'যুক্তিবিদ্যা মনকে কুসংস্কারমুক্ত করে'- ব্যাখ্যা করো।
উত্তর: যুক্তিবিদ্যার প্রধান আলোচ্য বিষয় হলো যুক্তি। যুক্তিবিদ্যার অধ্যয়নের ফলে মানুষ যুক্তির আলোকে বিচার করার প্রতি আগ্রহী হয়। আর যখন মানুষ যুক্তির আলোকে বিচার করার প্রতি আগ্রহী হয় তখন মানুষের ভেতরের বদ্ধমূল ধারণা দূর হতে থাকে। বিভিন্ন প্রকার অন্ধ বিশ্বাস ও কুসংস্কার এর পরিবর্তে যুক্তিবিদ্যার চর্চা যুক্তিযুক্ত চিন্তা ও ধারণার প্রতি মানুষের মনকে অগ্রসর করে। আর মানুষের মন যখন যুক্তিযুক্ত ভাবনার দিকে অগ্রসর হয় তখন মানুষের মনে কোনো কুসংস্কার থাকেনা। তাই বলা যায়, 'যুক্তিবিদ্যা মনকে কুসংস্কারমুক্ত করে।'
HSC Logic 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Logic 1st Paper · সৃজনশীল
'যুক্তিবিদ্যা মনকে কুসংস্কারমুক্ত করে'- ব্যাখ্যা করো।
উত্তর