X এর বক্তব্যে যুক্তিবিদ্যার কোন দিক নির্দেশিত? ব্যাখ্যা করো।
উত্তর: X এর বক্তব্যে যুক্তিবিদ্যার যৌক্তিক চিন্তার মৌলিক সূত্রের দিকটি নির্দেশিত হয়েছে। এরিস্টটল হলেন যুক্তিবিদ্যার ভিত্তি। এরিস্টটলীয় যুক্তিবিদ্যায় যৌক্তিক চিন্তার মৌলিক মূলসূত্র দেখতে পাই। এই মূলসূত্র হলো চারটি। যথা: অভেদ নিয়ম (Law of Identity), বিরোধ নিয়ম (Law of contradiction), নির্মধ্যম নিয়ম (Law of Excluded Middle) ও পর্যাপ্ত হেতু নিয়ম (Law of Sufficient Reason)। এই চারটি মৌলিক সূত্রের উপর ভিত্তি করেই যুক্তিবিদ্যার সকল বিষয় আলোচিত ও বিশ্লেষিত হয়।উদ্দীপকের X এর বক্তব্য অনুসারে যুক্তিবিদ্যায় মানবীয় চিন্তার স্বরূপ ও আকার আলোচিত হয়। যুক্তিবিদ্যাকে আমরা সাধারণত চিন্তার বিজ্ঞান বলে থাকি। কিন্তু মনের সব চিন্তাই যুক্তিবিদ্যার আলোচ্য বিষয় নয়। যেমন 'আবেগ' অনুভূতি, ইচ্ছা, এগুলো হচ্ছে মনোবিজ্ঞানের বিষয়বস্তু। কিন্তু যুক্তিবিদ্যার বিষয়বস্তু হলো- চিন্তা। আর এ 'চিন্তা' হলো ভাষায় প্রকাশিত চিন্তা বা যুক্তি। তাই বলা যায়, যুক্তিবিদ্যা মানবীয় চিন্তার স্বরূপ বা আকার নিয়ে আলোচনা করে।
HSC Logic 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Logic 1st Paper · সৃজনশীল
X এর বক্তব্যে যুক্তিবিদ্যার কোন দিক নির্দেশিত? ব্যাখ্যা করো।
উদ্দীপক
কুমিল্লা সরকারি কলেজ, কুমিল্লা · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর