দৃশ্যকল্প-১ ও ২ এর আলোকে যুক্তিবিদ্যার স্বরূপ বিশ্লেষণ করো।
উত্তর: দৃশ্যকল্প-১ ও ২ এর আলোকে যুক্তিবিদ্যা হলো একাধারে বিজ্ঞান ও কলা উভয়ই। দৃশ্যকল্প-১ এ 'প্রাকৃতিক পরিবেশ, বিশেষ বিষয়বস্তু, সুনির্দিষ্ট আলোচনা' এই বিষয়গুলো উপস্থাপন করা হয়েছে। এ বিষয়গুলো যুক্তিবিদ্যার বিজ্ঞানের দিক নির্দেশ করে। আর দৃশ্যকল্প-২ এর 'দক্ষতা, বিশেষ বিষয়বস্তু, বাস্তব প্রয়োগ' বিষয়গুলো যুক্তিবিদ্যার কলাবিদ্যাকে নির্দেশ করে। তাই দৃশ্যকল্প-১ ও ২ এর মাধ্যমে যুক্তিবিদ্যার স্বরূপের বিজ্ঞান ও কলাবিদ্যা উভয় দিকই নির্দেশিত হয়েছে। প্রকৃতির কোনো বিভাগ সম্পর্কে সুনির্দিষ্ট ও সুশৃঙ্খল জ্ঞানকে বিজ্ঞান বলে। যুক্তিবিদ্যার বিজ্ঞানের মতো নির্দিষ্ট বিষয়বস্তু রয়েছে। বিজ্ঞানের মতো যুক্তিবিদ্যার আলোচ্য বিষয়সমূহ সুশৃঙ্খল এবং সুসংবদ্ধ। যুক্তিবিদ্যা তার নিজস্ব বিষয়বস্তুর আলোকে সুশৃঙ্খল ও সুসংবদ্ধ তাত্ত্বিক জ্ঞান দান করে। তাই যুক্তিবিদ্যা একটি বিজ্ঞান। আবার, যুক্তিবিদ্যা আকারগত বিজ্ঞান হিসেবে যুক্তির বৈধতা অবৈধতা নির্ণয়ের জন্য কিছু নিয়ম-কানুন শিক্ষা দেয়। যুক্তির এসকল নিয়ম-কানুন বাস্তবে প্রয়োগযোগ্য। আর যখন কোনো নিয়ম-কানুন ও দক্ষতা বাস্তবে প্রয়োগ করা হয় তখন তাকে কলাবিদ্যা বলা হয়। তাই এদিক থেকে যুক্তিবিদ্যা একটি কলাবিদ্যা। আলোচনা শেষে তাই বলা যায়, যুক্তিবিদ্যা বিষয়টি বিশ্লেষণ করলে এর মধ্যে বিজ্ঞান ও কলা উভয় প্রকার স্বরূপই প্রকাশিত হয়।
HSC Logic 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Logic 1st Paper · সৃজনশীল
দৃশ্যকল্প-১ ও ২ এর আলোকে যুক্তিবিদ্যার স্বরূপ বিশ্লেষণ করো।
উদ্দীপক
নটরডেম কলেজ · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর