স্বাধীন বাংলাদেশের শিক্ষা ব্যবস্থার দ্বারা যুক্তিবিদ্যার কোন যুগকে নির্দেশ করে? ব্যাখ্যা করো।
উত্তর: স্বাধীন বাংলাদেশের শিক্ষা ব্যবস্থার দ্বারা যুক্তিবিদ্যার আধুনিক যুগকে (১৪০১-১৯৩১ খ্রি.) নির্দেশ করে।যুক্তিবিদ্যার আলোচনা প্রাচীনকাল থেকে শুরু করে সমকালীন যুগ পর্যন্ত চারটি ভিন্ন পর্যায়ে বিকশিত। রেনেসাঁ পরবর্তী সময়ে যুক্তিবিদ্যা তথা দর্শনের ইতিহাস 'আধুনিক যুগ' বলে বিবেচিত। এই যুগের প্রথম উল্লেখযোগ্য দার্শনিক হলেন ফ্রান্সিস বেকন (১৫৬১-১৬২৬ খ্রি.)। ১৬২০ সালে তার 'Novum Organum [গণিত] (The New Organon) গ্রন্থটি প্রকাশিত হয়। ফরাসি দার্শনিক অ্যান্টোনি আরনল্ড (১৬১২-১৬৯৪ খ্রি.) এবং পিয়ের নিকোলি (১৬২৫-১৬৯৫ খ্রি.) 'Logic, or the Art of Thinking [গণিত] নার্মে একটি গ্রন্থ প্রকাশ করেন। এটি পরবর্তীতে 'Port Royal Logic [গণিত] নামে পরিচিত হয়। উনিশ শতক পর্যন্ত এটি যুক্তিবিদ্যার ক্ষেত্রে ব্যাপক প্রভাবশালী পাঠ্যবই বলে বিবেচিত হতো। এছাড়াও জন স্টুয়ার্ট মিলের (১৮০৬-১৮৭৩) 'A System of Logic [গণিত] ও জার্মান দার্শনিক হেগেলের (১৭৭০-১৮৩১) 'Science of Logia [গণিত] আধুনিক যুগের যুক্তিবিদ্যায় প্রভাব ফেলতে সক্ষম হয়। এই যুগটি মূলত প্রচলিত যুক্তিবিদ্যার পাঠ্যবই প্রণয়নের যুগ হিসেবে চিহ্নিত হয়ে আছে। উদ্দীপকে দেখতে পাই, আগের যুগে পাঠশালায় পণ্ডিতদের সাহায্যে, এরপর ব্রিটিশ ও পাকিস্তান আমলে ধর্মীয় প্রতিষ্ঠানের মাধ্যমে, এরপর স্বাধীন বাংলাদেশ হবার পর সনাতনী শিক্ষানীতি অনুযায়ী প্রশ্নপত্র প্রণয়নের মাধ্যমে এবং অবশেষে সৃজনশীল পদ্ধতির শিক্ষা প্রদানের মাধ্যমে শিক্ষার্থীদের মেধা যাচাই যুক্তিবিদ্যার ক্রমবিকাশের চারটি যুগকে নির্দেশ করে। তাই বলা যায়, স্বাধীন বাংলাদেশ হবার পর সনাতনী শিক্ষানীতি অনুযায়ী প্রশ্নপত্র প্রণয়ন হলো যুক্তিবিদ্যার আধুনিক যুগ।
HSC Logic 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Logic 1st Paper · সৃজনশীল
স্বাধীন বাংলাদেশের শিক্ষা ব্যবস্থার দ্বারা যুক্তিবিদ্যার কোন যুগকে …
উদ্দীপক
নটরডেম কলেজ · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর