শেয়ারFacebookWhatsApp

"প্রশ্নচিহ্নিত বিষয়টির সাথে উল্লিখিত বিষয়সমূহের সম্পর্ক বেশ গভীর।"- উক্তিটি বিশ্লেষণ কর।

উত্তর: উদ্দীপকের প্রশ্নচিহ্নিত বিষয়টি হচ্ছে যুক্তিবিদ্যা। "যুক্তিবিদ্যার সাথে অনুমান, যুক্তি, সত্যতা ও বৈধতার সম্পর্ক বেশ গভীর।"- উক্তিটির বিশ্লেষণ করা হলো-অনুমান, যুক্তি, সত্যতা, বৈধতা এগুলো মূলত যুক্তিবিদ্যার পরিধি। তাই এদের সাথে যুক্তিবিদ্যার সম্পর্ক গভীর। যুক্তিবিদ্যা পরোক্ষ জ্ঞান নিয়ে আলোচনা করে কারণ যুক্তিবিদ্যার প্রধান আলোচ্য বিষয় হচ্ছে অনুমান। যুক্তিবিদ্যার আলোচনায় যথার্থ অনুমানের কোনো স্থান নেই। যুক্তিবিদ্যা কেবল মাত্র যথার্থ অনুমান নিয়ে আলোচনা করে। আবার অনুমানের মধ্যে অবরোহ ও আরোহ অনুমানও যুক্তিবিদ্যার অন্যতম আলোচ্য বিষয়।যুক্তিবিদ্যার আলোচ্য বিষয় হচ্ছে যুক্তি। এ যুক্তি হচ্ছে অনুমানের ভাষায় প্রকাশিত রূপ। একটি যুক্তি কয়েকটি যুক্তিবাক্য দ্বারা গঠিত। প্রতিটি যুক্তিবাক্যে থাকে আবার দুটি পদ- উদ্দেশ্য এবং বিধেয়। এর পাশাপাশি যুক্তিবাক্য এবং পদ নিয়েও আলোচনা করে।।যুক্তিবিদ্যার উদ্দেশ্য হচ্ছে সত্যতা অর্জন করা। সত্যতা দুই প্রকার- রূপগত ও বস্তুগত। মনের দুই বা ততোধিক ধারণার মধ্যে যদি অর্থের দিক থেকে পরস্পর সংগতিপূর্ণ হয় তবে সেই ধারণাই হচ্ছে রূপগত সত্য আর মনের ধারণার সাথে যদি বাস্তবেরও মিল থাকে তবে সেই ধারণাই হচ্ছে বস্তুগত সত্য। পূর্ণাঙ্গ সত্যতা অর্জনের জন্য যুক্তিবিদ্যা উভয় সত্যতার সাথে সম্পৃক্ত।যুক্তিবিদ্যা অবৈধ যুক্তি থেকে বৈধ যুক্তিকে পৃথক করার একটি প্রক্রিয়া। তাই যুক্তিবিদ্যা অবৈধ যুক্তি থেকে বৈধ যুক্তিকে পৃথক করার পদ্ধতি ও তার সহায়ক প্রক্রিয়া নিয়ে আলোচনা করে। এক্ষেত্রে বচনের সত্যতা, যুক্তির বৈধতা যুক্তিবিদ্যার অন্যতম আলোচ্য বিষয়। আর এ বিষয়গুলোর সাথে রয়েছে যুক্তিবিদ্যার গভীর সম্পর্ক। সুতরাং উদ্দীপকের প্রশ্নচিহ্নিত স্থানে নির্দেশিত বিষয় যুক্তিবিদ্যার সাথে উল্লিখিত অনুমান, যুক্তি, সত্যতা ও বৈধতার সম্পর্ক বেশ গভীর। পরিশেষে বলা যায়, 'যুক্তিবিদ্যা উদ্দীপকে উল্লিখিত বিষয়গুলো ওতপ্রোতভাবে জড়িত তাই এদের সাথে যুক্তিবিদ্যার সম্পর্ক অত্যন্ত গভীর'- উক্তিটি যথার্থ।

HSC Logic 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Logic 1st Paper · সৃজনশীল

"প্রশ্নচিহ্নিত বিষয়টির সাথে উল্লিখিত বিষয়সমূহের সম্পর্ক বেশ গভীর।"-…

Sylhet · 2024

উত্তর

যে বিজ্ঞান কোনো আদর্শ বা মানদন্ডের ভিত্তিতে বিষয়বস্তু মূল্যায়ন করে তাকে আদর্শনিষ্ঠ বিজ্ঞান বলা হয়।

উত্তর

গ্রিক দার্শনিক অ্যারিস্টটল যুক্তিবিদ্যার পঠন-পাঠনের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রাখে। যুক্তিবিদ্যা নিয়ে অ্যারিস্টটলের পূর্বেও অনেক যুক্তিবিদ ও দার্শনিক আলোচনা করেছেন। অনেক চিন্তাবিদ যুক্তি ব্যবহারের ক্ষেত্রে উল্লেখযোগ্য নৈপুণ্য দেখিয়েছেন কিন্তু 'যুক্তি' নিয়ে আলাদা একটি পঠন-পাঠন বা বিদ্যার সূচনা হয় অ্যারিস্টটলের মাধ্যমে। তাই অ্যারিস্টটলকে যুক্তিবিদ্যার জনক বলা হয়।

উত্তর

উদ্দীপকে প্রশ্নচিহ্নিত স্থানে নির্দেশিত বিষয়টি হলো যুক্তিবিদ্যা। কেননা, এখানে উপস্থাপিত বিষয়গুলো যুক্তিবিদ্যার বৈশিষ্ট্যের মধ্যে বিদ্যমান।যুক্তিবিদ্যা অবৈধ যুক্তি থেকে বৈধ যুক্তিকে পৃথক করার একটি প্রক্রিয়া। তাই যুক্তিবিদ্যা অবৈধ যুক্তি থেকে বৈধ যুক্তিকে পৃথক করার পদ্ধতি ও তার সহায়ক প্রক্রিয়া নিয়ে আলোচনা করে। যুক্তিবিদ্যার স্বরূপ প্রসঙ্গে আকারগত ও আদর্শনিষ্ঠ বিজ্ঞানের প্রতি ইঙ্গিত করা হয়। আকারগত বৈশিষ্ট্যের দিক থেকে বিশুদ্ধ, যুক্তিবিদ্যা ও বিশুদ্ধ গণিত এক ও অভিন্ন। যুক্তিবিদ্যা আকার নিয়ে আলোচনা করে তাই এটি আকারনিষ্ঠ বিজ্ঞান। আবার যুক্তিবিদ্যা সত্যতাকে আদর্শ হিসেবে গ্রহণ করে যথার্থ চিন্তার সম্ভাব্যতা নির্ধারণ করে। অর্থাৎ যুক্তিবিদ্যার উদ্দেশ্য হচ্ছে সত্যতাকে মানদণ্ড হিসেবে বিবেচনা করে যুক্তির বৈধতা ও অবৈধতা নির্ণয় করা। অনেক যুক্তিবিদ যুক্তিবিদ্যাকে ব্যবহারিক বিজ্ঞান হিসেবেও আখ্যায়িত করেছেন। ব্যবহারিক বিজ্ঞান হচ্ছে সেই বিজ্ঞান, যা কোনো আদর্শ লাভের নিয়ম-পদ্ধতি প্রদান করে। আর বিশেষ কোনো নিয়ম পদ্ধতির মাধ্যমেই সত্যতা লাভ করে আমাদের চিন্তা। এ বিবেচনায় যুক্তিবিদ্যা হচ্ছে ব্যবহারিক বিজ্ঞান। যুক্তিবিদ্যা একটি কলাবিদ্যাও বটে। কেননা যুক্তিবিদ্যা যথার্থ চিন্তার কলাকৌশল শিক্ষা দেয়, যা বিজ্ঞানভিত্তিক। অর্থাৎ যুক্তিবিদ্যা বিজ্ঞান ও কলার সমন্বিত প্রকাশ। আবার যুক্তিবিদ্যা হচ্ছে সেই বিজ্ঞান যা সংজ্ঞায়ন, শ্রেণিবিন্যাসকরণ ও ব্যাখ্যাকরণ সম্পর্কে যথাথথ নিয়ম নির্ধারণ করে। এসব প্রক্রিয়া যথার্থভাবে নিষ্পন্ন করার স্বার্থে প্রত্যেক বিজ্ঞানকে যুক্তিবিদ্যার ওপর নির্ভর করতে হয়। তাই যুক্তিবিদ্যা হচ্ছে সব বিজ্ঞানের বিজ্ঞান। আবার ব্যবহারিক জীবনে যুক্তিবিদ্যা চিন্তা ও তার সহায়ক প্রক্রিয়াসমূহের সাহায্য, আমাদের অনুমানের সত্যাসত্য নির্ণয়ে সহায়তা করে এবং ভ্রান্তি পরিহার করতে শিখায়। তাই যুক্তিবিদ্যা হচ্ছে সকল কলাবিদ্যার কলাবিদ্যা।

উত্তর

উদ্দীপকের প্রশ্নচিহ্নিত বিষয়টি হচ্ছে যুক্তিবিদ্যা। "যুক্তিবিদ্যার সাথে অনুমান, যুক্তি, সত্যতা ও বৈধতার সম্পর্ক বেশ গভীর।"- উক্তিটির বিশ্লেষণ করা হলো-অনুমান, যুক্তি, সত্যতা, বৈধতা এগুলো মূলত যুক্তিবিদ্যার পরিধি। তাই এদের সাথে যুক্তিবিদ্যার সম্পর্ক গভীর। যুক্তিবিদ্যা পরোক্ষ জ্ঞান নিয়ে আলোচনা করে কারণ যুক্তিবিদ্যার প্রধান আলোচ্য বিষয় হচ্ছে অনুমান। যুক্তিবিদ্যার আলোচনায় যথার্থ অনুমানের কোনো স্থান নেই। যুক্তিবিদ্যা কেবল মাত্র যথার্থ অনুমান নিয়ে আলোচনা করে। আবার অনুমানের মধ্যে অবরোহ ও আরোহ অনুমানও যুক্তিবিদ্যার অন্যতম আলোচ্য বিষয়।যুক্তিবিদ্যার আলোচ্য বিষয় হচ্ছে যুক্তি। এ যুক্তি হচ্ছে অনুমানের ভাষায় প্রকাশিত রূপ। একটি যুক্তি কয়েকটি যুক্তিবাক্য দ্বারা গঠিত। প্রতিটি যুক্তিবাক্যে থাকে আবার দুটি পদ- উদ্দেশ্য এবং বিধেয়। এর পাশাপাশি যুক্তিবাক্য এবং পদ নিয়েও আলোচনা করে।।যুক্তিবিদ্যার উদ্দেশ্য হচ্ছে সত্যতা অর্জন করা। সত্যতা দুই প্রকার- রূপগত ও বস্তুগত। মনের দুই বা ততোধিক ধারণার মধ্যে যদি অর্থের দিক থেকে পরস্পর সংগতিপূর্ণ হয় তবে সেই ধারণাই হচ্ছে রূপগত সত্য আর মনের ধারণার সাথে যদি বাস্তবেরও মিল থাকে তবে সেই ধারণাই হচ্ছে বস্তুগত সত্য। পূর্ণাঙ্গ সত্যতা অর্জনের জন্য যুক্তিবিদ্যা উভয় সত্যতার সাথে সম্পৃক্ত।যুক্তিবিদ্যা অবৈধ যুক্তি থেকে বৈধ যুক্তিকে পৃথক করার একটি প্রক্রিয়া। তাই যুক্তিবিদ্যা অবৈধ যুক্তি থেকে বৈধ যুক্তিকে পৃথক করার পদ্ধতি ও তার সহায়ক প্রক্রিয়া নিয়ে আলোচনা করে। এক্ষেত্রে বচনের সত্যতা, যুক্তির বৈধতা যুক্তিবিদ্যার অন্যতম আলোচ্য বিষয়। আর এ বিষয়গুলোর সাথে রয়েছে যুক্তিবিদ্যার গভীর সম্পর্ক। সুতরাং উদ্দীপকের প্রশ্নচিহ্নিত স্থানে নির্দেশিত বিষয় যুক্তিবিদ্যার সাথে উল্লিখিত অনুমান, যুক্তি, সত্যতা ও বৈধতার সম্পর্ক বেশ গভীর। পরিশেষে বলা যায়, 'যুক্তিবিদ্যা উদ্দীপকে উল্লিখিত বিষয়গুলো ওতপ্রোতভাবে জড়িত তাই এদের সাথে যুক্তিবিদ্যার সম্পর্ক অত্যন্ত গভীর'- উক্তিটি যথার্থ।
HSCLogic 1st Paper
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.প্রাকল্পিক যুক্তিবাক্যের প্রথম অংশকে কী বলে?

Dinajpur · 2017

  • প্রাকল্পিক যুক্তিবাক্যের প্রথম অংশকে কী বলে?
  • বাক্য
  • পূর্বগ
  • অনুগ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওহয় X প্রথম হবে না হয় Y প্রথম হবে। X প্রথম হয়েছে; সুতরাং Y প্রথম হয়নি।Q. উদ্দীপকের অনুমানটি কোন ধরণের?

Dinajpur · 2017

  • আবর্তন
  • দ্বিকল্প
  • প্রাকল্পিক নিরপেক্ষ সহানুমান
  • বৈকল্পিক নিরপেক্ষ সহানুমান

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.সহানুমানে পদের সংখ্যা কয়টি?

Dinajpur · 2017

  • দুইটি
  • তিনটি
  • চারটি
  • ছয়টি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.সব বাদাম হয় স্বাস্থ্যসম্মত, সব কাজু হয় বাদাম;সুতরাং সব কাজু হয় স্বাস্থ্যসম্মত।উদ্দীপকে উল্লিখিত যুক্তিটি কোন সংস্থানের?

Dinajpur · 2017

  • ১ম সংস্থান
  • ২য় সংস্থান
  • ৩য় সংস্থান
  • ৪র্থ সংস্থান

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওQ.উদ্দীপকে 'খ' ও 'গ' এর পার্থক্য হলো-

Dinajpur · 2017

  • বিভেদক লক্ষণের
  • অবান্তর লক্ষণের
  • উপলক্ষণের
  • বিচ্ছেদ্য অবান্তর লক্ষণের

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওQ. উদ্দীপক 'ক' এর সাথে খ ও গ এর সম্পর্ক কী?

Dinajpur · 2017

  • মধ্যবর্তী উপজাতি
  • আসন্নতম জাতি
  • ক্ষুদ্রতম উপজাতি
  • অবর জাতি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.অবরোহ অনুমান কয় প্রকার?

Dinajpur · 2017

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.উদ্দীপকটি ভালো করে লক্ষ কর এবং প্রশ্নের উত্তর দাও-ΟΥ = শিক্ষার্থীর সংখ্যা, OX = নম্বরের শতকরা হার উদ্দীপকে শিক্ষার্থীর সংখ্যা এবং নম্বরের শতকরা হারের যে সম্পর্ক দেখানো হয়েছে, তা হলো-
i. শিক্ষার্থীর সংখ্যা বাড়লে নম্বরের হার কমে
ii. শিক্ষার্থীর সংখ্যা কমলে নম্বরের হার বাড়ে
iii. শিক্ষার্থীর সংখ্যা বাড়লে নম্বরের হার বাড়েনিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.'উত্তম' ও 'অধম' পদ দুটি কী ধরনের?

Dinajpur · 2017

  • সমজাতীয়
  • বিপরীত
  • বিরুদ্ধ
  • অসম

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.অন্য পদের সাহায্য ছাড়া বোঝা যায়, এমন পদ হচ্ছে-

Dinajpur · 2017

  • সাপেক্ষ পদ
  • বিরুদ্ধ পদ
  • নিরপেক্ষ পদ
  • ব্যহতার্থক পদ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওসৃজন একজন মিষ্টির দোকানদার। মিষ্টি আকর্ষণীয় করার জন্য সে মিষ্টিতে কৃত্রিম রং ব্যবহার করে। তার বন্ধু সবুজ বলল যে, জনস্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর এ ধরনের রং মেশানো যৌক্তিক নয়।Q.সৃজন ও সবুজের কর্মকাণ্ড তুলনা করে পাই-

Dinajpur · 2017

  • দর্শন ও যুক্তিবিদ্যার ধারণা
  • ধর্ম ও যুক্তিবিদ্যার ধারণা
  • ব্যবসা ও নীতিবিদ্যার ধারণা
  • ব্যবসায় নীতিবিদ্যা ও যুক্তিবিদ্যার ধারণা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওসৃজন একজন মিষ্টির দোকানদার। মিষ্টি আকর্ষণীয় করার জন্য সে মিষ্টিতে কৃত্রিম রং ব্যবহার করে। তার বন্ধু সবুজ বলল যে, জনস্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর এ ধরনের রং মেশানো যৌক্তিক নয়।Q. উদ্দীপকে সৃজনের কর্মকান্ডে কোন বিষয়ের প্রতিফলন ঘটেছে?

Dinajpur · 2017

  • যুক্তিবিদ্যা
  • দর্শন
  • ব্যবসায় নীতিবদ্যা
  • সমাজকল্যাণ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

প্রাকল্পিক যুক্তিবাক্যের প্রথম অংশকে কী বলে?নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওহয় X প্রথম হবে না হয় Y প্রথম হসহানুমানে পদের সংখ্যা কয়টি?সব বাদাম হয় স্বাস্থ্যসম্মত, সব কাজু হয় বাদাম;সুতরাং সব কাজু হয় স্বাস্থ্যসম্মত।উদনিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওQ.উদ্দীপকে 'খ' ও 'গ' এর পার্থকনিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওQ. উদ্দীপক 'ক' এর সাথে খ ও গ এঅবরোহ অনুমান কয় প্রকার?উদ্দীপকটি ভালো করে লক্ষ কর এবং প্রশ্নের উত্তর দাও-ΟΥ = শিক্ষার্থীর সংখ্যা, OX = 'উত্তম' ও 'অধম' পদ দুটি কী ধরনের?অন্য পদের সাহায্য ছাড়া বোঝা যায়, এমন পদ হচ্ছে-নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওসৃজন একজন মিষ্টির দোকানদার। মিনিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওসৃজন একজন মিষ্টির দোকানদার। মি

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।