উদ্দীপকের মিষ্টির বক্তব্য যুক্তিবিদ্যার কোন বিষয়কে নির্দেশ করে? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকের মিষ্টির বক্তব্য যুক্তিবিদ্যার বিজ্ঞানের বিষয়কে নির্দেশ করে। ব্যাখ্যা করা হলো- মিষ্টি যেভাবে বক্তব্য দিয়েছে, তার সাথে যুক্তিবিদ্যার বিজ্ঞানের দিকের সাদৃশ্য রয়েছে। যুক্তিবিদ্যা যুক্তিসংক্রান্ত বিজ্ঞান। তাই যুক্তিবিদ্যার মূল আলোচ্য বিষয় হলো যুক্তি। যুক্তিবিদ্যাকে বিভিন্ন দিক থেকে সংজ্ঞায়িত করা হয়ে থাকে। যুক্তিবিদ্যার প্রকৃতি পর্যালোচনা করলে দেখা যায়, এর মধ্যে বিজ্ঞানের বিভিন্ন দিক বিদ্যমান রয়েছে। অন্যান্য বিজ্ঞানের মতোই যুক্তিবিদ্যার নিজস্ব বিষয়বস্তু আছে এবং আকারগতভাবে যুক্তিবিদ্যা আর বিষয়বস্তুকে যথার্থই আলোচনা করতে পারে। বিজ্ঞানের মতো যুক্তিবিদ্যার নির্দিষ্ট নিয়মকানুন রয়েছে। যুক্তিবিদ্যা নিজস্ব বিষয়বস্তুকে সুশৃঙ্খলভাবে আলোচনা করে এবং যুক্তিবিদ্যার এই আলোচনা সুসংবদ্ধ। বিজ্ঞান যে সাধারণ নীতি ও সূত্র প্রণয়ন করে যুক্তিবিদ্যাও তেমনি অবৈধ যুক্তি থেকে বৈধ যুক্তির পার্থক্যকরণের জন্য কিছু নিয়ম নির্ধারণ করে। তেমনি উদ্দীপকের মিষ্টি তার বক্তব্যে একটি বিষয়ের নির্ধারিত ও সুশৃঙ্খল আলোচ্য বিষয় এবং আলোচ্য বিষয় ব্যাখ্যার পর্যাপ্ত নিয়মকানুনের উল্লেখ করেছে। তাই মিষ্টির বক্তব্যের মাধ্যমে বিজ্ঞান নির্দেশিত হয়েছে। আর যুক্তিবিদ্যার দিক থেকে বিবেচনা করলে মিষ্টির বক্তব্যের মাধ্যমে যুক্তিবিদ্যার বিজ্ঞানের দিক নির্দেশিত হয়েছে।
HSC Logic 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Logic 1st Paper · সৃজনশীল
উদ্দীপকের মিষ্টির বক্তব্য যুক্তিবিদ্যার কোন বিষয়কে নির্দেশ করে? ব্য…
উদ্দীপক
আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ, মতিঝিল · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর