শেয়ারFacebookWhatsApp

উদ্দীপকের দ্বিতীয় বাক্যে কি যুক্তিবিদ্যার স্বরূপ সম্পূর্ণভাবে প্রতিফলিত হয়েছে? তোমার মতের পক্ষে যুক্তি দাও।

উত্তর: উদ্দীপকের দ্বিতীয় বাক্যে যুক্তিবিদ্যার শুধু ব্যবহারিক দিকের প্রতিফলন ঘটেছে বিধায় যুক্তিবিদ্যার স্বরূপ সম্পূর্ণভাবে প্রতিফলিত হয়নি। যুক্তিবিদ্যার দুটি প্রধান দিক হলো- তত্ত্বমূলক বা বিজ্ঞান বিষয়ক দিক এবং ব্যবহারিক বা কলা বিষয়ক দিক। কোনো সাধারণ নিয়মের ভিত্তিতে প্রকৃতির একটি বিশেষ বিষয়ের সুশৃঙ্খল ও সুসংবদ্ধ আলোচনা হচ্ছে বিজ্ঞান। অর্থাৎ বিজ্ঞান কোনো নির্দিষ্ট বিষয় সম্পর্কে তাত্ত্বিক জ্ঞান প্রদান করে। তবে এর একটি ব্যবহারিক দিকও আছে। যুক্তিবিদ্যা যেসব নিয়ম-কানুন প্রণয়ন করে সেগুলোকে আমাদের চিন্তা জগতের বাস্তব ক্ষেত্রে ব্যবহার করে সত্যতাকে অর্জন করার ব্যাপারে আমাদেরকে সহায়তা করে। কাজেই এটি একটি কলাও বটে। উদ্দীপকের দ্বিতীয় বাক্যে বলা হয়েছে, 'এ. আই. বাস্তবে প্রয়োগের ক্ষেত্রে এখন প্রযুক্তি কোম্পানিগুলো হুমড়ি খেয়ে পড়েছে।' এই বাক্যের মাধ্যমে বিজ্ঞানের প্রায়োগিক বা ব্যবহারিক দিক হিসেবে কলাবিদ্যার দিকটি প্রকাশ পেয়েছে। অর্থাৎ এখানে বিজ্ঞানের তাত্ত্বিক দিকটি উপেক্ষা করে শুধু ব্যবহারিক দিকটির প্রতি গুরুত্বারোপ করা হয়েছে। তাই বলা যায়, উদ্দীপকের দ্বিতীয় বাক্যে যুক্তিবিদ্যার স্বরূপ সম্পূর্ণভাবে প্রতিফলিত হয়নি।

HSC Logic 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Logic 1st Paper · সৃজনশীল

উদ্দীপকের দ্বিতীয় বাক্যে কি যুক্তিবিদ্যার স্বরূপ সম্পূর্ণভাবে প্রতি…

উদ্দীপক

কৃত্রিম বুদ্ধিমত্তা বা এ. আই. বিজ্ঞানী জেফ্রি হিনটন তথ্যপ্রযুক্তির এই খাতকে উন্নত করতে প্রচুর মেধা ব্যয় করেন। আর এটি বাস্তবে প্রয়োগের ক্ষেত্রে এখন প্রযুক্তি কোম্পানিগুলো হুমড়ি খেয়ে পড়েছে।

ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজ · 2025

উত্তর

যুক্তিবিদ্যার জনক হলেন গ্রিক দার্শনিক এরিস্টটল।

উত্তর

যযুক্তিবিদ্যার আলোচ্য বিষয় আকারগত সত্যতার ওপর প্রতিষ্ঠিত। এ কারণে যুক্তিবিদ্যাকে আকারগত বিজ্ঞান (Formal Science) বলা হয়। যে শাস্ত্র তার আলোচ্য বিষয়ের আকার নিয়ে আলোচনা করে তাকে আকারগত বিজ্ঞান বলে। যেমন- গণিত, পরিসংখ্যান, কম্পিউটার বিজ্ঞান প্রভৃতি হলো আকারগত বিজ্ঞান। এ হিসেবে যুক্তিবিদ্যাকেও আকারগত বিজ্ঞান বলা হয়। কেননা, অবরোহ (Deductive) যুক্তিবিদ্যার প্রধান লক্ষ্য হচ্ছে আকারগত সত্যতা লাভ করা। এছাড়া আরোহ (Inductive) যুক্তিবিদ্যাও বস্তুগত সত্যতা অর্জনের পাশাপাশি আকারগত সত্যতার ওপরু বিশেষ গুরুত্বারোপ করে। এ কারণে ব্রিটিশ যুক্তিবিদ উইলিয়াম হ্যামিলটন (William Hamilton) বলেন, 'যুক্তিবিদ্যা হলো চিন্তার আকারগত নিয়মাবলি সম্পর্কিত বিজ্ঞান'।

উত্তর

জেফ্রি হিনটনের কাজটির সাথে যুক্তিবিদ্যার বিজ্ঞানের স্বরূপগত বিষয়ের মিল রয়েছে। কোনো সাধারণ নিয়মের ভিত্তিতে প্রকৃতির একটি বিশেষ বিভাগ সম্বন্ধে সুনিশ্চিত, সুশৃঙ্খল ও সুসংবদ্ধ জ্ঞানকে বিজ্ঞান বলে। অর্থাৎ বিজ্ঞান কোনো নির্দিষ্ট বিষয় সম্বন্ধে তাত্ত্বিক জ্ঞান প্রদান করে। যেমন-পদার্থবিজ্ঞান পদার্থের গঠন ও প্রকৃতি সম্বন্ধে আলোচনা করে। এর মাধ্যমে আমরা পদার্থ সম্পর্কে তাত্ত্বিক জ্ঞান অর্জন করি। যুক্তিবিদ্যা অনুরূপ চিন্তা সম্পর্কিত কতগুলো সাধারণ নিয়ম প্রণয়নের মাধ্যমে যৌক্তিক সত্যতা অর্জনের চেষ্টা করে। উদ্দীপকের প্রথম বাক্যে বলা হয়েছে, 'কৃত্রিম বুদ্ধিমত্তা বা এ. আই. বিজ্ঞানী জেফ্রি হিনটন তথ্যপ্রযুক্তির খাতকে উন্নত করতে প্রচুর মেধা ব্যয় করেন।' অর্থাৎ বিজ্ঞানী জেফ্রি হিনটন কর্তৃক তথ্যপ্রযুক্তি খাতে মেধা ব্যয় করাকে যুক্তিবিদ্যার তাত্ত্বিক বা বিজ্ঞানের দিকটিকেই নির্দেশ করে। কেননা যুক্তিবিদ্যা অনুমান বা যুক্তি পদ্ধতি সম্পর্কে কতগুলো নিয়ম প্রণয়ন করে এবং সেগুলো সম্পর্কে আমাদেরকে জ্ঞান দান করে। এ হিসেবে যুক্তিবিদ্যা একটি তত্ত্বগত বিজ্ঞান।

উত্তর

উদ্দীপকের দ্বিতীয় বাক্যে যুক্তিবিদ্যার শুধু ব্যবহারিক দিকের প্রতিফলন ঘটেছে বিধায় যুক্তিবিদ্যার স্বরূপ সম্পূর্ণভাবে প্রতিফলিত হয়নি। যুক্তিবিদ্যার দুটি প্রধান দিক হলো- তত্ত্বমূলক বা বিজ্ঞান বিষয়ক দিক এবং ব্যবহারিক বা কলা বিষয়ক দিক। কোনো সাধারণ নিয়মের ভিত্তিতে প্রকৃতির একটি বিশেষ বিষয়ের সুশৃঙ্খল ও সুসংবদ্ধ আলোচনা হচ্ছে বিজ্ঞান। অর্থাৎ বিজ্ঞান কোনো নির্দিষ্ট বিষয় সম্পর্কে তাত্ত্বিক জ্ঞান প্রদান করে। তবে এর একটি ব্যবহারিক দিকও আছে। যুক্তিবিদ্যা যেসব নিয়ম-কানুন প্রণয়ন করে সেগুলোকে আমাদের চিন্তা জগতের বাস্তব ক্ষেত্রে ব্যবহার করে সত্যতাকে অর্জন করার ব্যাপারে আমাদেরকে সহায়তা করে। কাজেই এটি একটি কলাও বটে। উদ্দীপকের দ্বিতীয় বাক্যে বলা হয়েছে, 'এ. আই. বাস্তবে প্রয়োগের ক্ষেত্রে এখন প্রযুক্তি কোম্পানিগুলো হুমড়ি খেয়ে পড়েছে।' এই বাক্যের মাধ্যমে বিজ্ঞানের প্রায়োগিক বা ব্যবহারিক দিক হিসেবে কলাবিদ্যার দিকটি প্রকাশ পেয়েছে। অর্থাৎ এখানে বিজ্ঞানের তাত্ত্বিক দিকটি উপেক্ষা করে শুধু ব্যবহারিক দিকটির প্রতি গুরুত্বারোপ করা হয়েছে। তাই বলা যায়, উদ্দীপকের দ্বিতীয় বাক্যে যুক্তিবিদ্যার স্বরূপ সম্পূর্ণভাবে প্রতিফলিত হয়নি।
HSCLogic 1st Paper
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.প্রাকল্পিক যুক্তিবাক্যের প্রথম অংশকে কী বলে?

Dinajpur · 2017

  • প্রাকল্পিক যুক্তিবাক্যের প্রথম অংশকে কী বলে?
  • বাক্য
  • পূর্বগ
  • অনুগ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওহয় X প্রথম হবে না হয় Y প্রথম হবে। X প্রথম হয়েছে; সুতরাং Y প্রথম হয়নি।Q. উদ্দীপকের অনুমানটি কোন ধরণের?

Dinajpur · 2017

  • আবর্তন
  • দ্বিকল্প
  • প্রাকল্পিক নিরপেক্ষ সহানুমান
  • বৈকল্পিক নিরপেক্ষ সহানুমান

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.সহানুমানে পদের সংখ্যা কয়টি?

Dinajpur · 2017

  • দুইটি
  • তিনটি
  • চারটি
  • ছয়টি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.সব বাদাম হয় স্বাস্থ্যসম্মত, সব কাজু হয় বাদাম;সুতরাং সব কাজু হয় স্বাস্থ্যসম্মত।উদ্দীপকে উল্লিখিত যুক্তিটি কোন সংস্থানের?

Dinajpur · 2017

  • ১ম সংস্থান
  • ২য় সংস্থান
  • ৩য় সংস্থান
  • ৪র্থ সংস্থান

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওQ.উদ্দীপকে 'খ' ও 'গ' এর পার্থক্য হলো-

Dinajpur · 2017

  • বিভেদক লক্ষণের
  • অবান্তর লক্ষণের
  • উপলক্ষণের
  • বিচ্ছেদ্য অবান্তর লক্ষণের

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওQ. উদ্দীপক 'ক' এর সাথে খ ও গ এর সম্পর্ক কী?

Dinajpur · 2017

  • মধ্যবর্তী উপজাতি
  • আসন্নতম জাতি
  • ক্ষুদ্রতম উপজাতি
  • অবর জাতি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.অবরোহ অনুমান কয় প্রকার?

Dinajpur · 2017

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.উদ্দীপকটি ভালো করে লক্ষ কর এবং প্রশ্নের উত্তর দাও-ΟΥ = শিক্ষার্থীর সংখ্যা, OX = নম্বরের শতকরা হার উদ্দীপকে শিক্ষার্থীর সংখ্যা এবং নম্বরের শতকরা হারের যে সম্পর্ক দেখানো হয়েছে, তা হলো-
i. শিক্ষার্থীর সংখ্যা বাড়লে নম্বরের হার কমে
ii. শিক্ষার্থীর সংখ্যা কমলে নম্বরের হার বাড়ে
iii. শিক্ষার্থীর সংখ্যা বাড়লে নম্বরের হার বাড়েনিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.'উত্তম' ও 'অধম' পদ দুটি কী ধরনের?

Dinajpur · 2017

  • সমজাতীয়
  • বিপরীত
  • বিরুদ্ধ
  • অসম

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.অন্য পদের সাহায্য ছাড়া বোঝা যায়, এমন পদ হচ্ছে-

Dinajpur · 2017

  • সাপেক্ষ পদ
  • বিরুদ্ধ পদ
  • নিরপেক্ষ পদ
  • ব্যহতার্থক পদ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওসৃজন একজন মিষ্টির দোকানদার। মিষ্টি আকর্ষণীয় করার জন্য সে মিষ্টিতে কৃত্রিম রং ব্যবহার করে। তার বন্ধু সবুজ বলল যে, জনস্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর এ ধরনের রং মেশানো যৌক্তিক নয়।Q.সৃজন ও সবুজের কর্মকাণ্ড তুলনা করে পাই-

Dinajpur · 2017

  • দর্শন ও যুক্তিবিদ্যার ধারণা
  • ধর্ম ও যুক্তিবিদ্যার ধারণা
  • ব্যবসা ও নীতিবিদ্যার ধারণা
  • ব্যবসায় নীতিবিদ্যা ও যুক্তিবিদ্যার ধারণা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওসৃজন একজন মিষ্টির দোকানদার। মিষ্টি আকর্ষণীয় করার জন্য সে মিষ্টিতে কৃত্রিম রং ব্যবহার করে। তার বন্ধু সবুজ বলল যে, জনস্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর এ ধরনের রং মেশানো যৌক্তিক নয়।Q. উদ্দীপকে সৃজনের কর্মকান্ডে কোন বিষয়ের প্রতিফলন ঘটেছে?

Dinajpur · 2017

  • যুক্তিবিদ্যা
  • দর্শন
  • ব্যবসায় নীতিবদ্যা
  • সমাজকল্যাণ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

প্রাকল্পিক যুক্তিবাক্যের প্রথম অংশকে কী বলে?নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওহয় X প্রথম হবে না হয় Y প্রথম হসহানুমানে পদের সংখ্যা কয়টি?সব বাদাম হয় স্বাস্থ্যসম্মত, সব কাজু হয় বাদাম;সুতরাং সব কাজু হয় স্বাস্থ্যসম্মত।উদনিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওQ.উদ্দীপকে 'খ' ও 'গ' এর পার্থকনিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওQ. উদ্দীপক 'ক' এর সাথে খ ও গ এঅবরোহ অনুমান কয় প্রকার?উদ্দীপকটি ভালো করে লক্ষ কর এবং প্রশ্নের উত্তর দাও-ΟΥ = শিক্ষার্থীর সংখ্যা, OX = 'উত্তম' ও 'অধম' পদ দুটি কী ধরনের?অন্য পদের সাহায্য ছাড়া বোঝা যায়, এমন পদ হচ্ছে-নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওসৃজন একজন মিষ্টির দোকানদার। মিনিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওসৃজন একজন মিষ্টির দোকানদার। মি

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।