শেয়ারFacebookWhatsApp

'Logic [গণিত] শব্দটি কোন ভাষা হতে উৎপত্তি?

উত্তর: যুক্তিবিদ্যার ইংরেজি প্রতিশব্দ 'Logic [গণিত] শব্দটির উৎপত্তি হয়েছে গ্রিক শব্দ 'Logike [গণিত] থেকে।

HSC Logic 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Logic 1st Paper · সৃজনশীল

'Logic শব্দটি কোন ভাষা হতে উৎপত্তি?

উদ্দীপক

রবি, সুমন ও লিসা একাদশ শ্রেণিতে পড়ে। ক্লাসের ফাঁকে আড্ডায় লিসা বলল, "লক্ষ করেছিস? আমাদের পাঠ্যবিষয়গুলোর মধ্যে একটি বিষয় আছে, যেটি আমাদের বাস্তব জীবনে চলার সঠিক নির্দেশনা দিতে পারে।" সুমন বলল, "ঠিক বলেছিস, সেটি আমাদের বিভিন্ন বিষয়ে কর্মপদ্ধতির সন্ধান দেয়।" রবি যোগ করে, "শধু কি তাই! এই বিষয়টি বিজ্ঞানের সাথেও সম্পর্কিত।"

Rajshahi · 2017

উত্তর

যুক্তিবিদ্যার ইংরেজি প্রতিশব্দ 'LogicLogic^{\prime} শব্দটির উৎপত্তি হয়েছে গ্রিক শব্দ 'LogikeLogike^{\prime} থেকে।

উত্তর

কলা (Art) বলতে দক্ষতা, পারদর্শিতা, নৈপুণ্য বা কোনো বিশেষ জ্ঞানকে বাস্তব ক্ষেত্রে প্রয়োগ করার কৌশলকে বোঝায়। কলা হচ্ছে একটি প্রায়োগিক বিদ্যা। এ বিদ্যা কোনো বিশেষ উদ্দেশ্য সাধনের জন্য বৈজ্ঞানিক জ্ঞানকে বাস্তবে প্রয়োগ করার নিয়ম-কানুন ও কৌশল শিক্ষা দেয়। যেমন- শল্যচিকিৎসা বিদ্যা (Surgery) সঠিকভাবে অস্ত্রোপাচার করার নিয়মকানুন ও কৌশল শিক্ষা দেয়।

উত্তর

উদ্দীপকে লিসার বক্তব্যে যুক্তিবিদ্যার আদর্শনিষ্ঠ (Normative) দিকটি প্রকাশিত হয়েছে। এ কারণে তার বক্তব্যটি অবশ্যই যৌক্তিক। যুক্তিবিদ্যা একটি আদর্শনিষ্ঠ বিজ্ঞান। এর মূল আদর্শ হলো সত্যতা। সত্যতার আদর্শের আলোকে যুক্তিবিদ্যা সঠিক চিন্তা পদ্ধতি ও এর নিয়মাবলি নির্ধারণ করে। যেমন- মামলায় জয়লাভের জন্য আদালতে মিথ্যা সাক্ষ্য দেয়া ঠিক নয়। কেননা, এটি সত্যতা তথা যুক্তিবিদ্যার আদর্শের পরিপন্থী। উদ্দীপকের লিসা এমন একটি বিষয়ের কথা বলেছে যেটি আমাদের বাস্তব জীবনে চলার সঠিক নির্দেশনা দিতে পারে। যৌক্তিকভাবেই লিসার বক্তব্যটি যুক্তিবিদ্যার আদর্শনিষ্ঠ দিকের সাথে সাদৃশ্যপূর্ণ। কেননা, যুক্তিবিদ্যাই সত্যতার আদর্শের আলোকে আমাদের বাস্তব জীবনে চলার সঠিক নির্দেশনা প্রদান করে।

উত্তর

হ্যাঁ, সুমন ও রবির বক্তব্যের সাথে আমি একমত। কারণ তাদের বক্তব্যে যুক্তিবিদ্যার ব্যবহারিক দিক এবং রবির বক্তব্যে তাত্ত্বিক দিক ফুটে উঠেছে। যুক্তিবিদ্যায় প্রধানত দু'টি দিক রয়েছে। একটি হলো তাত্ত্বিক বা বিজ্ঞান বিষয়ক দিক এবং অন্যটি হলো ব্যবহারিক দিক। প্রকৃতির কোনো নির্দিষ্ট বিষয় সম্পর্কে বিজ্ঞান আমাদের তাত্ত্বিক জ্ঞান প্রদান করে। আর ব্যবহারিক বা প্রায়োগিক বিদ্যা সে জ্ঞানকে বাস্তবে প্রয়োগ করার কর্মপদ্ধতি ও কৌশল শিক্ষা দেয়। যেমন, তাত্ত্বিক বিজ্ঞান হিসেবে পদার্থবিজ্ঞান পদার্থের গঠন ও প্রকৃতি সম্পর্কে জ্ঞান দান করে। আবার প্রায়োগিক বিদ্যা হিসেবে নৌবিদ্যা আমাদের শেখায় কীভাবে নৌযান চালাতে হবে। উদ্দীপকে সুমন এমন একটি বিষয়ের কথা বলে, যেটি আমাদের বিভিন্ন বিষয়ে কর্মপদ্ধতির সন্ধান দেয়। সুমনের এ বক্তব্য যুক্তিবিদ্যার ব্যবহারিক দিকের সাথে সাদৃশ্যপূর্ণ। আবার রবি বলে, এ বিষয়টি বিজ্ঞানের সাথেও সম্পর্কিত। অর্থাৎ তার বক্তব্য যুক্তিবিদ্যার তাত্ত্বিক দিকের সাথে সাদৃশ্যপূর্ণ। কাজেই বলা যায়, উদ্দীপকে সুমন ও রবির বক্তব্যে যুক্তিবিদ্যার সামগ্রিক দিক প্রকাশিত হয়েছে।
HSCLogic 1st PaperRajshahi 2017
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.প্রাকল্পিক যুক্তিবাক্যের প্রথম অংশকে কী বলে?

Dinajpur · 2017

  • প্রাকল্পিক যুক্তিবাক্যের প্রথম অংশকে কী বলে?
  • বাক্য
  • পূর্বগ
  • অনুগ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওহয় X প্রথম হবে না হয় Y প্রথম হবে। X প্রথম হয়েছে; সুতরাং Y প্রথম হয়নি।Q. উদ্দীপকের অনুমানটি কোন ধরণের?

Dinajpur · 2017

  • আবর্তন
  • দ্বিকল্প
  • প্রাকল্পিক নিরপেক্ষ সহানুমান
  • বৈকল্পিক নিরপেক্ষ সহানুমান

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.সহানুমানে পদের সংখ্যা কয়টি?

Dinajpur · 2017

  • দুইটি
  • তিনটি
  • চারটি
  • ছয়টি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.সব বাদাম হয় স্বাস্থ্যসম্মত, সব কাজু হয় বাদাম;সুতরাং সব কাজু হয় স্বাস্থ্যসম্মত।উদ্দীপকে উল্লিখিত যুক্তিটি কোন সংস্থানের?

Dinajpur · 2017

  • ১ম সংস্থান
  • ২য় সংস্থান
  • ৩য় সংস্থান
  • ৪র্থ সংস্থান

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওQ.উদ্দীপকে 'খ' ও 'গ' এর পার্থক্য হলো-

Dinajpur · 2017

  • বিভেদক লক্ষণের
  • অবান্তর লক্ষণের
  • উপলক্ষণের
  • বিচ্ছেদ্য অবান্তর লক্ষণের

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওQ. উদ্দীপক 'ক' এর সাথে খ ও গ এর সম্পর্ক কী?

Dinajpur · 2017

  • মধ্যবর্তী উপজাতি
  • আসন্নতম জাতি
  • ক্ষুদ্রতম উপজাতি
  • অবর জাতি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.অবরোহ অনুমান কয় প্রকার?

Dinajpur · 2017

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.উদ্দীপকটি ভালো করে লক্ষ কর এবং প্রশ্নের উত্তর দাও-ΟΥ = শিক্ষার্থীর সংখ্যা, OX = নম্বরের শতকরা হার উদ্দীপকে শিক্ষার্থীর সংখ্যা এবং নম্বরের শতকরা হারের যে সম্পর্ক দেখানো হয়েছে, তা হলো-
i. শিক্ষার্থীর সংখ্যা বাড়লে নম্বরের হার কমে
ii. শিক্ষার্থীর সংখ্যা কমলে নম্বরের হার বাড়ে
iii. শিক্ষার্থীর সংখ্যা বাড়লে নম্বরের হার বাড়েনিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.'উত্তম' ও 'অধম' পদ দুটি কী ধরনের?

Dinajpur · 2017

  • সমজাতীয়
  • বিপরীত
  • বিরুদ্ধ
  • অসম

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.অন্য পদের সাহায্য ছাড়া বোঝা যায়, এমন পদ হচ্ছে-

Dinajpur · 2017

  • সাপেক্ষ পদ
  • বিরুদ্ধ পদ
  • নিরপেক্ষ পদ
  • ব্যহতার্থক পদ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওসৃজন একজন মিষ্টির দোকানদার। মিষ্টি আকর্ষণীয় করার জন্য সে মিষ্টিতে কৃত্রিম রং ব্যবহার করে। তার বন্ধু সবুজ বলল যে, জনস্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর এ ধরনের রং মেশানো যৌক্তিক নয়।Q.সৃজন ও সবুজের কর্মকাণ্ড তুলনা করে পাই-

Dinajpur · 2017

  • দর্শন ও যুক্তিবিদ্যার ধারণা
  • ধর্ম ও যুক্তিবিদ্যার ধারণা
  • ব্যবসা ও নীতিবিদ্যার ধারণা
  • ব্যবসায় নীতিবিদ্যা ও যুক্তিবিদ্যার ধারণা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওসৃজন একজন মিষ্টির দোকানদার। মিষ্টি আকর্ষণীয় করার জন্য সে মিষ্টিতে কৃত্রিম রং ব্যবহার করে। তার বন্ধু সবুজ বলল যে, জনস্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর এ ধরনের রং মেশানো যৌক্তিক নয়।Q. উদ্দীপকে সৃজনের কর্মকান্ডে কোন বিষয়ের প্রতিফলন ঘটেছে?

Dinajpur · 2017

  • যুক্তিবিদ্যা
  • দর্শন
  • ব্যবসায় নীতিবদ্যা
  • সমাজকল্যাণ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

প্রাকল্পিক যুক্তিবাক্যের প্রথম অংশকে কী বলে?নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওহয় X প্রথম হবে না হয় Y প্রথম হসহানুমানে পদের সংখ্যা কয়টি?সব বাদাম হয় স্বাস্থ্যসম্মত, সব কাজু হয় বাদাম;সুতরাং সব কাজু হয় স্বাস্থ্যসম্মত।উদনিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওQ.উদ্দীপকে 'খ' ও 'গ' এর পার্থকনিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওQ. উদ্দীপক 'ক' এর সাথে খ ও গ এঅবরোহ অনুমান কয় প্রকার?উদ্দীপকটি ভালো করে লক্ষ কর এবং প্রশ্নের উত্তর দাও-ΟΥ = শিক্ষার্থীর সংখ্যা, OX = 'উত্তম' ও 'অধম' পদ দুটি কী ধরনের?অন্য পদের সাহায্য ছাড়া বোঝা যায়, এমন পদ হচ্ছে-নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওসৃজন একজন মিষ্টির দোকানদার। মিনিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওসৃজন একজন মিষ্টির দোকানদার। মি

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।