দৃশ্যকল্প-১ এ কোন যুক্তিবিদের ধারণা এসেছে? ব্যাখ্যা করো।
উত্তর: দৃশ্যকল্প-১ এ যুক্তিবিদ্যা সম্পর্কে গ্রিক যুক্তিবিদ এরিস্টটলের ধারণা এসেছে। যুক্তিবিদ্যা সম্পর্কে এরিস্টটলের ধারণার মূলভান্ডার হলো 'অর্গানন' (Organon) নামক গ্রন্থ। এরিস্টটলের মতে, 'যুক্তিবিদ্যা' হলো চিন্তার বিজ্ঞান বা বিদ্যা। চিন্তার আকার ও উপাত্ত নিয়ে আলোচনা করা যুক্তিবিদ্যার কাজ। এরিস্টটলের মতে, জ্ঞান আহরণের ভিত্তি হলো চিন্তা। তাই চিন্তা পদ্ধতি সঠিক না হলে অর্থাৎ সঠিকভাবে চিন্তা করতে না পারলে * যথার্থ জ্ঞান অন্বেষণ করা সম্ভব নয়। আর এ কারণেই চিন্তা প্রক্রিয়াকে সঠিক করার জন্য একটি স্বতন্ত্র বিদ্যা বা বিজ্ঞান প্রয়োজন। যুক্তিবিদ্যা হলো সেই বিদ্যা বা বিজ্ঞান। উদ্দীপকের দৃশ্যকল্প-১ এর আলোকে বলা যায়, এরিস্টটল চিন্তার বিজ্ঞান হিসেবে যুক্তিবিদ্যাকে সকল বিজ্ঞানের ভিত্তি বলেছেন। তিনি যুক্তিবিদ্যাকে প্রকৃত জ্ঞান অর্জনের আবশ্যিক পদ্ধতি প্রদানকারী বিদ্যা বলে মনে করতেন। তিনি বলেন, 'জ্ঞান পদ্ধতির নির্দেশ প্রদান করাই হলো যুক্তিবিদ্যার মূল কাজ।' বস্তুত 'যুক্তি' নিয়ে আলাদা একটি পাঠপ্রক্রিয়া বা বিষয়ের প্রাথমিক সূচনা হয় এরিস্টটলের মাধ্যমে। এ কারণে এরিস্টটলকে যুক্তিবিদ্যার জনক বলা হয়ে থাকে।
HSC Logic 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Logic 1st Paper · সৃজনশীল
দৃশ্যকল্প-১ এ কোন যুক্তিবিদের ধারণা এসেছে? ব্যাখ্যা করো।
উদ্দীপক
ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজ · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর