উদ্দীপকে প্রশ্নচিহ্নিত (?) স্থানে নির্দেশিত বিষয়টির স্বরূপ নির্ণয় কর।
উত্তর: উদ্দীপকে প্রশ্নচিহ্নিত স্থানে নির্দেশিত বিষয়টি হলো যুক্তিবিদ্যা। কেননা, এখানে উপস্থাপিত বিষয়গুলো যুক্তিবিদ্যার বৈশিষ্ট্যের মধ্যে বিদ্যমান।যুক্তিবিদ্যা অবৈধ যুক্তি থেকে বৈধ যুক্তিকে পৃথক করার একটি প্রক্রিয়া। তাই যুক্তিবিদ্যা অবৈধ যুক্তি থেকে বৈধ যুক্তিকে পৃথক করার পদ্ধতি ও তার সহায়ক প্রক্রিয়া নিয়ে আলোচনা করে। যুক্তিবিদ্যার স্বরূপ প্রসঙ্গে আকারগত ও আদর্শনিষ্ঠ বিজ্ঞানের প্রতি ইঙ্গিত করা হয়। আকারগত বৈশিষ্ট্যের দিক থেকে বিশুদ্ধ, যুক্তিবিদ্যা ও বিশুদ্ধ গণিত এক ও অভিন্ন। যুক্তিবিদ্যা আকার নিয়ে আলোচনা করে তাই এটি আকারনিষ্ঠ বিজ্ঞান। আবার যুক্তিবিদ্যা সত্যতাকে আদর্শ হিসেবে গ্রহণ করে যথার্থ চিন্তার সম্ভাব্যতা নির্ধারণ করে। অর্থাৎ যুক্তিবিদ্যার উদ্দেশ্য হচ্ছে সত্যতাকে মানদণ্ড হিসেবে বিবেচনা করে যুক্তির বৈধতা ও অবৈধতা নির্ণয় করা। অনেক যুক্তিবিদ যুক্তিবিদ্যাকে ব্যবহারিক বিজ্ঞান হিসেবেও আখ্যায়িত করেছেন। ব্যবহারিক বিজ্ঞান হচ্ছে সেই বিজ্ঞান, যা কোনো আদর্শ লাভের নিয়ম-পদ্ধতি প্রদান করে। আর বিশেষ কোনো নিয়ম পদ্ধতির মাধ্যমেই সত্যতা লাভ করে আমাদের চিন্তা। এ বিবেচনায় যুক্তিবিদ্যা হচ্ছে ব্যবহারিক বিজ্ঞান। যুক্তিবিদ্যা একটি কলাবিদ্যাও বটে। কেননা যুক্তিবিদ্যা যথার্থ চিন্তার কলাকৌশল শিক্ষা দেয়, যা বিজ্ঞানভিত্তিক। অর্থাৎ যুক্তিবিদ্যা বিজ্ঞান ও কলার সমন্বিত প্রকাশ। আবার যুক্তিবিদ্যা হচ্ছে সেই বিজ্ঞান যা সংজ্ঞায়ন, শ্রেণিবিন্যাসকরণ ও ব্যাখ্যাকরণ সম্পর্কে যথাথথ নিয়ম নির্ধারণ করে। এসব প্রক্রিয়া যথার্থভাবে নিষ্পন্ন করার স্বার্থে প্রত্যেক বিজ্ঞানকে যুক্তিবিদ্যার ওপর নির্ভর করতে হয়। তাই যুক্তিবিদ্যা হচ্ছে সব বিজ্ঞানের বিজ্ঞান। আবার ব্যবহারিক জীবনে যুক্তিবিদ্যা চিন্তা ও তার সহায়ক প্রক্রিয়াসমূহের সাহায্য, আমাদের অনুমানের সত্যাসত্য নির্ণয়ে সহায়তা করে এবং ভ্রান্তি পরিহার করতে শিখায়। তাই যুক্তিবিদ্যা হচ্ছে সকল কলাবিদ্যার কলাবিদ্যা।
HSC Logic 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Logic 1st Paper · সৃজনশীল
উদ্দীপকে প্রশ্নচিহ্নিত (?) স্থানে নির্দেশিত বিষয়টির স্বরূপ নির্ণয় কর।
Sylhet · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর