উদ্দীপকের আলোকে পাঠ্যপুস্তকের পরিধি ও বিষয়বস্তু বিশ্লেষণ কর।
উত্তর: উদ্দীপকে আলোকে যুক্তিবিদ্যার পরিধি ও বিষয়বস্তু নিম্নে বিশ্লেষণ করা হলো- জ্ঞানের প্রতিটি শাখারই নির্দিষ্ট কিছু আলোচ্য বিষয় থাকে। "কোনো শাখার এরূপ নির্ধারিত ও নির্দিষ্ট আলোচনার ক্ষেত্রকে বলে ওই শাখার বিষয়বস্তু বা পরিধি। একটি পৃথক জ্ঞানের শাখা হিসেবে যুক্তিবিদ্যারও কিছু নিজস্ব আলোচ্য বিষয় আছে। আমরা জানি যে, যুক্তিবিদ্যার প্রধান আলোচ্য বিষয় হলো অনুমান বা যুক্তিপদ্ধতি। তবে এ অনুমানের সাথে সম্পর্কযুক্ত আরও কিছু কিছু বিষয় নিয়ে যুক্তিবিদ্যা আলোচনা করে।প্রথমত, যুক্তিবিদ্যা অনুমান বা যুক্তিপদ্ধতি, অবরোহ, আরোহ, যুক্তির উপাদান, যুক্তির গঠন, কৌশল ও যুক্তি মূল্যায়নের কলাকৌশল সংক্রান্ত শিক্ষা প্রদান করে।দ্বিতীয়ত, যুক্তিবিদ্যা শব্দের অর্থ সুস্পষ্ট করণের উদ্দেশ্যে যৌক্তিক সংজ্ঞা, যৌক্তিক বিভাগ, শ্রেণিকরণ, ব্যাখ্যা ইত্যাদি বিষয় নিয়ে আলোচনা করে।তৃতীয়ত, যুক্তিবিদ্যা কার্যকারণ, সম্পর্ক নির্ণয়ের দক্ষতা বৃদ্ধির জন্য কারণ, কার্য, প্রকল্প, সম্ভাব্যতা, পরীক্ষণাত্মক পদ্ধতি ইত্যাদি সম্পর্কে সুস্পষ্ট ধারণা প্রদান করে।।চতুর্থত, এছাড়াও যুক্তিবিদ্যা বিধেয়ক, প্রতীকী যুক্তিবিদ্যা এগুলো নিয়ে আলোচনা করে।
HSC Logic 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Logic 1st Paper · সৃজনশীল
উদ্দীপকের আলোকে পাঠ্যপুস্তকের পরিধি ও বিষয়বস্তু বিশ্লেষণ কর।
উদ্দীপক
সরকারি আজিজুল হক কলেজ, বগুড়া · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর