহরণের ভিত্তি হলো চিন্তা। তাই চিন্তা পদ্ধতি সঠিক না হলে যথার্থ জ্ঞান অর্জন করা সম্ভব নয়। আর চিন্তাকে সঠিক ও সুশৃঙ্খল করার জন্য একটি স্বতন্ত্র বিদ্যা বা বিজ্ঞান প্রয়োজন। যুক্তিবিদ্যা হলো চিন্তাকে সুশৃঙ্খল করার বিদ্যা। তাই যুক্তিবিদ্যা চিন্তার বিজ্ঞান। এভাবে যুক্তিবিদ এরিস্টটল যুক্তিবিদ্যাকে চিন্তার বিজ্ঞান বলে মতামত ব্যক্ত করেছেন। অপরপক্ষে, যুক্তিবিদ আই.এম. কপি যুক্তিবিদ্যাকে বৈধ ও অবৈধ যুক্তির সাথে যুক্ত করে মতামত দিয়েছেন। তিনি যুক্তিবিদ্যাকে বৈধ ও অবৈধ যুক্তির পার্থক্যকরণের বিদ্যা হিসেবে অভিহিত করেছেন। কপির মতে, চিন্তার সামগ্রিক ক্ষেত্রসমূহ মনোবিজ্ঞানের বিষয়। এছাড়া চিন্তা একটি মানসিক প্রক্রিয়া। তাই সকল প্রকার চিন্তা যুক্তিবিদ্যার আলোচ্য বিষয় নয়। এজন্য কপি চিন্তার পরিবর্তে যুক্তিবিদ্যাকে যুক্তির বিজ্ঞান বলে অভিহিত করেছেন। তার মতে, অবৈধ যুক্তি থেকে বৈধ যুক্তিকে পৃথক করার পদ্ধতি ও নীতিসমূহের একটি বিশিষ্ট বিদ্যা হলো যুক্তিবিদ্যা। সুতরাং দেখা যাচ্ছে যে, এরিস্টটল যুক্তিবিদ্যাকে চিন্তার বিজ্ঞান বলে অভিহিত করেছেন। আর যুক্তিবিদ কপি যুক্তিবিদ্যাকে যুক্তির বিজ্ঞান বলে অভিহিত করেছেন।
HSCLogic 1st PaperChittagong 2019
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.প্রাকল্পিক যুক্তিবাক্যের প্রথম অংশকে কী বলে?

Dinajpur · 2017

  • প্রাকল্পিক যুক্তিবাক্যের প্রথম অংশকে কী বলে?
  • বাক্য
  • পূর্বগ
  • অনুগ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওহয় X প্রথম হবে না হয় Y প্রথম হবে। X প্রথম হয়েছে; সুতরাং Y প্রথম হয়নি।Q. উদ্দীপকের অনুমানটি কোন ধরণের?

Dinajpur · 2017

  • আবর্তন
  • দ্বিকল্প
  • প্রাকল্পিক নিরপেক্ষ সহানুমান
  • বৈকল্পিক নিরপেক্ষ সহানুমান

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.সহানুমানে পদের সংখ্যা কয়টি?

Dinajpur · 2017

  • দুইটি
  • তিনটি
  • চারটি
  • ছয়টি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.সব বাদাম হয় স্বাস্থ্যসম্মত, সব কাজু হয় বাদাম;সুতরাং সব কাজু হয় স্বাস্থ্যসম্মত।উদ্দীপকে উল্লিখিত যুক্তিটি কোন সংস্থানের?

Dinajpur · 2017

  • ১ম সংস্থান
  • ২য় সংস্থান
  • ৩য় সংস্থান
  • ৪র্থ সংস্থান

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওQ.উদ্দীপকে 'খ' ও 'গ' এর পার্থক্য হলো-

Dinajpur · 2017

  • বিভেদক লক্ষণের
  • অবান্তর লক্ষণের
  • উপলক্ষণের
  • বিচ্ছেদ্য অবান্তর লক্ষণের

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওQ. উদ্দীপক 'ক' এর সাথে খ ও গ এর সম্পর্ক কী?

Dinajpur · 2017

  • মধ্যবর্তী উপজাতি
  • আসন্নতম জাতি
  • ক্ষুদ্রতম উপজাতি
  • অবর জাতি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.অবরোহ অনুমান কয় প্রকার?

Dinajpur · 2017

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.উদ্দীপকটি ভালো করে লক্ষ কর এবং প্রশ্নের উত্তর দাও-ΟΥ = শিক্ষার্থীর সংখ্যা, OX = নম্বরের শতকরা হার উদ্দীপকে শিক্ষার্থীর সংখ্যা এবং নম্বরের শতকরা হারের যে সম্পর্ক দেখানো হয়েছে, তা হলো-
i. শিক্ষার্থীর সংখ্যা বাড়লে নম্বরের হার কমে
ii. শিক্ষার্থীর সংখ্যা কমলে নম্বরের হার বাড়ে
iii. শিক্ষার্থীর সংখ্যা বাড়লে নম্বরের হার বাড়েনিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.'উত্তম' ও 'অধম' পদ দুটি কী ধরনের?

Dinajpur · 2017

  • সমজাতীয়
  • বিপরীত
  • বিরুদ্ধ
  • অসম

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.অন্য পদের সাহায্য ছাড়া বোঝা যায়, এমন পদ হচ্ছে-

Dinajpur · 2017

  • সাপেক্ষ পদ
  • বিরুদ্ধ পদ
  • নিরপেক্ষ পদ
  • ব্যহতার্থক পদ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওসৃজন একজন মিষ্টির দোকানদার। মিষ্টি আকর্ষণীয় করার জন্য সে মিষ্টিতে কৃত্রিম রং ব্যবহার করে। তার বন্ধু সবুজ বলল যে, জনস্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর এ ধরনের রং মেশানো যৌক্তিক নয়।Q.সৃজন ও সবুজের কর্মকাণ্ড তুলনা করে পাই-

Dinajpur · 2017

  • দর্শন ও যুক্তিবিদ্যার ধারণা
  • ধর্ম ও যুক্তিবিদ্যার ধারণা
  • ব্যবসা ও নীতিবিদ্যার ধারণা
  • ব্যবসায় নীতিবিদ্যা ও যুক্তিবিদ্যার ধারণা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওসৃজন একজন মিষ্টির দোকানদার। মিষ্টি আকর্ষণীয় করার জন্য সে মিষ্টিতে কৃত্রিম রং ব্যবহার করে। তার বন্ধু সবুজ বলল যে, জনস্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর এ ধরনের রং মেশানো যৌক্তিক নয়।Q. উদ্দীপকে সৃজনের কর্মকান্ডে কোন বিষয়ের প্রতিফলন ঘটেছে?

Dinajpur · 2017

  • যুক্তিবিদ্যা
  • দর্শন
  • ব্যবসায় নীতিবদ্যা
  • সমাজকল্যাণ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

প্রাকল্পিক যুক্তিবাক্যের প্রথম অংশকে কী বলে?নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওহয় X প্রথম হবে না হয় Y প্রথম হসহানুমানে পদের সংখ্যা কয়টি?সব বাদাম হয় স্বাস্থ্যসম্মত, সব কাজু হয় বাদাম;সুতরাং সব কাজু হয় স্বাস্থ্যসম্মত।উদনিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওQ.উদ্দীপকে 'খ' ও 'গ' এর পার্থকনিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওQ. উদ্দীপক 'ক' এর সাথে খ ও গ এঅবরোহ অনুমান কয় প্রকার?উদ্দীপকটি ভালো করে লক্ষ কর এবং প্রশ্নের উত্তর দাও-ΟΥ = শিক্ষার্থীর সংখ্যা, OX = 'উত্তম' ও 'অধম' পদ দুটি কী ধরনের?অন্য পদের সাহায্য ছাড়া বোঝা যায়, এমন পদ হচ্ছে-নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওসৃজন একজন মিষ্টির দোকানদার। মিনিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওসৃজন একজন মিষ্টির দোকানদার। মি

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।