উদ্দীপকে 'বীজ' দ্বারা যুক্তিবিদ্যার ক্রমবিকাশের ধারায় যে যুগকে নির্দেশ করা হয়েছে সেই যুগের একজন যুক্তিবিদের যুক্তিবিদ্যা সংক্রান্ত ধারণা বিশ্লেষণ করো।
উত্তর: উদ্দীপকের 'বীজ' দ্বারা যুক্তিবিদ্যার ক্রমবিকাশের ধারায় প্রাচীন যুগকে নির্দেশ করা হয়েছে। কেননা উদ্দীপকের প্রক্রিয়ায় 'বীজ' প্রথম স্থানে রয়েছে, আর যুক্তিবিদ্যার ক্রমবিকাশের ধারায় প্রথম যুগ হলো প্রাচীন যুগ। প্রাচীন যুগের একজন যুক্তিবিদ হলেন এরিস্টটল। গ্রিক দার্শনিক এরিস্টটল যুক্তিবিদ্যাকে চিন্তার বিজ্ঞান বলে অভিহিত করেছেন। তিনি মনে করেন, চিন্তার আকার ও উপাত্ত নিয়ে আলোচনা করা যুক্তিবিদ্যার কাজ। তার মতে, জ্ঞান আহরণের ভিত্তি হলো চিন্তা। তাই চিন্তা পদ্ধতি সঠিক না হলে যথার্থ জ্ঞান অন্বেষণ করা সম্ভব নয়। এই কারণে চিন্তা প্রক্রিয়াকে সঠিক করার জন্য একটি স্বতন্ত্র্য বিদ্যা বা বিজ্ঞান প্রয়োজন। যুক্তিবিদ্যা হলো চিন্তাকে সুশৃঙ্খল করার বিদ্যা। এদিক থেকে এরিস্টটল যুক্তিবিদ্যাকে চিন্তার বিজ্ঞান বলে অভিহিত করেছেন। তিনি চিন্তা পদ্ধতির চারটি মৌলিক নিয়মের কথা বলেছেন যা যৌক্তিক চিন্তার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ স্থান দখল করে আছে। যুক্তিবিদ্যায় এরিস্টটলের শ্রেষ্ঠ অবদান হলো সহানুমান (Syllogism) সম্বন্ধে), ধারণা প্রবর্তন। সহানুমানের একটি যুক্তি তিনটি অংশ দ্বারা গঠিত- প্রধান আশ্রয়বাক্য, অপ্রধান আশ্রয়বাক্য ও সিদ্ধান্ত। সহানুমানে যুক্তির বৈধতা বিচারের জন্য তিনি আবার একটি সূত্র উদ্ভাবন করেছেন যা এরিস্টটলের সূত্র (Aristotle's Dictum) নামে পরিচিত। সূত্র অনুসারে একটি শ্রেণি সম্মন্ধে কোনো তথ্য সত্য হলে তা ঐ শ্রেণির অন্তর্গত যে কোনো ব্যক্তি বা বস্তু সম্মন্ধে সত্য হবে। আবার কোনো শ্রেণি সম্পর্কে তা অসত্য হলে তা ঐ শ্রেণির অন্তর্গত যে কোনো ব্যক্তি বা বস্তু সম্পর্কে অসত্য হবে। এরিস্টটল যুক্তিবিদ্যাকে একটি কলাবিদ্যা বলে মনে করেন। তার মতে, কলাবিদ্যা বস্তুর সত্তার মধ্যে পরিবর্তন ঘটায়।" পরিশেষে বলা যায়, এরিস্টটল যুক্তিবিদ্যার সংজ্ঞা প্রদান এবং চিন্তা পদ্ধতির আলোচনার মাধ্যমে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন। এ কারণে আধুনিক জার্মান, দার্শনিক ইমানুয়েল কান্ট (Immanuel Kant) বলেছেন, 'যুক্তিবিদ্যার ক্ষেত্রে যা যা জানতে হয় তার সবই এরিস্টটল আবিষ্কার করেছেন।'
HSC Logic 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Logic 1st Paper · সৃজনশীল
উদ্দীপকে 'বীজ' দ্বারা যুক্তিবিদ্যার ক্রমবিকাশের ধারায় যে যুগকে নির্…
ঢাকা সিটি কলেজ · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর