শেয়ারFacebookWhatsApp

যুক্তিবিদ্যা কী?

উত্তর: যুক্তিবিদ্যা হলো ভাষায় প্রকাশিত চিন্তার বিজ্ঞান (Thought of Science)।

HSC Logic 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Logic 1st Paper · সৃজনশীল

যুক্তিবিদ্যা কী?

Mymensingh · 2021

উত্তর

যুক্তিবিদ্যা হলো ভাষায় প্রকাশিত চিন্তার বিজ্ঞান (Thought of Science)।

উত্তর

যুক্তিবিদ্যা শুধু অনুমানমূলক চিন্তা নিয়ে আলোচনা করে । যুক্তিবিদ্যায় 'চিন্তা' বলতে আমরা শুধু অনুমানকেই বুঝে থাকি । অনুমান হলো কোনো জানা বিষয়ের মাধ্যমে অজানা বিষয়কে জানার একটি মানসিক প্রক্রিয়া। আকাশে ঘন কালো মেঘের আড়ম্বর দেখে আমরা অনুমান করি যে ঝড়-বৃষ্টি হবে। সুতরাং সঙ্গতভাবে বলা যেতে পারে— যুক্তিবিদ্যা হলো ভাষায় প্রকাশিত অনুমান সম্বন্ধে একটি বৈজ্ঞানিক আলোচনা ।

উত্তর

ছক-১ এ উল্লেখিত নীতিবিদ্যা, নন্দনতত্ত্ব ও যুক্তিবিদ্যার মাধ্যমে আদর্শনিষ্ঠ বিজ্ঞানের ধারণা পাওয়া যায়।নিচে তা ব্যাখ্যা করা হলো-যে বিজ্ঞান একটি বিশেষ আদর্শের ভিত্তিতে বিশেষ ঘটনাবলি পর্যালোচনা করে তাকে আদর্শমূলক বিজ্ঞান বলে। অর্থাৎ আদর্শমূলক বিজ্ঞান ঘটনাসমষ্টি কেমন হওয়া উচিত সে সম্পর্কে আলোচনা করে। উদ্দীপকে উল্লেখিত নীতিবিদ্যা একটা আদর্শমূলক বিজ্ঞান। কারণ মানুষের আচরণ কেমন হওয়া উচিত সে সম্পর্কে এ বিজ্ঞান আলোচনা করে। অর্থাৎ নীতিবিদ্যা নৈতিক আদর্শের ভিত্তিতে আমাদের কাজের ভালো-মন্দ বিচার করে।তেমনি, নন্দনতত্ত্ব ও যুক্তিবিদ্যা উভয়ই আদর্শমূলক বিজ্ঞান। নন্দনতত্ত্বের আদর্শ হচ্ছে সুন্দরকে আয়ত্ত করা। সৌন্দর্যের আদর্শকে সামনে রেখে নন্দনতত্ত্ব সৌন্দর্য চর্চার নিয়মাবলি আবিষ্কার করে এবং সেগুলো অনুসরণ করে কীভাবে জীবনকে সুন্দর করে গড়ে তোলা যায় তার নির্দেশনা দান করে। আর যুক্তিবিদ্যার আদর্শ হচ্ছে সত্যকে অর্জন করা। সত্যতার আদর্শকে সামনে রেখে যুক্তিবিদ্যা অনুমান বা যুক্তিপদ্ধতি সম্পর্কে নিয়মকানুন প্রণয়ন করে এবং সেগুলোর সাহায্যে যুক্তির সত্যাসত্য বিচার করে। এভাবে যুক্তির নিয়মাবলি সঠিকভাবে প্রয়োগের মাধ্যমে যুক্তিবিদ্যা আমাদের সত্যের সন্ধান পেতে সাহায্য করে।

উত্তর

উদ্দীপকে ছক-২ এ উল্লেখিত 'চিন্তা, যুক্তি ও ভাষা যুক্তিবিদ্যার পরিধির অন্তর্ভুক্ত'— নিচে মন্তব্যটির যথার্থতা মূল্যায়ণ করা হলো-।আমরা যুক্তিবিদ্যা হলো একটি চিন্তার বিজ্ঞান । চিন্তা কথাটি অর্থ অত্যন্ত ব্যাপক । মনোবিজ্ঞানে চিন্তা বলতে স্মৃতি, কল্পনা, অনুমান প্রভৃতি মানসিক প্রক্রিয়াকে বোঝায় । কিন্তু যুক্তিবিদ্যায় চিন্তা বলতে আমরা শুধু অনুমানকেই বুঝি। সুতরাং যুক্তিবিদ্যা অনুমান নিয়েই আলোচনা করে, অপরাপর চিন্তা-পদ্ধতি নিয়ে নয়। ভাষায় প্রকাশিত একটি অনুমানকে বলা হয় যুক্তি। একটি যুক্তি কয়েকটি যুক্তিবাক্য দ্বারা গঠিত। প্রতিটি যুক্তিবাক্যে আবার থাকে দু'টি পদ। সুতরাং যুক্তিবিদ্যা যুক্তির অংশবিশেষ যুক্তিবাক্য ও পদ নিয়েও আলোচনা করে।চিন্তা বা অনুমানের বাহন হলো ভাষা। সঠিক যুক্তি-পদ্ধতি প্রণয়নের ক্ষেত্রে ভাষার সঠিক ব্যবহারের প্রয়োজন। সঠিকভাবে ব্যবহৃত না হলে একইরূপ ভাষা ভিন্নরূপ অর্থে প্রকাশিত হতে পারে। তাছাড়া ভাষায় ব্যবহৃত কোনো কোনো শব্দ একাধিক অর্থ প্রকাশ করতে পারে। ভাষার দ্ব্যর্থকতা ও অস্পষ্টতা পরিহার করে চলা যুক্তিবিদ্যার জন্য খুবই জরুরি।উপরিউক্ত আলোচনা থেকে বলা যায়, যুক্তিবিদ্যা চিন্তা বা অনুমানের স্বরূপ ও আকার নিয়ে আলোচনা করে। তাই চিন্তা, যুক্তি ও ভাষা যুক্তিবিদ্যার পরিধির অন্তর্ভুক্ত।
HSCLogic 1st PaperMymensingh 2021
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.প্রাকল্পিক যুক্তিবাক্যের প্রথম অংশকে কী বলে?

Dinajpur · 2017

  • প্রাকল্পিক যুক্তিবাক্যের প্রথম অংশকে কী বলে?
  • বাক্য
  • পূর্বগ
  • অনুগ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওহয় X প্রথম হবে না হয় Y প্রথম হবে। X প্রথম হয়েছে; সুতরাং Y প্রথম হয়নি।Q. উদ্দীপকের অনুমানটি কোন ধরণের?

Dinajpur · 2017

  • আবর্তন
  • দ্বিকল্প
  • প্রাকল্পিক নিরপেক্ষ সহানুমান
  • বৈকল্পিক নিরপেক্ষ সহানুমান

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.সহানুমানে পদের সংখ্যা কয়টি?

Dinajpur · 2017

  • দুইটি
  • তিনটি
  • চারটি
  • ছয়টি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.সব বাদাম হয় স্বাস্থ্যসম্মত, সব কাজু হয় বাদাম;সুতরাং সব কাজু হয় স্বাস্থ্যসম্মত।উদ্দীপকে উল্লিখিত যুক্তিটি কোন সংস্থানের?

Dinajpur · 2017

  • ১ম সংস্থান
  • ২য় সংস্থান
  • ৩য় সংস্থান
  • ৪র্থ সংস্থান

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওQ.উদ্দীপকে 'খ' ও 'গ' এর পার্থক্য হলো-

Dinajpur · 2017

  • বিভেদক লক্ষণের
  • অবান্তর লক্ষণের
  • উপলক্ষণের
  • বিচ্ছেদ্য অবান্তর লক্ষণের

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওQ. উদ্দীপক 'ক' এর সাথে খ ও গ এর সম্পর্ক কী?

Dinajpur · 2017

  • মধ্যবর্তী উপজাতি
  • আসন্নতম জাতি
  • ক্ষুদ্রতম উপজাতি
  • অবর জাতি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.অবরোহ অনুমান কয় প্রকার?

Dinajpur · 2017

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.উদ্দীপকটি ভালো করে লক্ষ কর এবং প্রশ্নের উত্তর দাও-ΟΥ = শিক্ষার্থীর সংখ্যা, OX = নম্বরের শতকরা হার উদ্দীপকে শিক্ষার্থীর সংখ্যা এবং নম্বরের শতকরা হারের যে সম্পর্ক দেখানো হয়েছে, তা হলো-
i. শিক্ষার্থীর সংখ্যা বাড়লে নম্বরের হার কমে
ii. শিক্ষার্থীর সংখ্যা কমলে নম্বরের হার বাড়ে
iii. শিক্ষার্থীর সংখ্যা বাড়লে নম্বরের হার বাড়েনিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.'উত্তম' ও 'অধম' পদ দুটি কী ধরনের?

Dinajpur · 2017

  • সমজাতীয়
  • বিপরীত
  • বিরুদ্ধ
  • অসম

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.অন্য পদের সাহায্য ছাড়া বোঝা যায়, এমন পদ হচ্ছে-

Dinajpur · 2017

  • সাপেক্ষ পদ
  • বিরুদ্ধ পদ
  • নিরপেক্ষ পদ
  • ব্যহতার্থক পদ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওসৃজন একজন মিষ্টির দোকানদার। মিষ্টি আকর্ষণীয় করার জন্য সে মিষ্টিতে কৃত্রিম রং ব্যবহার করে। তার বন্ধু সবুজ বলল যে, জনস্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর এ ধরনের রং মেশানো যৌক্তিক নয়।Q.সৃজন ও সবুজের কর্মকাণ্ড তুলনা করে পাই-

Dinajpur · 2017

  • দর্শন ও যুক্তিবিদ্যার ধারণা
  • ধর্ম ও যুক্তিবিদ্যার ধারণা
  • ব্যবসা ও নীতিবিদ্যার ধারণা
  • ব্যবসায় নীতিবিদ্যা ও যুক্তিবিদ্যার ধারণা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওসৃজন একজন মিষ্টির দোকানদার। মিষ্টি আকর্ষণীয় করার জন্য সে মিষ্টিতে কৃত্রিম রং ব্যবহার করে। তার বন্ধু সবুজ বলল যে, জনস্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর এ ধরনের রং মেশানো যৌক্তিক নয়।Q. উদ্দীপকে সৃজনের কর্মকান্ডে কোন বিষয়ের প্রতিফলন ঘটেছে?

Dinajpur · 2017

  • যুক্তিবিদ্যা
  • দর্শন
  • ব্যবসায় নীতিবদ্যা
  • সমাজকল্যাণ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

প্রাকল্পিক যুক্তিবাক্যের প্রথম অংশকে কী বলে?নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওহয় X প্রথম হবে না হয় Y প্রথম হসহানুমানে পদের সংখ্যা কয়টি?সব বাদাম হয় স্বাস্থ্যসম্মত, সব কাজু হয় বাদাম;সুতরাং সব কাজু হয় স্বাস্থ্যসম্মত।উদনিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওQ.উদ্দীপকে 'খ' ও 'গ' এর পার্থকনিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওQ. উদ্দীপক 'ক' এর সাথে খ ও গ এঅবরোহ অনুমান কয় প্রকার?উদ্দীপকটি ভালো করে লক্ষ কর এবং প্রশ্নের উত্তর দাও-ΟΥ = শিক্ষার্থীর সংখ্যা, OX = 'উত্তম' ও 'অধম' পদ দুটি কী ধরনের?অন্য পদের সাহায্য ছাড়া বোঝা যায়, এমন পদ হচ্ছে-নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওসৃজন একজন মিষ্টির দোকানদার। মিনিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওসৃজন একজন মিষ্টির দোকানদার। মি

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।