ধারণা-২ ও ধারণা-৩ এর মধ্যে তুলনামূলক বিশ্লেষণ করো।
উত্তর: ধারণা-২ ও ধারণা-৩ এ যথাক্রমে সহ-পদযোগ্য ও পদ নিরপেক্ষ শব্দের দৃষ্টান্ত। তাই স্বাভাবিকভাবেই উভয়ের মধ্যে পার্থক্য বিদ্যমান। যেসব শব্দ স্বাধীনভাবে কোনো যুক্তিবাক্যের উদ্দেশ্য বা বিধেয় হিসেবে ব্যবহৃত হতে পারে না কিন্তু অন্য শব্দের সাহায্যে যুক্তিবাক্যের উদ্দেশ্য বা বিধেয় হিসেবে ব্যবহৃত হয় তাকে সহ-পদযোগ্য শব্দ বলে। যেমনটি টা, খানা, খানি ইত্যাদি। উদ্দীপকের ধারণা-২ এ উল্লেখিত টা, টি এই দুটি সহ-পদযোগ্য শব্দ। কারণ এসব শব্দ অন্য শব্দের সাথে যুক্ত হয়ে পূর্ণ অর্থ প্রকাশ করে। যেমন- টেবিল + টি = টেবিলটি, বাড়ি + টা = বাড়িটা। এই শব্দগুলো যুক্তিবাক্যের উদ্দেশ্য বা বিধেয় হিসেবে ব্যবহৃত হতে পারে। তাই ছক-২ এ উল্লেখিত শব্দগুলো হলো সহ-পদযোগ্য শব্দ। অন্যদিকে, যে শব্দ কোনো যুক্তিবাক্যের উদ্দেশ্য বা বিধেয়রূপে ব্যবহৃত হতে পারে না তাকে 'পদ নিরপেক্ষ শব্দ' বলে। এ ধরনের শব্দকে পদ বলা যায় না। ধারণা-৩ এ উল্লেখিত হায়! হায়! আহা!'এ শব্দগুলো কোনো যুক্তিবাক্যের উদ্দেশ্য বা বিধেয়রূপে ব্যবহৃত হয় না। তাই এসব পদ-নিরপেক্ষ শব্দ। যুক্তিবিদ্যায় এ ধরনের শব্দকে পদ বলা যায় না।-- তাই আলোচনা শেষে বলা যায়, ধারণা-২ ও ধারণা-৩ এ প্রতিফলিত শব্দগুলোর মধ্যে ধারণা-২ এর শব্দগুলো সংযুক্ত হয়ে পদ রূপে ব্যবহার হলেও ছক-৩ এর শব্দগুলো পদ নয়। এ কারণে উভয় বিষয়ের মধ্যে পার্থক্য বিদ্যমান।
HSC Logic 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Logic 1st Paper · সৃজনশীল
ধারণা-২ ও ধারণা-৩ এর মধ্যে তুলনামূলক বিশ্লেষণ করো।
উদ্দীপক
চট্টগ্রাম কলেজ · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর