দৃশ্যকল্প-২ এ কি যুক্তিবিদ্যার সামগ্রিক দিকটি ফুটে উঠেছে? মতামত দাও।
উত্তর: হ্যাঁ, আমি মনে করি দৃশ্যকল্প-২ এ যুক্তিবিদ্যার সামগ্রিক দিক তথা বিজ্ঞান ও কলাবিদ্যার উভয় দিক ফুটে উঠেছে। যুক্তিবিদ্যা হলো বিজ্ঞান ও কলা। বিজ্ঞান সাধারণত নিয়মাবলির তত্ত্বগত জ্ঞান দান করে। ফলিত কলা এ তত্ত্বগত জ্ঞান বাস্তবক্ষেত্রে প্রয়োগ করতে শেখায়। কলাবিদ্যা বিশেষ কোনো উদ্দেশ্য সাধনের জন্য আমাদের বৈজ্ঞানিক জ্ঞানকে বাস্তবক্ষেত্রে প্রয়োগ করার প্রয়োজনীয় নিয়মাবলি শিক্ষা দেয়। যেমন- নৌবিদ্যা শেখায় কীভাবে নৌযান পরিচালনা করতে হবে, শৈল্য চিকিৎসাবিদ্যা শেখায় কীভাবে অস্ত্রোপচার করতে হবে। এভাবে কলাবিদ্যা বিজ্ঞানের জ্ঞানকে ব্যবহারিক ক্ষেত্রে প্রয়োগ করতে শেখায়। অর্থাৎ বিজ্ঞান আমাদের তাত্ত্বিক জ্ঞান শিক্ষা দেয় আর কলাবিদ্যা, শিক্ষা দেয় এই জ্ঞানের মাধ্যমে কোন কিছু উৎপাদন করতে এবং বাস্তব ক্ষেত্রে প্রয়োগ করে ফলাফল অর্জন করতে। দৃশ্যকল্প-২ এ বর্ণিত আহনাফের চিকিৎসাবিদ্যা বিষয়ক পড়াশোনা বা জ্ঞান হলো যুক্তিবিদ্যার বিজ্ঞানের দিক। এরপর পড়াশোনা শেষে গ্রামে দাতব্য চিকিৎসালয় খুলে সেখানে বিভিন্ন রোগের চিকিৎসা দেওয়ার ঘটনা কলাবিদ্যার দিককে নির্দেশ করে । যুক্তিবিদ্যা হলো একটি ব্যবহারিক বিজ্ঞান। এ জন্য যুক্তিবিদ্যায় তত্ত্ব ও প্রয়োগ উভয়ই বিদ্যমান। দৃশ্যকল্প-২ এ আহনাফের কর্মকাণ্ডে জ্ঞান ও প্রয়োগ উভয়ই লক্ষ্য করা যায়। অর্থাৎ তার কর্মকাণ্ডে যুক্তিবিদ্যার সামগ্রিক দিক ফুটে উঠেছে।
HSC Logic 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Logic 1st Paper · সৃজনশীল
দৃশ্যকল্প-২ এ কি যুক্তিবিদ্যার সামগ্রিক দিকটি ফুটে উঠেছে? মতামত দাও।
উদ্দীপক
চট্টগ্রাম কলেজ · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর