উদ্দীপকে উল্লিখিত বিষয়টির প্রকৃতি ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকে উল্লিখিত বিষয়টি হলো যুক্তিবিদ্যা। যুক্তিবিদ্যা হলো চিন্তা বা অনুমান সম্পর্কিত বিদ্যা বা বিজ্ঞান, যার আদর্শ হলো সত্যতা অর্জন করা। যুক্তিবিদ্যা সঠিক যুক্তিপদ্ধতির নিয়মাবলি প্রণয়ন করে এবং এ নিয়মের সাহায্যে যুক্তির বৈধতা যাচাই করে। বিজ্ঞানের মতো যুক্তিবিদ্যার সুনির্দিষ্ট বিষয়বস্তু রয়েছে এবং যুক্তিবিদ্যা নিজস্ব বিষয়বস্তুকে সুশৃঙ্খলভাবে আলোচনা করে। যুক্তিবিদ্যার আদর্শ হলো সত্যের আদর্শ। আর এ সত্যের আদর্শকে সামনে রেখে অজানা বিষয়গুলো জানার চেষ্টা করে এবং বৈধ যুক্তিপদ্ধতির নিয়মাবলি আবিষ্কার করে নিয়মাবলির আলোকে সেগুলোর মূল্য নিরূপণ করে। যুক্তিবিদ্যা যেহেতু সত্যের আদর্শকে সামনে রেখে অজানা বিষয়কে জানার মাধ্যমে বিষয়বস্তুর মূল্যায়ন করে, তাই এটি একটি আদর্শনিষ্ঠ বিজ্ঞান। উদ্দীপকে মানুষের বুদ্ধিবৃত্তি চিন্তা করার ক্ষমতা কাজে লাগিয়ে বাস্তব জীবনে প্রয়োগ করার কলাকৌশল শিক্ষা দেওয়ার বিষয়টি যুক্তিবিদ্যাকে নির্দেশ করে। কেননা যুক্তিবিদ্যাই কেবল এসব বিষয় নিয়ে আলোচনা করে। তাই উদ্দীপকের মাধ্যমে যুক্তিবিদ্যার স্থগিত পাওয়া যায়।
HSC Logic 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Logic 1st Paper · সৃজনশীল
উদ্দীপকে উল্লিখিত বিষয়টির প্রকৃতি ব্যাখ্যা কর।
উদ্দীপক
সরকারি আজিজুল হক কলেজ, বগুড়া · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর