জেফ্রি হিনটনের কাজটির সাথে যুক্তিবিদ্যার প্রকৃতির কোন বিষয়ের মিল রয়েছে? ব্যাখ্যা করো।
উত্তর: জেফ্রি হিনটনের কাজটির সাথে যুক্তিবিদ্যার বিজ্ঞানের স্বরূপগত বিষয়ের মিল রয়েছে। কোনো সাধারণ নিয়মের ভিত্তিতে প্রকৃতির একটি বিশেষ বিভাগ সম্বন্ধে সুনিশ্চিত, সুশৃঙ্খল ও সুসংবদ্ধ জ্ঞানকে বিজ্ঞান বলে। অর্থাৎ বিজ্ঞান কোনো নির্দিষ্ট বিষয় সম্বন্ধে তাত্ত্বিক জ্ঞান প্রদান করে। যেমন-পদার্থবিজ্ঞান পদার্থের গঠন ও প্রকৃতি সম্বন্ধে আলোচনা করে। এর মাধ্যমে আমরা পদার্থ সম্পর্কে তাত্ত্বিক জ্ঞান অর্জন করি। যুক্তিবিদ্যা অনুরূপ চিন্তা সম্পর্কিত কতগুলো সাধারণ নিয়ম প্রণয়নের মাধ্যমে যৌক্তিক সত্যতা অর্জনের চেষ্টা করে। উদ্দীপকের প্রথম বাক্যে বলা হয়েছে, 'কৃত্রিম বুদ্ধিমত্তা বা এ. আই. বিজ্ঞানী জেফ্রি হিনটন তথ্যপ্রযুক্তির খাতকে উন্নত করতে প্রচুর মেধা ব্যয় করেন।' অর্থাৎ বিজ্ঞানী জেফ্রি হিনটন কর্তৃক তথ্যপ্রযুক্তি খাতে মেধা ব্যয় করাকে যুক্তিবিদ্যার তাত্ত্বিক বা বিজ্ঞানের দিকটিকেই নির্দেশ করে। কেননা যুক্তিবিদ্যা অনুমান বা যুক্তি পদ্ধতি সম্পর্কে কতগুলো নিয়ম প্রণয়ন করে এবং সেগুলো সম্পর্কে আমাদেরকে জ্ঞান দান করে। এ হিসেবে যুক্তিবিদ্যা একটি তত্ত্বগত বিজ্ঞান।
HSC Logic 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Logic 1st Paper · সৃজনশীল
জেফ্রি হিনটনের কাজটির সাথে যুক্তিবিদ্যার প্রকৃতির কোন বিষয়ের মিল রয়…
উদ্দীপক
ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজ · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর